প্রিয় পাঠক আজ আমরা আলোচনা করব কম্পিউটারের মূল অংশ কয়টি ও কি কি? কম্পিউটারের সঙ্গে পরিচয় নেই এমন মানুষ বর্তমান যুগে খুঁজে পাওয়া যাবে না। কম্পিউটার আমাদের প্রতিদিনের কাজকর্মকে সহজ করার অন্যতম একটি প্রযুক্তি।
একটি কম্পিউটারে তার কাজকর্মকে সম্পূর্ণ করার জন্য সেই কম্পিউটারে বিভিন্ন অংশ থাকে। এইসকল অংশগুলো কম্পিউটারে তার বিভিন্ন প্রসেসিংয়ের সাহায্যে একজন ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী আউটপুট প্রদান করে।
আপনি কি জানেন কম্পিউটারের মূল অংশ কয়টি এবং সেগুলো কি কি? আপনি যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই পোস্ট টি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।কারণ আমদের আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এটি।
কম্পিউটার কি?

আমাদের প্রতিনিয়ত কাজকে আরো সহজভাবে পরিচালনা করে থাকে যে ডিভাইস সেটি হলো কম্পিউটার। মূলত কম্পিউটার (Computer) এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ computare থেকে। কম্পিউটার হচ্ছে এমন একটি ডিভাইস যার দ্বারা এরিথমেটিক এবং লজিক্যাল অপারেশন স্বয়ংসম্পূর্ণ পরিচালনার উদ্দেশ্যে প্রোগ্রাম করা যায়।
কম্পিউটার নেটওয়ার্ক কি?
সহজ ভাবে বলতে কম্পিউটার হচ্ছে একটা যন্ত্র যা সাধারণ বাইনারি হিসাব নিকাশের মাধ্যমে কাজ করে। কম্পিউটার বাইনারি হিসাব নিকাশের মাধ্যমে বিলিয়ন এমনকি ট্রিলিয়ন হিসাব এক নিমিষেই সমাধান করে দেয়। বর্তমান সময়ে দিন যত যাচ্ছে তত কম্পিউটারের কাজ ব্যাপক হারে বেড়েই চলছে।
যেকোনো প্রকার কঠিন কাজ খুব সহজে এবং খুব কম সময়ে করার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। মানব জীবনের একটি অংশ এখন কম্পিউটার। সারা পৃথিবীর খবর ঘরে বসে পেতে চাইলে কম্পিউটার একটি অন্যতম মাধ্যম।
কম্পিউটার কিভাবে কাজ করে?
কম্পিউটারে কোন কাজ করতে হলে সর্বপ্রথম দরকার হচ্ছে কিবোর্ড এবং মাউস। কিবোর্ড এবং মাউস ব্যবহার করে যেসব কমান্ড দেয়া হয় সেগুলো মনিটর স্কিনে দেখা যায়। একজন ব্যবহারকারী কম্পিউটারে যেকাজ করার জন্য নির্দেশ প্রদান করবে সেটার আউটপুট কম্পিউটার মনিটর স্কিনে দেখা যাবে।
এই সম্পূর্ণ প্রসেসটি সাধারণত তিনটি পর্যায়ে সম্পূর্ণ হয়। যেমন- ইনপুট >প্রসেসিং >আউটপুট। এই তিনটি কাজ সম্পূর্ণ করার দ্বারা কম্পিউটার ব্যবহারকারীর কমান্ড অনুযায়ী ফলাফল পেয়ে থাকেন। তবে ইনপুট গ্রহণ থেকে শুরু করে আউটপুট প্রদান করা পর্যন্ত কম্পিউটারকে বিভিন্ন যন্ত্রাংশ বা পার্টসের উপর নির্ভর করতে হয়।
কম্পিউটারের মূল অংশ কয়টি ও কি কি?
মূলত কম্পিউটার হচ্ছে একটি গণনাকারী যন্ত্র। কম্পিউটার যেকোনো গাণিতিক সমস্যার সমাধান খুব সহজেই এবং অতি দ্রুত দিয়ে থাকে। কম্পিউটার এই সমাধান দেবার জন্য কিছু যন্ত্রাংশ ব্যবহার করে থাকে। এই যন্ত্রাংশ গুলোকে কম্পিউটারের মূল অংশ বলা হয়। মূলত কম্পিউটারের মূল অংশ হচ্ছে চারটি। যথাঃ
Also Read
- ক। ইনপুট
- খ। মেমোরি
- গ। প্রসেসর
- ঘ। আউটপুট
কম্পিউটারের মূল অংশ থেকে ইনপুট প্রসেসর আউটপুটের মাধ্যমে কাজ করে। এই পদ্ধতির প্রতিটি ধাপ পূরণ করতে কম্পিউটার একাধিক ডিভাইসের ব্যবহার করে।
ইনপুট
কম্পিউটারকে যখন কোনো কমান্ড বা নির্দেশ প্রদান করা হয় সেটিকে বলা হয় ইনপুট। অর্থাৎ কম্পিউটারে কোন কাজ করার প্রথম ধাপ হলো ইনপুট গ্রহণ করা। ইনপুটের মাধ্যমে কম্পিউটারে ডেটা বা কোন সংকেত পাঠানো হয়। এটি কম্পিউটারের মূল অংশ।
মেমোরি
কম্পিউটার কোনো তথ্য বা ডেটা সংরক্ষণ করার যন্ত্রাংশকে বলা হয় মেমোরি। অর্থাৎ কম্পিউটার যেসব যন্ত্রাংশের সাহায্যে ব্যবহারকারীর কোনো তথ্য সংরক্ষণ করে তাকে মেমোরি অংশ বলা হয়। এই মেমোরি অংশ ব্যবহার করে কম্পিউটার সকল ব্যবহারকারীর সকল তথ্য জমা রাখে বলে এর নাম মেমোরি অংশ। সাধারণত কম্পিউটারের মেমোরি অংশ গুলো দুই ধরনের হয়ে থাকে। যথাঃ
ক। RAM
খ। ROM
কম্পিউটার মেমোরি যন্ত্রের উদাহরণ হলো হার্ড ড্রাইভ ডিস্ক, পেনড্রাইভ, সিডি ফ্লপি ডিস্ক, ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি। মেমোরি কম্পিউটারের মূল অংশ।
প্রসেসর
কম্পকম্পিউটারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি যন্ত্র হচ্ছে প্রসেসর। আমরা একে CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি। কম্পিউটারকে যে তথ্য বা নির্দেশনা প্রদান করা হয় সেটিকে কাজে প্রসেস করে প্রসেসর আউটপুট প্রদান করে। প্রসেসর কম্পিউটারের সবচেয়ে জরুরি একটি অংশ।
আমরা জানি কম্পিউটার একটি গাণিতিক এবং সাংকেতিক ভাষায় তার কাজ সম্পূর্ণ করে। এজন্য কম্পিউটারে আমাদেএ কার্যসম্পাদন করতে আমাদের প্রদানকৃত নির্দেশাবলি গাণিতিক সংকেতের রুপান্তর করার প্রয়োজন হয়। এটি কম্পিউটারের মূল অংশ।
আউটপুট
কম্পিউটারে প্রদানকৃত ইনপুটকে প্রসেসিং এর দ্বারা যে ফলাফল পাওয়া যায় সেটাই হচ্ছে আউটপুট। যেমন- কম্পিউটারে মাউস ব্যবহার করে কোনো কমান্ড দিলে সেটি মনিটর স্কিনে দেখায়। এটাকে বলা হয় সফট কপি। আউটপুট কম্পিউটারের মূল অংশ।
কম্পিউটারের মূল কাজ কি?
কম্পিউটারের মূল কাজ হলো তথ্য প্রক্রিয়াকরণ করা। অর্থাৎ কম্পিউটার তথ্য সম্পাদন করে, তথ্য সংরক্ষণ করে এবং তথ্য প্রদর্শন করে। এছাড়াও কম্পিউটারের আরও কিছু প্রধান কাজ রয়েছে। নিচে এ সম্পর্কে আলোকপাত করা হলো –
গণনা করা
কম্পিউটার হলো একটি গণনাকারী যন্ত্র। যার কারণে কম্পিউটারে আছে প্রচুর পরিমাণে সংখ্যা গণনা করার ক্ষমতা। কম্পিউটারে একটি অপারেশনাল ইউনিট রয়েছে। যা বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে।
তথ্য সংরক্ষণ করা
কম্পিউটার প্রচুর তথ্য সংরক্ষণ করে রাখতে পারে। তথ্য সংরক্ষণ করতে কম্পিউটারে একটি পার্মানেন্ট মেমোরি এবং একটি নন পার্মানেন্ট মেমোরি ব্যবহৃত হয়। পার্মানেন্ট মেমোরি হলো হার্ডডিস্ক এবং নন পার্মানেন্ট মেমোরি হলো র্যাম। কম্পিউটার আরও বিভিন্ন ভাবে তথ্য সংরক্ষণ করে। যেমন- বাইনারি পদ্ধতিতে তথ্য সংরক্ষণ, টেক্সট ফাইল তথ্য সংরক্ষণ এবং ডেটাবেস হিসেবে সংরক্ষণ করে।
তথ্যপ্রদর্শন করা
কম্পিউটার যেসব তথ্য সংরক্ষণ করে সেগুলো দেখার জন্য প্রদর্শন করে। কম্পিউটারে যেসব তথ্য সংরক্ষিত থাকে সেই তথ্য তৎকালীন এবং পরবর্তী যেকোনো সময় দেখা যায়। কম্পিউটারের তথ্যগুলো প্রদর্শনের জন্য প্রয়োজন হয় মনিটর বা ডিসপ্লের।
তথ্য প্রক্রিয়াকরণ
কম্পিউটার তথ্য প্রক্রিয়া করণ করে প্রোগ্রাম (program) দ্বারা। কম্পিউটারে যেকোনো প্রোগ্রাম লেখা হয় সংখ্যা দ্বারা। মূলত প্রোগ্রামগুলোকে একই সিরিয়ালে বসিয়ে কম্পিউটারের সংশ্লেষণের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ করে থাকে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
কম্পিউটারের জনক কে?
চার্লস ব্যাবেজ ১৮২০ খ্রিস্টাব্দে আধুনিক বৈদ্যুতিক কম্পিউটার নির্মাণ ও ব্যবহারের ধারণা (যা যান্ত্রিক ভাবে যেকোনো বুদ্ধিমত্তা ব্যতীত গাণিতিক হিসাব করতে পারে) সর্বপ্রথম প্রচার করেন। আর এটির নাম দেয়া হয় ডিফারেন্স ইঞ্জিন।
কম্পিউটারের কয়টি ভাগ?
কম্পিউটার মূলত ০২ (দুই) ভাগে বিভক্ত। যথা- এনালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার। আদিকালে যে কম্পিউটারগুলো ছিল সেগুলো হলো এনালগ কম্পিউটার। আর যে সব কম্পিউটার বাইনারি পদ্ধতিতে কাজ করে তাকে বলে ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার ডিজিটাল উপায়ে কার্য সম্পাদন করে। বিশ্বে চার প্রকার ডিজিটাল কম্পিউটার রয়েছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম কি?
বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। এই কম্পিউটার অনেক দ্রুত গতি সম্পন্ন হয়। আর সবচেয়ে বেশি ছোট কম্পিউটার হলো মাইক্রো কম্পিউটার।
কম্পিউটার এর প্রধান কাজ গুলো কি কি?
কম্পিউটারের প্রধান কাজ হলো ব্যক্তির কাজকে দ্রুত সময়ে সহজ এবং সুক্ষ্ম করা। কম্পিউটার হলো গণনাকারী যন্ত্র। এর প্রধান কাজ হলো হিসাব নিকাশ করা। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধুমাত্র গণনাকারী বা হিসাব নিকাশ কারী যন্ত্র বলা যায় না।
প্রথম কম্পিউটার কত বড় ছিল?
ENIAC কম্পিউটার অনেক বড় ছিল। প্রথম কম্পিউটার ৫০ ফুট/৩০ ফুট জায়গা দখল করে নিয়েছিল। যেখানে এই কম্পিউটারের মোট ৪০ টি প্যানেল ছিল। আর প্রত্যেকটা প্যানেল ছিল ০২ ফুট /০২ ফুট এবং ০৪ ফুট উঁচু।
শেষ কথা
প্রিয় পাঠক কম্পিউটারের মূল অংশ চারটি সম্পর্কে আজ আমরা জানলাম। আশা করছি আপনি আজকের পোস্ট থেকে কম্পিউটারের মূল বিষয় সম্পর্কে জানতে পারেছেন।
এই পোস্ট সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এই ওয়েবসাইটের নিয়মিত পোস্ট পেতে ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।


