ইসলামের দৃষ্টিকোন থেকে গ্রাফিক্স ডিজাইন কি হারাম নাকি হালাল, বর্তমানে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেক স্থানে আলোচনা হতে দেখা যায়। মূলত, সচেতন মুসলিমরা এই প্রশ্ন করেন। আজকের আলোচনা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা নিয়ে। এজন্য সম্পূর্ণ পোস্ট টি মনযোগ দিয়ে পড়ুন।
তথ্য প্রযুক্তির এই যুগে গ্রাফিক্স ডিজাইন আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে যুক্ত রয়েছে। এটি বাস্তবেই একটি অর্থনৈতিক উপার্জনের সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠেছে, এতে সন্দেহ করার কিছু নেই। বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দেশ থেকে লাখ লাখ মানুষ গ্রাফিক ডিজাইনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে।

এছাড়াও, মুসলিমদের মধ্যে একটি বড় অংশ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করছে। আমি নিজেও টুকটাক গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি। এক সময় কাজ করতে গিয়ে আমার মনে প্রশ্নের উদ্ভব হয়েছিল এই গ্রাফিক্স ডিজাইন কি হারাম নাকি হালাল।
এই নিয়ে আমি বিভিন্ন সময়ে রিসার্চ করেছি এবং কুরআন ও হাদিস পড়ে জানার চেষ্টা করেছি ইসলামের দৃষ্টিতে গ্রাফিক্স ডিজাইন কি হারাম নাকি হালাল। পেশা হিসেবে যেহেতু গ্রাফিক ডিজাইন সম্ভাবনাময়, তাই আপনার জন্যও জানা প্রয়োজন বিষয়টি জায়েজ নাকি নাজায়েজ। এখন চলুন বিস্তারিত জানি।
গ্রাফিক্স ডিজাইন কি হারাম?
ইসলামিক শরীয়ত যেকোন কিছুকে অকারণে হারাম বলে না। যে বিষয়গুলো হারাম বলা হয়েছে সেগুলো আমাদের জন্য নিশ্চিতভাবে অকল্যাণকর এজন্যই হারাম বলে সাব্যস্ত করা হয়েছে। । গ্রাফিক ডিজাইন এমন একটি বিষয় যেখানে চিত্র অঙ্কন বা নকশা তৈরি করা হয়।
গ্রাফিক্স ডিজাইন কি হারাম নাকি হালাল, এর নির্দিষ্ট উত্তর নেই। এই পোস্ট বিস্তারিত পড়ার পর আপনি উত্তর খুঁজে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় পাঠক, একটি প্রশ্নের মাধ্যমে এর উত্তরটি দিতে চাই। বলুন তো, যদি গ্রাফিক্স ডিজাইন হারাম হয় তবে কেন হারাম এবং যদি তা হালাল হয়, তাহলে কেন হালাল?
বিভিন্ন হাদিস থেকে একটি সত্য প্রকাশিত হয়েছে: প্রাণীর ছবি অঙ্কন, ভাস্কর্য বা মূর্তি তৈরি এবং তাদের যত্ন নেয়া নিষিদ্ধ। কারণ এগুলো সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি অশ্রদ্ধা এবং ব্যাঙ্গ করে।
অনেকে গ্রাফিক ডিজাইন করার সময় অজ্ঞতার কারণে এসব কর্মকাণ্ডে লিপ্ত হন। প্রাণীর ছবি, ভাস্কর্য বা মূর্তি তৈরি ইসলামের দৃষ্টিতে পুরোপুরি হারাম। আর এসবের মাধ্যমে উপার্জনও নিষিদ্ধ। তবে এর মানে এই নয় যে সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন পেশা হারাম। মনে রাখবেন, কাগজে মুদ্রিত পবিত্র কুরআন ও হাদিসের প্রতিটি পৃষ্ঠার ছাপানোর প্রক্রিয়া গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত।
অথবা আরও পরিষ্কার করে বলতে পারি। ধরুন, আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করছেন বা কোন প্রেসে কাজ করছেন। কাজ করতে গিয়ে যদি দেখেন আপনাকে দুটি কাজ করতে বলা হচ্ছে। একটি হলো ‘মদ বিক্রির বিজ্ঞাপন’ এবং অপরটি হলো ’ওয়াজ মাহফিলের পোস্টার’। এই দুটি কাজই ডিজাইন, তাই আপনাকে কাজগুলো করতে বলা হচ্ছে।
Also Read
এখন আপনি বলুন, এই দুটির মধ্যে কোনটি আপনার জন্য হালাল বা হারাম? যদি আপনি হালাল এবং হারামের মধ্যে পার্থক্য বুঝতে পারেন, তাহলে মুসলিম হিসেবে নিশ্চয় বলবেন যে, ‘মদ বিক্রির বিজ্ঞাপন’ ডিজাইন করা আমার জন্য হারাম। কারণ, ইসলামে মদ পান সম্পূর্ণ নিষিদ্ধ।
আর ‘ওয়াজ মাহফিলের পোস্টার’ তৈরি করা আমার জন্য বৈধ। কারণ এটি শরীয়তে নিষিদ্ধ কোন কর্ম নয়, বরং ইসলামের প্রচারের জন্য এর গুরুত্ব রয়েছে।
এতে মনে হয় না, গ্রাফিক ডিজাইনকে পুরোপুরি হারাম বলা যাবে। আবার, একেবারে হালাল বলারও সুযোগ নেই। আপনার কাজের ভিত্তিতে হালাল বা হারামের বিষয়টি নির্ধারণ হবে। এতে কোনও সন্দেহ নেই।
ইসলাম কি বলে?
ইসলামের দৃষ্টিতে গ্রাফিক ডিজাইন কি হালাল নাকি হারাম এসম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে।এক কথায় বলতে গেলে, বাস্তব জীবনে যা নিষিদ্ধ, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও তা হারাম। নিচে কোরআন ও হাদিসের স্পষ্ট রেফারেন্সসহ বিস্তারিত আলোচনা করা হলো:
১। প্রাণীর ছবি বা ক্যারেক্টার ডিজাইন (হারাম)
গ্রাফিক ডিজাইনে মানুষ বা যেকোনো জীবন্ত প্রাণীর ছবি বা অবয়ব (Illustration, 2D/3D Character) তৈরি করা শরিয়তের বিধান অনুযায়ী নিষিদ্ধ।
হাদিসের রেফারেন্স: রাসূলুল্লাহ (সা.) বলেছেন:”কিয়ামতের দিন সে সব মানুষের সবচেয়ে কঠিন শাস্তি হবে, যারা আল্লাহর সৃষ্টির (প্রাণীর) অনুরূপ তৈরি করবে।” (সহীহুল বুখারী, হাদিস নং: ৫৯৫৪; সহীহ মুসলিম, হাদিস নং: ২১০৭)।
শাস্তির তীব্রতা: অন্য একটি হাদিসে এসেছে, যারা ছবি তৈরি করে তাদের বলা হবে তারা যা সৃষ্টি করেছে তাতে যেন প্রাণ দেয়, কিন্তু তারা তা কখনোই পারবে না (সহীহ বুখারী, হাদিস নং: ৫১৮১; সহীহ মুসলিম, হাদিস নং: ২১১০)।
(ব্যতিক্রম: আধুনিক আলেমদের মতে, কোনো ডিজিটাল ছবি যদি কাগজে প্রিন্ট না করা হয় এবং তা কেবল স্ক্রিনেই সীমাবদ্ধ থাকে, তবে প্রয়োজনবশত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এর শিথিলতা রয়েছে। তবে নিজে থেকে কোনো প্রাণীর স্কেচ বা ইলাস্ট্রেশন করা পুরোপুরি নিষিদ্ধ)।
২। জড়বস্তু এবং প্রাকৃতিক দৃশ্য ডিজাইন (হালাল)
প্রাণহীন যেকোনো বস্তু যেমন—গাছপালা, পাহাড়, নদী, ঘরবাড়ি, গাড়ি, লোগো, বা জ্যামিতিক নকশা ডিজাইন করা সম্পূর্ণ হালাল।
হাদিসের রেফারেন্স: সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর কাছে এক চিত্রকর এসে জীবিকা অর্জনের জন্য ছবি আঁকার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন:”তুমি যদি ছবি আঁকতেই চাও, তবে এই গাছপালা এবং যে সমস্ত জিনিসে প্রাণ নেই সেগুলোর ছবি আঁকো।” (সহীহ বুখারী, হাদিস নং: ২২২৫)।
৩। পাপ বা হারাম কাজের প্রচারণা (হারাম)
কোনো অবৈধ পণ্য যেমন—মদ, জুয়া, সুদভিত্তিক ব্যাংক, নাইট ক্লাব, বা ইসলাম বিরোধী কোনো প্রচারণার জন্য ব্যানার, পোস্টার বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা হারাম।
কোরআনের রেফারেন্স: আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন:”তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরের সহযোগিতা করো না।” (সূরা আল-মায়িদাহ, আয়াত: ২)।
৪। অশ্লীলতা ও বেপর্দা ছবি ব্যবহার (হারাম)
ডিজাইনে অশ্লীলতা ছড়ায় এমন দৃশ্য, নগ্ন বা বেপর্দা নারীর ছবি ব্যবহার করে কোনো ব্যানার বা বিজ্ঞাপন তৈরি করা যাবে না।
কোরআনের রেফারেন্স: আল্লাহ তাআলা বলেন:”যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।” (সূরা আন-নূর, আয়াত: ১৯)।
গ্রাফিক ডিজাইনে হালাল কাজসমূহ
একজন ডিজাইনার হিসেবে বিভিন্ন ছবি, টেক্সট ও নকশার মাধ্যমে ধারণা বা কল্পনাকে দৃশ্যমান রূপ দেওয়াকেই গ্রাফিক্স ডিজাইন বলা হয়। গ্রাফিক্স ডিজাইনে বেশ কিছু কাজ রয়েছে যা শরীয়ত অনুমোদন করে, যেমন:
- জামা-প্যান্ট ডিজাইন
- শাড়ি ডিজাইন
- টি-শার্ট ডিজাইন
- বইয়ের কাভার ডিজাইন
- পণ্যের সাইনবোর্ড ডিজাইন
- ব্যানার ডিজাইন
- পোস্টার ডিজাইন
- লোগো ডিজাইন
- বিলবোর্ড ডিজাইন
- ভিজিটিং কার্ড ডিজাইন
- বিয়ের কার্ড ডিজাইন
- বিজনেস কার্ড ডিজাইন
- হালখাতা কার্ড ডিজাইন
- মেমো ডিজাইন এবং
- ভাউচার ডিজাইন ইত্যাদি।
এ ছাড়া আরও অনেক কিছু রয়েছে যা করার অনুমতি ইসলামে রয়েছে। তবে মনে রাখতে হবে, এরূপ হালাল ডিজাইন তৈরির সময় হারাম কোন উপাদান ব্যবহার করা যাবে না।

গ্রাফিক ডিজাইনে নিষিদ্ধ কাজসমূহ
অনেক সময় বৈধ ডিজাইন কাজও হারাম উপাদানের কারণে নিষিদ্ধ হয়ে যেতে পারে। আবার কিছু সময় দেখা যায়, বৈধ ডিজাইন হারাম কাজে ব্যবহার হলে সেটাও নিষিদ্ধ হয়ে যায়। গ্রাফিক্স ডিজাইনে নিষিদ্ধ কাজগুলোর মধ্যে রয়েছে:
- মানুষের, পশুপাখি কিংবা জীবজন্তুর ছবি তৈরি করা
- মদ, জুয়া এবং মাদকজাতীয় দ্রব্যের ডিজাইন করা
- ভয়ঙ্কর মূর্তি বা ভাস্কর্য অঙ্কন করা
- বেপর্দা নারীর ছবি বা অশ্লীল দৃশ্য ডিজাইন করা ইত্যাদি।
এইসব ছাড়াও আরও অনেক ডিজাইন রয়েছে যা হারাম। এটি মনে রাখতে হবে যে ইসলাম যেসব বিষয় নিষিদ্ধ করেছে, সেগুলোকে বৈধ মনে করা এবং গ্রাফিক্স ডিজাইন মাধ্যমে প্রচার করা যাবে না। যদি আপনি যুক্তি দিয়ে চিন্তা করেন, তাহলে সহজেই বুঝতে পারবেন কোন ডিজাইন হারাম।
গ্রাফিক্স ডিজাইনের আয় হালাল কি না?
গ্রাফিক্স ডিজাইন হারাম না হালাল, এ বিষয়ে আলোচনা করেছি। তবে অনেকের মনে প্রশ্ন থাকে যে গ্রাফিক্স ডিজাইন থেকে আয় করা কি বৈধ? এর উত্তর সহজ।
যে কাজ হচ্ছে তা যদি হারাম হয়, তাহলে সেই কাজের পারিশ্রমিক গ্রহণ করাও হালাল নয়। আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করলে এবং এক্ষেত্রে অনেক হারাম কাজের প্রস্তাব পাওয়া যায়।
আপনার ক্যারিয়ারের জন্য যদি গ্রাফিক্স ডিজাইন শিখেন, তবে লক্ষ্য করবেন যে সাধারণত হারাম ডিজাইন করার জন্য বেশি ফি প্রস্তাব করা হয়। তবে আপনি একজন মুসলিম হিসেবে হালাল ডিজাইনগুলোর দিকে যেতে হবে এবং হারাম কাজের থেকে দূরে থাকাই সর্বউত্তম।
শেষ কথা:
প্রিয় পাঠক, আমি চেষ্টা করেছি “ইসলামের দৃষ্টিতে গ্রাফিক্স ডিজাইন কি হারাম নাকি হালাল” এই বিষয়টিকে পরিষ্কারভাবে বিশ্লেষণ করতে। আমি আশা করি যারা গ্রাফিক্স ডিজাইনকে পেশা হিসেবে নিতে আগ্রহী, তারা এই আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন। পোস্টটি শেয়ার করার অনুরোধ রইল। আপনার যদি এই বিষয়ে আরও কোনও প্রশ্ন থাকে, তবে কমেন্ট করতে ভুলবেন না।


