ফ্রিল্যান্সিং কি হালাল নাকি হারাম? হালাল ফ্রিল্যান্সিং গাইডলাইন

Rate this post

প্রিয় পাঠক, বর্তমান প্রযুক্তির যুগে বেশিরভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করে। অধিকাংশ লোক ইন্টারনেটে কাজ করতে পছন্দ করে। ইন্টারনেটকে একটি ভিন্ন জগত বলা যেতে পারে। এখানেও বিভিন্ন প্রক্রিয়ায় মানুষের মধ্যে চুক্তি এবং লেনদেন ঘটে। অনলাইনে চুক্তির মাধ্যমে অর্থ উপার্জন করার প্রক্রিয়াকে আমরা ফ্রিল্যান্সিং বলি। এখন প্রশ্ন উঠছে, ফ্রিল্যান্সিং কি হালাল নাকি হারাম? ফ্রিল্যান্সিং কি হালাল নাকি হারাম এটি বুঝতে হলে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কি হালাল?

অবশ্যই, আপনি লক্ষ্য করেছেন যে ইন্টারনেট ভিত্তিক ব্যবসা ক্রমশ দিন দিন জনপ্রিয় হচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছে সহজলভ্যতা এবং সুবিধা। কিন্তু মুসলমানদের জন্য স্রষ্টা প্রদত্ত এক পূর্ণাঙ্গ জীবনযাত্রা ও নিয়মাবলী রয়েছে। তাই অর্থ উপার্জনের প্রবণতার বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করা আবশ্যক।

ঘুমিয়ে ঘুমিয়ে প্যাসিভ ইনকাম
ফ্রিল্যান্সিং করে ঘরে বসে টাকা ইনকাম

ফ্রিল্যান্সিং সাধারণত অনলাইনে অর্থ উপার্জন বোঝায়। সেজন্য অনেকে জানতে চান, অনলাইনে উপার্জন কি হালাল নাকি হারাম? যাই হোক, ফ্রিল্যান্সিং কি হালাল নাকি হারাম সেটা জানার আগে “ফ্রিল্যান্সিং এর মৌলিক ধারণা সম্পর্কে” জানা প্রয়োজন। তাহলে আপনি কিছুটা বিচার-বিশ্লেষণ করতে পারবেন। তাছাড়া, কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি আলোচনা করার চেষ্টা করেছি।

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। এর অর্থ হল যে কোনো পেশায় কাজ করতে গেলে কেউ বাধা সৃষ্টি করে না। যেভাবে আমরা সামাজিক জীবনে একে অপরের সাথে চুক্তি করি এবং কাজের জন্য পারিশ্রমিক প্রদান করি, ঠিক সেরকম ভাবেই ইন্টারনেটের মাধ্যমে কাজ করা হয় এবং সেই কাজের জন্য যে অর্থ উপার্জন হয়, সেটিকেই ফ্রিল্যান্সিং বলা হয়।

জীবন নির্বাহের জন্য আমরা সাধারণত দোকান বা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা করি। আবার আমরা নিজ উদ্যোগে বা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে নতুনদের প্রশিক্ষণও দিই। এতে সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানে আমরা চাকরি করতে পারি। সামাজিক প্রেক্ষাপট এবং বাস্তবতায় এসব মানবিক কার্যক্রমকেই আমরা ব্যবসা এবং চাকরি বলে থাকি।

ফ্রিল্যান্সিং কি হালাল নাকি হারাম? হালাল ফ্রিল্যান্সিং গাইডলাইন
ফ্রিল্যান্সিং কি হালাল নাকি হারাম? হালাল ফ্রিল্যান্সিং গাইডলাইন

যদি আপনি এই কাজগুলো ইন্টারনেটের সাহায্যে করেন, তাহলে সেটিই ইন্টারনেটের ভাষায় ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কি? এবং কিভাবে ফ্রিল্যান্সিং করে জানতে আগের পোস্টি পড়ে আসুন।

ফ্রিল্যান্সিং কি হালাল?

হালাল এবং হারামের বিষয় সবক্ষেত্রেই বিদ্যমান। এটা অজানা নয় যে সমাজে জীবিকার জন্য যে উপায়গুলি রয়েছে, সেগুলোর মধ্যে হালাল ও হারাম রয়েছে। অনলাইন ক্ষেত্রেও একইভাবে জীবন যাপন ও অর্থ উপার্জনের রাস্তা হালাল ও হারাম রয়েছে।

আমরা জানি, সুদ এবং ঘুষকে কঠোরভাবে হারাম ঘোষিত করা হয়েছে। এগুলোর লেনদেন যেভাবেই করা হোক না কেন, তা সবসময় হারাম। অর্থাৎ সমাজে সুদ এবং ঘুষের মতো বিষয়গুলির সঙ্গে জড়িত হওয়া যেমন নিষিদ্ধ, অনলাইনে এর ব্যবহারও নিষিদ্ধ।

এটি বোঝা উচিত যে ইসলামী শরীয়তের বিধান সব স্থানে সমান। বাস্তব জীবনে উপার্জনের জন্য যেমন ইসলামী শরীয়ত নির্দেশনা দেয়, তেমনি অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জনের ক্ষেত্রেও একই মূল্যবোধ রয়েছে।

ফ্রিল্যান্সিং কি হালাল না হারাম তা বুঝতে হলে মহান গ্রন্থের প্রতি ফিরে আসা যাক: পবিত্র কুরআনের সূরা আন-নিসার ২৯ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন:

“হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা হয়, তা তোমাদের জন্য বৈধ।”

(ফ্রিল্যান্সার ও ক্লায়েন্টের মধ্যে পারস্পরিক চুক্তির মাধ্যমে ন্যায্য পারিশ্রমিক গ্রহণ করা এই আয়াতের আওতায় বৈধ)

এছাড়াও সূরা আল-মায়িদাহ,২ নম্বর আয়াতে: আল্লাহ তাআলা বলেছেন,

“সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো। আর পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না।”

(অনলাইন বা ফ্রিল্যান্সিংয়ে আপনার কাজ যদি অন্যের পাপ বা অনৈতিক কাজে সহায়ক হয়, তবে তা হারাম হবে)।

দৈনন্দিন জীবনে আমাদের বেশিরভাগ ব্যবসাই পরস্পরের সম্মতিক্রমের মাধ্যমে হয়ে থাকে। তবে বিষয়টি এমন নয় যে, পরস্পরের সম্মতিক্রমের মাধ্যমে হলে সব ব্যবসা হালাল হয়ে যায়। বর্তমান যুগে অধিকাংশ ব্যবসায় হালাল ও হারামের মিশ্রণ থাকে। তাই প্রথমেই দেখতে হবে, আপনি যে ব্যবসায় নিয়োজিত আছেন সেটি হালাল কিনা।

মদ খাওয়া এবং মদের ব্যবসা করা নিষিদ্ধ। এই ব্যবসাটি একে অপরের সম্মতির ভিত্তিতে চলে। শুধুমাত্র এই কারণে এটি বৈধ হয়ে যাবে না। যারা অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করি, তাঁদের প্রথমে ভাবতে হবে, আমরা যে কাজ বা বিষয় নির্বাচন করছি তা বৈধ কিনা।

ফ্রিল্যান্সিং কি হালাল নাকি হারাম এই বিষয়টি  আরো পরিষ্কার ভাবে বুঝানোর জন্য আমরা গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন উদাহরণ হিসেবে তুলে ধরি। অনলাইনে ফ্রিল্যান্সিং এর মধ্যে যারা কাজ করে থাকে, এর মধ্যে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন সবথেকে বেশি জনপ্রিয়।

সামগ্রিকভাবে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন বৈধ। তবে কিছু ক্ষেত্রে এই কাজগুলো নিষিদ্ধ হয়ে যেতে পারে। যদি আপনি ইসলামিক কোন পোস্টার তৈরি করেন বা ওয়েব ডিজাইন করেন যে কোনও শিক্ষামূলক সাইটের জন্য, তবে তা অবশ্যই বৈধ।

কিন্তু যদি আপনি গ্রাফিক ডিজাইন করে নিষিদ্ধ বিষয়বস্তুর প্রচারণার জন্য পোস্টার তৈরি করেন অথবা নিষিদ্ধ কনটেন্ট প্রচার করবার জন্য ওয়েব ডিজাইন করেন, তাহলে তা অবশ্যই নিষিদ্ধ হবে।

মনে রাখবেন, প্রত্যেকটি বৈধ কাজের জন্য উপার্জনও বৈধ। আর নিষিদ্ধ কাজ থেকে উপার্জন নিষিদ্ধ। আপনি যেভাবে কাজ করেন না কেন, যদি তা পরস্পরের সম্মতির ওপর ভিত্তি করে বৈধ হয়, তাহলে সেটি থেকে উপার্জন যথাযোগ্য হবে।

মনে করুন, আপনার একটি মিষ্টির দোকান রয়েছে। মিষ্টি খাদ্য হিসেবে গণ্য, তাই আপনি মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা করার মাধ্যমে শরীয়তের দিক থেকে অনেক সওয়াব পাবেন। এছাড়া, এটি সত্য যে, মিষ্টির ব্যবসা বৈধ।

কিন্তু যদি আপনি মিষ্টির অঙ্গসজ্জায় অশুভ উপাদান ব্যবহার করেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে, খাদ্যে মিশ্রণ ও নিষিদ্ধ উপাদান ব্যবহার করার ফলে আপনার ব্যবসা নিষিদ্ধ হয়ে যাবে।

একইভাবে, ফ্রিল্যান্সিং এর কার্যক্রমও এভাবে চলছে। “ফ্রিল্যান্সিং কি হালাল নাকি হারাম” এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে দেখতে হবে যে, আপনি যে বিষয়ে ফ্রিল্যান্সিং করতে চান তা বৈধ কিনা।

ফ্রিল্যান্সিং অবশ্যই বৈধ। কারণ এটি মূলত একটি ব্যবসা। মহান আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন এবং সুদকে নিষিদ্ধ করেছেন। আপনি শরীয়তের মধ্যে থেকে যেভাবে টাকা আয় করেন, সেটি আপনার জন্য বৈধ। কিন্তু শরীয়তের বাইরে গিয়ে যেভাবে আয় করবেন, সেটি নিষিদ্ধ হিসেবে চিহ্নিত হবে।

গুরুত্বপূর্ণ কথা:

আপনারা যারা “ফ্রিল্যান্সিং কি হালাল নাকি হারাম” প্রশ্নের উত্তর খুঁজছিলেন, তারা নিশ্চিতভাবে আল্লাহর তাক্বওয়াবান বান্দা। হৃদয়ে আল্লাহর ভয় থাকার কারণে তারা হালাল এবং হারামের পার্থক্য বুঝতে চান। কারণ, বর্তমান সময়ে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করতে কেউ চায় না।

যাই হোক, মনে রাখতে হবে, একটি ব্যবসা বৈধ হতে হলে হালাল বস্তুর প্রয়োজন, ঠিক যেমন ফ্রিল্যান্সিং বৈধ হতে সরাসরি বৈধ কন্টেন্ট প্রয়োজন। ফ্রিল্যান্সিংও একটি ব্যবসার অভিব্যক্তি। তবে এটি ঘরে বসেই পরিচালিত হওয়ায় “ফ্রিল্যান্সিং” শব্দটি ব্যবহৃত হয়েছে।

সারসংক্ষেপে, সব ব্যবসাকে একার্থে বৈধ বলা যাবেনা, তেমনই ফ্রিল্যান্সিং নামক অনলাইন ব্যবসাকেও একার্থে নিষিদ্ধ বলা যাবেনা। নির্ভর করে যার যার কাজের উপর।

শেষ কথা

প্রিয় পাঠক, আমি আশা করছি, “ফ্রিল্যান্সিং কি হালাল নাকি হারাম” এই প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। তবে যদি এই বিষয়ে আপনার আরও জানতে আগ্রহ থাকে, তাহলে নিকটবর্তী কোনো আলেমের কাছ থেকে সাহায্য নিন যিনি ইন্টারনেট সম্পর্কে ভালো জানেন।

এবং হ্যাঁ, আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ইনশাআল্লাহ, আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো। পোস্ট টি পড়ে উপকৃত হলে আপনার পরিচিত জনদের কাছে শেয়ার করুন।

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

Leave a Comment