ই-কমার্সে ব্লগিংয়ের গুরুত্ব: বিক্রি বাড়ানোর কার্যকর কৌশল

5/5 - (1 vote)

ব্লগিং এবং ই-কমার্স আলাদা প্ল্যাটফর্ম মনে হলেও, ই-কমার্সে ব্লগিংয়ের অপরিহার্যতা রয়েছে। ব্লগিং ছাড়া ই-কমার্স ব্যবসার সাফল্য অর্জন এবং তা বজায় রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়।

আমরা সবাই জানি, ই-কমার্সের বিভিন্ন সুবিধার কারণে বিশ্বের সবখানে এই অনলাইন ব্যবসার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে, ই-কমার্সকে অধিক সম্ভাবনাময় একটি ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে।

ই-কমার্সে ব্লগিংয়ের গুরুত্ব: বিক্রি বাড়ানোর কার্যকর কৌশল
ই-কমার্সে ব্লগিংয়ের গুরুত্ব: বিক্রি বাড়ানোর কার্যকর কৌশল

বাংলাদেশে ই-কমার্স এমন উন্নত না হলেও, ধীরে ধীরে দেশে বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠানিকভাবে ই-কমার্স ব্যবসা পরিচালনা করছে। এখন পর্যন্ত, আমরা দারাজ, বিডিশপ, স্টারটেক প্রভৃতির মতো প্ল্যাটফর্মগুলোকে ই-কমার্সে একটি দৃঢ় অবস্থানে প্রতিষ্ঠিত হতে দেখেছি।

ই-কমার্সে ব্লগিংয়ের গুরুত্ব

একটি ই-কমার্স প্ল্যাটফর্মের জন্য ব্লগিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লগিংয়ের মাধ্যমে ই-কমার্স পণ্য প্রচার, সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং, নতুন গ্রাহক কে আকৃষ্ট করা এবং ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করার মতো বিভিন্ন সুবিধা অর্জন করা যায়। যদি আপনি লক্ষ্য করেন, বিশ্বের বড় বড় ই-কমার্স সাইটগুলির বেশিরভাগেই ব্লগিংয়ের ব্যবস্থা রয়েছে।

এটির পেছনে একটি কারণ হলো, ব্লগিং ই-কমার্স ব্যবসাকে সহজেই সাফল্যের পথে নিয়ে যেতে সক্ষম। একটি ই-কমার্স সাইট ব্লগিংয়ের মাধ্যমে নিম্নলিখিত সুবিধা উপভোগ করে –

পণ্যের প্রচারে ব্লগিংয়ের ভূমিকা

F-Commerce VS E-Commerce ই-কমার্স
পণ্য প্রচারে ব্লগিংয়ের ভূমিকা

ই-কমার্সে ব্লগিং মূলত পণ্যের বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করে। এই ধরনের ব্লগিংয়ে পণ্যের বৈশিষ্ট্য এবং ইতিবাচক বা নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়, যা পণ্যের পর্যালোচনা হিসেবে পরিচিত।

ই-কমার্স উদ্যোক্তারা ব্লগিংয়ের সাহায্যে তাদের পণ্য বা প্রোডাক্টের নির্দিষ্ট বিস্তারিত বর্ণনা দিতে পারেন, যা গ্রাহকদের পণ্যের সুচনা বা মান বুঝতে সহায়তা করে। একটি ব্লগ আর্টিকেল বিভিন্ন ধরনের কন্টেন্টের সমন্বয়ে গঠিত হয়। এর মধ্যে রয়েছে তথ্য, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি। পণ্যের পর্যালোচনা সম্পর্কিত ব্লগে পণ্যের ছবি এবং বিভিন্ন তথ্য প্রদর্শন করা হয়।

ব্লগিং যে কোনো বিষয়কে উপস্থাপন করার একটি শক্তিশালী পদ্ধতি এবং এটি জনপ্রিয় নেটওয়ার্কিং মাধ্যম। গ্রাহকেরা পণ্য ক্রয়ের আগে প্রথমে সেই পণ্যের ব্যাপারে জানতে চান। আপনার ই-কমার্স সাইটে যদি ব্লগিংয়ের ব্যবস্থা থাকে, তাহলে আপনার পণ্যগুলোর অনলাইন প্রচার কার্যক্রম ব্লগিংয়ের মাধ্যমে সহজভাবে সম্পন্ন হবে।

সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিংয়ে ই-কমার্স ব্লগিং

গুগল এডস এর সুবিধা google ads নাকি facebook ads
সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিংয়ে ই-কমার্স ব্লগিং

যে কোনো ওয়েবসাইটের লক্ষ্য থাকে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের ফলাফল পৃষ্ঠার মাধ্যমে যে পরিমাণ অর্গানিক ট্রাফিক বা গ্রাহক পাওয়া যায়, তা অন্য কোনো উপায়ে পাওয়া সম্ভব নয়।

অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, যেখানে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিংয়ে আনার ব্যর্থতা ই-কমার্স ব্যবসা টিকিয়ে রাখার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সার্চ ইঞ্জিন মূলত তথ্যের ওপর গুরুত্বারোপ করে। অনেক ই-কমার্স প্রতিষ্ঠান শুধু পণ্যের ছবি প্রকাশ করে ওয়েবসাইট সাজায়, যেখানে পণ্যের প্রাসঙ্গিক কোনো তথ্য নেই।

ঐ ধরনের ওয়েবসাইটগুলো সাধারণত সেল জেনারেট করতে পারেনা। কারণ তারা গ্রাহকদের সাথে কার্যকর যোগাযোগ করতে সক্ষম হয় না। আবার সেই ওয়েবসাইটগুলোতে তথ্যের অভাব থাকায় সার্চ ইঞ্জিনেও র‍্যাঙ্ক পায় না।

ব্লগিং তথ্যভিত্তিক হওয়ায় এটি এতটাই কার্যকরী, যে এটি সার্চ ইঞ্জিনে র‍্যাংক অর্জন করতে সহায়তা করে এবং পণ্যের বিক্রয় বৃদ্ধি করে। এটি ই-কমার্স ব্যবসার প্রধান উদ্দেশ্য।

নতুন গ্রাহক আকৃষ্ট করতে ব্লগিং

F-Commerce VS E-Commerce সোশ্যাল ইন্টারএকশন
নতুন গ্রাহক আকৃষ্ট করতে ব্লগিং

আমরা প্রায়শই আমাদের দৈনন্দিন জীবনে নতুন পণ্য ক্রয়ের আগে গুগল ব্যবহার করে সেই পণ্যের সম্পর্কে জানার চেষ্টা করি। সাধারণভাবে গুগলে বিভিন্ন কিওয়ার্ড লিখে অনুসন্ধান করি এবং সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আসা ফলাফলগুলি থেকে তথ্য সংগ্রহ করি।

ধরা যাক, আপনার ই কমার্স ওয়েবসাইটটি ইলেকট্রনিক পণ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেখানে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি সহ সমস্ত ডিজিটাল পণ্যের সংগ্রহ রয়েছে।

পণ্য বিক্রির পাশাপাশি ওই ই কমার্স সাইটে একটি ব্লগিং ব্যবস্থা রয়েছে। আপনি “iphone 13 pro max price in bangladesh” কিওয়ার্ড দিয়ে একটি ব্লগ প্রকাশ করেছেন আপনার সাইটে। ব্লগ লেখার সময় আপনি নিশ্চয়ই সেই ব্লগে আপনার ই কমার্স ব্যবসার iphone 13 pro max পণ্যটির লিংক যুক্ত করবেন।

এক্ষেত্রে, যদি আপনার ব্লগটি গুগলে র‍্যাঙ্ক করে, তাহলে এটি অনেক সম্ভাবনার সৃষ্টি করবে যে আপনার ই-কমার্স ওয়েবসাইট থেকে iphone 13 pro max পণ্যটি কেনার জন্য নতুন অনেক গ্রাহক আসবে।

কোম্পানির প্রচার ও ব্র্যান্ড মূল্য

F-Commerce VS E-Commerce ব্র‍্যান্ড ভ্যালু
ব্র‍্যান্ড ভ্যালু

ব্লগ সাধারণত তথ্যের ওপর ভিত্তি করে লিখা হয়। ই-কমার্সে ব্লগিংয়ের উদ্দেশ্য হলো কোম্পানির প্রচার ও ব্র্যান্ড মূল্য বৃদ্ধি করা।

আপনি যখন আপনার ই-কমার্স ব্যবসার ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের উপর ব্লগ প্রকাশ করবেন, তখন নিশ্চিতভাবে আপনার কোম্পানির নাম, ব্র্যান্ড, লোগো, ঠিকানা ইত্যাদি উল্লেখ থাকবে।

যখন কোনও দর্শক বা গ্রাহক সেই ব্লগটি পড়বে, তখন তারা আপনার কোম্পানি সম্পর্কে একটি ভাল ধারণা পাবেন। এই ধরনের ব্লগ প্রকাশের মাধ্যমে আপনার ই-কমার্স কোম্পানি স্বাভাবিকভাবে সম্পূর্ণ বিনামূল্যে নতুন গ্রাহকদের কাছে পরিচিতি লাভ করবে।

গ্রাহক ধরে রাখতে ব্লগিং

ফ্রি ব্লগ থেকে আয় কিভাবে করা যায়?
গ্রাহক ধরে রাখতে ব্লগিং

ই-কমার্স ওয়েবসাইটের পণ্য প্রচারে ব্লগিং করার ফলে পণ্যের মূল বৈশিষ্ট্য এবং ভাল-মন্দ দিক নিয়ে আলোচনা করা হয়। ভুল তথ্য প্রদান করা যাবে না।

পণ্য ব্যবহারের পদ্ধতি এবং পণ্যের সমস্যার সমাধান নিয়েও ব্লগে আলোচনা করা হয়। পণ্য কেনার পর গ্রাহকরা এমন ব্লগ থেকে সম্পূর্ণ সন্তুষ্ট থাকে।

এতে ওই ই-কমার্স সাইটের উপর তাদের বিশ্বাস অনেক বেড়ে যায়। ই-কমার্সে ব্লগিংয়ের মাধ্যমে আপনার ওয়েবসাইটের গ্রাহক ধরে রাখার জন্য খুবই ভাল প্রতিক্রিয়া পাবেন।

গ্রাহক প্রতিক্রিয়া ও ই-কমার্স উন্নয়ন

ই-কমার্স ওয়েবসাইটে ব্লগিংয়ের ফলে বেশ ভালো গ্রাহক প্রতিক্রিয়া পাওয়া যায়। ই-কমার্সে ব্লগিংয়ের অর্থ শুধুমাত্র পণ্যের রিভিউ করা নয়।

পণ্যের রিভিউয়ের সঙ্গে গ্রাহকদের প্রশ্ন এবং তাদের অনুভূতিগুলি ব্লগে তুলে ধরা হয়। এটি গ্রাহকদের পণ্য কেনার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব তৈরি করে।

বিশেষ করে ই-কমার্সের প্রসারের জন্য ব্লগিং করলে আপনার ভুলগুলো সহজেই চিহ্নিত করা সম্ভব হয় এবং গ্রাহক প্রতিক্রিয়া ই-কমার্স উন্নতিতে আপনাকে সহায়তা করে।

শেষ কথাঃ

প্রিয় পাঠক, বর্তমান সময়ে অনলাইন ব্যবসার সবচেয়ে বড় অংশ দখল করে রেখেছে ই-কমার্স। আপনি যদি একজন ই-কমার্স উদ্যোক্তা হতে চান এবং সফলতার দিকে এগিয়ে যেতে চান, তবে ই-কমার্সের জন্য ব্লগিং অপরিহার্য। ই-কমার্সে ব্লগিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে আজকের আলোচনা আপনার জন্য সহায়ক হবে বলেই মনে করি।

আজকের পোস্ট সম্পর্কে আপনার যেকোনো প্রশ্ন বা মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি যদি না জানেন কিভাবে ব্লগ তৈরি করতে হয়, তাহলে আমাদের আগের পোস্ট “কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়? এ টু জেড গাইডলাইন” পোস্টটি পড়ে আসতে পারেন। আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে এটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।

প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১। ই-কমার্সে ব্লগিং কেন গুরুত্বপূর্ণ?

কারণ এটি ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করে। গ্রাহকদের মাঝে আস্থা তৈরি করে এবং সার্চ ইঞ্জিনে র‍্যাংকিং উন্নত করে। ভালো ব্লগ কনটেন্ট ক্রেতাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

২। ব্লগিং কি সত্যিই বিক্রি বাড়াতে সাহায্য করে?

হ্যাঁ, ব্লগিং সরাসরি এবং পরোক্ষভাবে বিক্রি বাড়াতে সাহায্য করে। ইনফরমেটিভ আর্টিকেল, প্রোডাক্ট গাইড এবং রিভিউ টাইপ আর্টিকেল গ্রাহকদের কিছু ক্রয় করার প্রতি আগ্রহ বাড়ায়।

৩। SEO-এর জন্য ব্লগিং কীভাবে সাহায্য করে?

ব্লগিং নিয়মিত কীওয়ার্ড-ভিত্তিক কনটেন্ট তৈরি করে, যা সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়ায়। এতে ব্যাকলিংক পাওয়া সহজ হয় এবং ডোমেইন অথরিটি বৃদ্ধি পায়।

৪। কত ঘন ঘন ব্লগ পোস্ট করা উচিত?

সপ্তাহে অন্তত ১–২টি মানসম্মত ব্লগ পোস্ট করা ভালো। নিয়মিত আপডেট সার্চ ইঞ্জিনকে সিগন্যাল দেয় যে আপনার ওয়েবসাইট সক্রিয়।

৫। ছোট ই-কমার্স ব্যবসার জন্য ব্লগিং কি দরকার?

হ্যাঁ, অবশ্যই দরকার। ছোট ব্যবসাগুলোর জন্য ব্লগিং একটি কম খরচে মার্কেটিং কৌশল, যা ব্র্যান্ড পরিচিতি এবং কাস্টমার এনগেজমেন্ট বাড়ায়।

৬। ব্লগিং ছাড়া কি ই-কমার্স সফল হওয়া সম্ভব?

সম্ভব, তবে কঠিন। ব্লগিং ছাড়া ট্রাফিক আনতে বেশি খরচ করতে হয়। যেমন: Paid Ads

৮. নতুনদের জন্য ই-কমার্স ব্লগিং শুরু করার সহজ উপায় কী?

  • নির্দিষ্ট নিস (niche) নির্বাচন করুন।
  • কীওয়ার্ড রিসার্চ করুন।
  • ক্রেতাদের সমস্যার সমাধানমূলক কনটেন্ট লিখুন।
  • সহজ ভাষা ব্যবহার করুন।
  • নিয়মিত পোস্ট করুন।

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

Leave a Comment