প্রিয় পাঠক, আপনি কি কখনো চিন্তা করেছেন মাসের শেষের দিকে টাকা সঞ্চয় করার সহজ পদ্ধতি কী হতে পারে? পুরো মাস খরচ করার পরও মাসের শেষে হাতে টাকা থাকে না। কখনো কখনো মনে হয় যে আপনার পছন্দের কোন খরচও করেননি তবুও পকেট খালি! এটি শুধুমাত্র আপনার সমস্যা নয়, বাংলাদেশের অগণিত মানুষের এই সমস্যা।

সত্যিকার অর্থে, টাকা সঞ্চয় করা কোনো যাদু নয়। এটি একেবারে অভ্যাসের বিষয়। আরও সুখবর হলো, এই অভ্যাসটি যে কেউ গড়ে তুলতে পারে। এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন কীভাবে এসব পদ্ধতি ব্যবহার করে টাকা সঞ্চয় করা যায়। মনে হবে, কেন আমি এই কৌশলগুলোর আরও আগে ব্যবহার করিনি।
সহজে টাকা সঞ্চয়ের পদ্ধতি
আমরা পরিবারের জন্য উপার্জন করি। নিজের জন্য কিছু করি না, আজ থেকে নিজের জন্য কিছু টাকা সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। যা বেতন পাবেন বা আয় করবেন সেখান থেকে, তার একাংশ আপনার জন্য রেখে দিন, যা হতে পারে ২০০০- ৪০০০ টাকার মতো। এরকম একটি নির্দিষ্ট পরিমাণ রেখে দেখবেন বছরের শেষে আপনার অ্যাকাউন্টে ২৪ হাজার থেকে ৪৮ হাজার টাকা জমা হবে।
আমরা অনেকেই ভুল করি, সব খরচ মিটিয়ে যা অবশিষ্ট থাকে সেটিই সঞ্চয় করি। ফলে আমাদের হাতে নির্দিষ্ট কোনো টাকা জমা হয়না।
যেদিন বেতন পান, সেদিনই একটি নির্দিষ্ট অঙ্ক আলাদা করে রাখুন, বাকি অংশ দিয়ে সংসার চালান। যেমন ধরুন, আপনি মাসে ২০ হাজার টাকা উপার্জন করেন, এখানে থেকে মাত্র ২,০০০ থেকে ৪,০০০ টাকা সঞ্চয় করে রাখলেও বছর শেষে আপনার অ্যাকাউন্টে একটি ভাল এমাউন্টের টাকা জমা হয়ে যাবে।
১। বাজেট ছোট করা
বাজেট মানে সীমাবদ্ধতা নয়, বরং স্বাধীনতা। “বাজেট” শব্দটি শুনলে অনেকের মনে হয়, এটি কঠোর জীবনযাপনের চিহ্ন। কিন্তু আসলে ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। একটি সুস্পষ্ট বাজেট আপনাকে নির্দেশ করে কত খরচ করা যেতে পারে কোনো সমস্যা ছাড়াই। তখন আপনি নিশ্চিন্তে চা খেতে কিংবা বন্ধুদের সাথে বাইরে যেতে পারেন, কারণ আপনি জানেন সঞ্চয়ের অর্থ ইতিমধ্যেই পৃথক করা হয়েছে।
বাজেট প্রণয়নে একটি সহজ পদ্ধতি হলো — ৫০/৩০/২০। আয়ের ৫০% প্রয়োজনীয় খরচে (ভাড়া, খাবার, বিল), ৩০% আকাঙ্ক্ষিত খরচে (বিনোদন, শখ) ও ২০% সঞ্চয়ে। এই হিসাব অনুযায়ী শুরু করুন, পরবর্তীতে আপনার পরিস্থিতির ভিত্তিতে তা সামঞ্জস্য করুন। পরে দেখবেন, আপনার বাজেট অনুযায়ী সবকিছু ঠিকঠাক চলছে।

২। ছোট খরচ
অবচেতনভাবে আমরা অনেক ক্ষুদ্র খরচ করে ফেলি, যা মাস শেষে একটি বড় পরিমাণে পরিণত হয়।
ক্ষুদ্র খরচ থেকে সতর্ক থাকুন। আপনি কি জানেন, প্রতিদিন একটি কফি কিনলে মাস শেষে সেটি ৩০ x ৫০ = ১৫০০ টাকা হয়ে যায় এবং যদি এই হিসাব বার্ষিক করেন (৫০ x ৩৬৫) সেটি ১৮,২৫০ টাকায় পৌঁছায়। প্রতিদিন ৫০ টাকার চা বা কফি বছরের শেষে একটি বড় অঙ্ক হয়ে দাঁড়ায়। আজ যদি এটি সঞ্চয় করেন, তাহলে আপনার কাছে তখন কত টাকা থাকবে?
Also Read
এই “ক্ষুদ্র” খরচগুলো সবচেয়ে বিপজ্জনক, কারণ এগুলো সহজেই আমাদের নজরের বাইরে চলে যায়। আমরা আরও একটি ভুল করে থাকি, মাসের জন্য একটি সাবস্ক্রিপশন কিনে সেটি পুরো বছর ধরে ব্যবহার করি। মাসে একবারের ব্যবহারের জন্য কেনা হয় এবং সেটি ১২ মাসের জন্য পড়ে থাকে, যেমন bongo অথবা হইচই এর সাবস্ক্রিপশন।
যেটি একবার ব্যবহারের পর পুনরায় ব্যবহার করা সম্ভব নয়, সেগুলি এড়িয়ে চলা উচিত। এর ফলে একটি ছোট আকারে কিছু অর্থ জমাতে পারবেন যা আগে অযথা খরচ হতো।
৩। মাসিক কেনাকাটা
ডিজিটাল মার্কেটিংয়ের যুগে এসে আমরা ফেসবুক স্ক্রল করার সময় দেখতে পাই শতাধিক শপিং বিজ্ঞাপন, যা আমাদের প্রয়োজন না থাকলেও কেনার প্রলোভন সৃষ্টি করে। ফেসবুকের বিজ্ঞাপনগুলো এভাবে সাজানো হয়েছে যাতে দেখলেই কিনতে মন চায়।
ফেসবুকের এলগরিদম আমাদের ব্রেইন নিয়ে খেলা করে, যা আমরা সচেতনভাবে বুঝতে পারি না। যদি ফেসবুক থেকে কেনাকাটা বাদ দেওয়া যায়, তবে একটি অর্থ সঞ্চয় হবে। প্রতি মাসে অনলাইন শপিং করা থেকে বিরত থাকুন।
৪। ফাস্টফুড পরিহার
মানসিক ক্লান্তির সময় ফাস্টফুড অর্ডার করা আরেকটি বড় খরচের কারণ। বন্ধুদের সঙ্গে গল্প করার সময় খুব ফাস্টফুড অর্ডার করা হয়ে থাকে। এগুলোর যোগফলে মাসশেষে দেখবেন কত টাকা অদৃশ্য হয়ে গেছে।
কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করুন, “৪৮ ঘণ্টা পরেও কি এটা আমার প্রয়োজন? ” যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কিনুন। নয়তো, থামুন।
৫। সঞ্চয়ের অর্থ দূরে রাখুন
আমাদের মস্তিষ্কের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো চোখের সামনে টাকা থাকলে খরচের প্রবণতা বৃদ্ধি পায়। তাই সঞ্চয়ের অর্থ আলাদা একটি অ্যাকাউন্টে রাখার চেষ্টা করুন। বর্তমানে আপনার পকেটে টাকা নেই এজন্য, আপনি টাকা জমানোর সহজ উপায় খোঁজার চেষ্টা করছেন।
বাংলাদেশে বিকাশ বা ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট চমৎকার হতে পারে। নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে টাকা চলে গেলে আপনাকে চিন্তা করতে হবে না, সেইসাথে টাকা সঞ্চয় করার অভ্যাসটি গড়ে উঠবে।
৬। জরুরি তহবিলের গুরুত্ব
হঠাৎ অসুস্থতা, চাকরি হারানো বা পরিবারের সমস্যা আচমকা আসে। এমন পরিস্থিতিতে আপনার সঞ্চয় না থাকলে ঋণের বোঝায় পড়তে হবে। তাই, যেকোনো বড় লক্ষ্য স্থির করার আগে একটি জরুরি তহবিল তৈরি করুন। অন্তত ৩ থেকে ৬ মাসের খরচের সমপরিমাণ টাকা সঞ্চয় করুন। এটি আপনার মানসিক শান্তির একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।
ঋণ হলো সঞ্চয়ের সবচেয়ে বড় শত্রু- ঋণ যত বেশি, সঞ্চয় তত কম। তাই যদি এখন কোনো ঋণ থাকে, তা শোধ করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিন। নতুন ঋণের বিষয়ে দশবার ভাবুন। সুদের টাকা প্রতিদিন আপনার সঞ্চয়ের স্বপ্নকে একটু একটু করে গ্রাস করে।
৭। শুধু সঞ্চয় করলেই হবে না, অর্থকে ব্যবহার করুন
এক জায়গায় পড়ে থাকা অর্থের মূল্য সময়ের সঙ্গে কমতে থাকে। মূল্যস্ফীতি প্রতি বছর আপনার সঞ্চয়ের ক্রয়ক্ষমতা ধীরে ধীরে হ্রাস করে।
তাহলে নিরাপদ বিনিয়োগের পথ চিন্তা করুন – সঞ্চয়পত্র বা ব্যাংকের ফিক্সড ডিপোজিট (FDR) থেকে শুরু করুন। যদি একটু বেশি ঝুঁকি নিতে চান, শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডও ভাবনায় আনতে পারেন। মূল উদ্দেশ্য হলো অর্থকে নিথর না রেখে কাজে লাগানো।
শেষ কথাঃ
আমরা সাধারণত সময়মতো শুরু করি না, তাই আজ থেকেই শুরু করুন, যতটা ছোট হলেও। অর্থ জমানোর জন্য বড় বেতনের প্রয়োজন নেই, শুধু একটি ইচ্ছাশক্তি দরকার। আজ থেকেই মাত্র ৫০০ টাকা আলাদা করুন। পরবর্তী মাসে একটু বাড়ান। ধীরে ধীরে এটি একটি অভ্যাস হয়ে যাবে।
মনে রাখবেন, ভবিষ্যতের আপনি আজকের আপনার সিদ্ধান্তের সুফল ভোগ করবেন। তাই, ভবিষ্যতের সেই মানুষটির জন্য আজ কিছু ভালো কাজ করার চেষ্টা করুন।
FAQ (প্রশ্নোত্তর)
১। প্রতিদিন টাকা জমানোর উপায় কী?
প্রতিদিন ৫০ টাকা করে জমানো সেরা উপায়। আপনি যে পরিমাণ টাকা দৈনন্দিন জীবনে খরচ করেন, তার থেকে একটি অংশ টাকা জমানো সবচেয়ে সহজ।
২। টাকা সঞ্চয় করার সহজ পদ্ধতি কি?
টাকা সঞ্চয়ের সহজ পদ্ধতি হচ্ছে ছোট পরিমাণে টাকা জমা করা। এটি হতে পারে ৫০০, ১০০০, ১৫০০ ইত্যাদি বিভিন্ন অঙ্কে। এই অভ্যাস গড়ে তুলতে পারলে সহজেই টাকা সঞ্চয় করা সম্ভব।
৩। কোন ব্যাংকে টাকা সঞ্চয় করা উত্তম?
নিশ্চিতভাবে কোনও ব্যাংক বলা যাবে না, কারণ সব ব্যাংকই এক রকম। তবে আপনি সরকারি যেকোনো ব্যাংকে টাকা সঞ্চয় করতে পারেন। কারণ প্রাইভেট ব্যাংকগুলোয় চেয়ে সরকারি ব্যাংকগুলো কিছুটা সেইফ।
৪। টাকা সঞ্চয় করার মাসিক পদ্ধতি কী?
এই ৩০ দিনের প্রক্রিয়াটি আপনাকে টাকা সঞ্চয় করতে সাহায্য করবে। প্রতিদিন টাকা সঞ্চয় করবেন। আজ ২০ টাকা, আগামীকাল ৫০ টাকা, পরশু ১০০ টাকা জমা দিয়ে বিকাশে সেভিংস ডিপোজিটে রাখবেন। কোনও পণ্য কেনার আগে ৩ দিনের সময় নিন, এটা আপনার জন্য সঠিক কিনা যাচাই করুন। ঠিক হলে কিনুন, নাহলে টাকা সঞ্চয় করুন।


