মার্কেটিং অটোমেশন
প্রিয় পাঠক কেমন হতো যদি মার্কেটিং করতে আপনার তেমন পরিশ্রম করতে না হয়? অটোমেটিক ভাবে মার্কেটিং কৌশল গুলো আপনার ব্যবসায় সাহায্য করে!
এতে করে আপনার একদিকে যেমন আপনার শ্রম এবং সময় বাঁচিয়ে দিবে। অন্যদিকে আপনার অতিরিক্ত কোন মার্কেটিং এক্সপার্ট লাগবে না। আজ আলোচনার বিষয় হচ্ছে মার্কেটিং অটোমেশন।
যেখানে আপনি অটোমেটিক ভাবে আপনার ব্যবসাতে মার্কেটিং কৌশল গুলো প্রয়োগ করতে পারবেন। বর্তমান আধুনিক যুগে অধিকাংশ প্রতিষ্ঠানগুলো এই সময় উপযোগী পদ্ধতি গুলোর বেশি ব্যবহার করছে।
অটোমেশন মার্কেট মূলত ব্যবসায়িক কৌশলের ক্ষেত্রে একটি ভিত্তি হিসেবে কাজ করছে। কোম্পানি গুলো কিভাবে তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করবে।
আর কিভাবে মার্কেটিং করবে সেসবই অটোমেটিক ভাবে পরিচালনা করবে অটোমেশন মার্কেট। মার্কেট অটোমেশন কি? কিভাবে কাজ করে মার্কেট অটোমেশন এবং এর কার্যকরী ব্যবহার করার জন্য সম্পূর্ণ একটি গাইডলাইন থাকছে আজ।
মার্কেটিং অটোমেশন কি?
মার্কেটিং অটোমেশন একটি পুনরাবৃত্তি মূলক মার্কেটিং টেকনোলজি। যেখানে অটোমেটিক ভাবে ওয়ার্ক ফ্লো পরিচালনার জন্য টেকনোলজির ব্যবহার করা হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে কাজের স্কিল বাড়ানো। পাশাপাশি যোগাযোগ স্কিল বাড়ানো এবং আগের তুলনায় আরও ভালো রেজাল্ট পাওয়া।
সহজে বলতে গেলে, মার্কেট অটোমেশন হচ্ছে আপনার ব্যবসার মার্কেটিং সাইটে প্রয়োজনীয় স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার করা। যেখানে এমন কিছু নির্দিষ্ট কাজ থাকবে যেগুলো একবার কমান্ড দিলে পরবর্তীতে বার বার একই কাজ সময়মত একাই করবে।
Also Read
যেমন- ব্যবসাতে আপনার কাস্টমারদের প্রতিনিয়ত মেসেজ পাঠাতে হয়। এখন আপনি একটি সফটওয়্যারে মেসেজ এবং সময় সিলেক্ট করে রাখবেন। আর সময়মত অটোমেটিক আপনার কাস্টমারের কাছে নির্দিষ্ট মেসেজ পৌঁছে যাবে সময়মত।
উদাহারণসরূপ বলা যায়, বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং এবং কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সহ আরও বিভিন্ন চ্যানেলে এই মার্কেটিং অটোমেশন পদ্ধতি অন্তর্ভুক্ত।
মার্কেটিং অটোমেশনের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে মার্কেটিং পদ্ধতিগুলোকে অপ্টিমাইজড করা, কাস্টমারের সঙ্গে রিলেশন ডেভেলপ করা এবং সর্বশেষ প্রফিট বৃদ্ধি করা।
মার্কেটিং অটোমেশন কিভাবে কাজ করে :
মার্কেট অটোমেশন প্রযুক্তি গুলো সবসময় একটা নির্দিষ্ট সিস্টেমে কাজ করে থাকে। আপনার ব্যবসাতে মার্কেট অটোমেশন টেকনোলজি যেভাবে কাজ করতে পারে তা নিচে দেওয়া
১। ডাটা কালেকশন এবং সেগমেন্টেশন
মার্কেট অটোমেশনের ১ম ধাপ হলো ডাটা কালেকশন এবং বিল্ড আপ করার মাধ্যমে শুরু হয়ে থাকে। এরমধ্যে রয়েছে কাস্টমারের পছন্দ, আচরণ এবং প্রভাব।
অর্থাৎ কাস্টমারের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কালেকশন করা হয়। পরবর্তীতে এই ইনফরমেশন গুলো টার্গেটেড প্রমোশনাল ক্যাম্পেইন তৈরি করতে ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত করা হয়।
২। লিড স্কোরিংঃ
বিভিন্ন অটোমেশন প্ল্যাটফর্ম গুলো ব্রান্ডের সঙ্গে তাদের কার্যকলাপ গুলোর উপর ভিত্তি করে লিড স্কোর জেনারেট করে। মার্কেটিং অটোমেশন লিডকে অগ্রাধিকার দিতে সহায়তা করে। পাশাপাশি যাদের কনভার্টেড হবার সম্ভাবনা থাকে তাদের ওপর ফোকাস করে।
সহসহজে বলতে গেলে, মার্কেট অটোমেশন অডিয়েন্সের ডাটা বিশ্লেষণ করে তাদের লিড স্কোর খুঁজে বের করে। তারপর তাদের মাঝে থেকে যাদের কাস্টমারে রুপান্তর হবার সম্ভাবনা বেশি তাদের টার্গেট করে মার্কেটিং করে।
৩। ইমেল মার্কেটিং অটোমেশন:
এই অটোমেশনের ক্ষেত্রে কিছু ইমেইল অটোমেটিক সিলেকশন করা থাকে। এগুলো কাস্টমারের কার্যকলাপের উপর ভিত্তি করে ট্রিগার করা হয়। এর মাঝে থাকে স্বাগত ইমেইল, প্রমোশনাল ক্যাম্পেইন এমন কিছু বিষয়।
এসব ছোট ছোট কাজগুলো বার বার করা সময় সাপেক্ষ। এজন্য এগুলো অটোমেটিক্যালি জেনারেট করা হয়।
৪। সোশ্যাল মিডিয়া অটোমেশন:
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কনটেন্ট পোস্ট করা, সামাজিক যোগাযোগ রক্ষা করা এবং অডিয়েন্সের সঙ্গে জড়িত হওয়া ইত্যাদি নিশ্চিত করে। মার্কেট অটোমেশন এই বিষয় গুলো মডারেট করার কাজ করে। মার্কেট অটোমেশন এর মাধ্যমে আপনি এই কাজগুলো খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যে করতে পারবেন।
৫। ওয়ার্কফ্লো অটোমেশন:
মার্কেট অটোমেশন ইমেইল পাঠানো, বিভিন্ন কাজ বরাদ্দ করার মতো কাজগুলো নির্দিষ্ট ধারাবাহিক একটি রুটিন তৈরির কাজ করে। মূলত মার্কেটিং অটোমেশন কম্পলিকেট মার্কেটিং ওয়ার্ক ফ্লোকে স্ট্রিমলাইন করতে কাজ করে থাকে।
এগুলো পড়তে পারেন –
- অটোমেশন সিস্টেম কি? অটোমেশন ব্যবহারের ক্ষেত্রসমূহ
- ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে ডিজিটাল মার্কেটার হবেন?
মার্কেটিং অটোমেশন এর আল্টিমেট গাইডলাইন :
মার্কেট অটোমেশন টেকনোলজি যদিও স্বয়ংক্রিয় প্রযুক্তি। কিন্তু এগুলোকে কমান্ড দেয়া, এগুলো দিয়ে কাজ করিয়ে নেয়ার জন্য প্রয়োজন স্কিল ও কিছু ম্যানেজমেন্ট প্র্যাকটিস। সাকসেসফুলি মার্কেট অটোমেশন টেকনোলজি গুলো ইউটিলাইজ করতে ফলো করুন এই স্টেপ গুলো –
১. একটা ক্লিয়ার গোল সেট করুন:
মার্কেটিং অটোমেশন বাস্তবায়নের আগে, নির্দিষ্ট লক্ষ্য গুলো যেমন লিড তৈরি, গ্রাহক ধরে রাখা বা গ্রাহক সন্তুষ্টির উন্নতির ব্লু প্রিন্ট তৈরি করুন।

অর্থাৎ আপনি কোন উদ্দেশ্য নিয়ে মার্কেটিং অটোমেশন টুলস এপ্লাই করবেন সেটা সিলেক্ট করুন। এরপর ওই অনুযায়ী আপনার টাস্ক গুলো অপটিমাইজ করুন৷
২. কোয়ালিটি ডেটা তে ইনভেস্ট করুন:
সঠিক এবং হিউজ ডেটা হল সফল মার্কেট অটোমেশনের ভিত্তি। প্রাসঙ্গিকতা নিশ্চিত করতে আপনার ডাটাবেস নিয়মিত আপডেট করুন এবং ক্লিয়ার করুন।
৩. সেগমেন্টেশন হল মূল:
অডিয়েন্স, বিহেভিয়ার, বা অন্যান্য প্রাসঙ্গিক মানদণ্ডের উপর ভিত্তি করে আপনার দর্শকদের ভাগ করে আপনার মার্কেটিং মেসেজ গুলোকে সাজান৷ এই পার্সোনালাইজেশন মূলত এনগেজমেন্ট বাড়ায়।
৪. প্রাসঙ্গিক কনটেন্ট তৈরি করুন:
অটোমেশন কেবল ততটাই কার্যকরী যতটা এটা রিলেটেবল। ক্রাফট কম্পেইলিং ও প্রাসঙ্গিক কনটেন্ট আপনার অডিয়েন্সদের ইমপ্রেস করতে এবং মিনিংফুল ইন্টারেকশনে সাহায্য করবে।
৫. মনিটর এবং অর্গানাইজ করুন:
নিয়মিতভাবে প্রোডাক্টিভিটি মেট্রিক্স এনালাইজ করুন এবং সেই অনুযায়ী আপনার অটোমেশন কৌশলগুলি অর্গানাইজ করুন। এটি মার্কেটের গতিশীলতার পরিবর্তনের সাথে আপনার ব্রান্ডের ডেভেলপমেন্ট এবং এডাপশন নিশ্চিত করে।
৬. ইন্টিগ্রেট সিস্টেম:
আপনার মার্কেট অটোমেশন প্ল্যাটফর্মকে অন্যান্য টুলসের সাথে কানেক্টেড করুন। যেমন-CRM সিস্টেম নির্বিঘ্ন ডাটা ফ্লো এবং গ্রাহকের ইন্টারেকশন গুলো একসাথে অপটিমাইজড করতে সাহায্য করে।
৭. সিকিউরিটি এবং গোপনীয়তা:
ডেটা সুরক্ষা প্রবিধান এবং নৈতিক নিয়মাবলি গুলো মেনে চলার চেষ্টা করুন । ডেটা ব্যবহারের জন্য আপনার কাস্টমার এর সম্মতি নিন। এবং বিশ্বাস তৈরি করতে গ্রাহকের প্রাইভেসিকে অগ্রাধিকার দিন।
৮. স্টাফ ট্রেনিং:
মার্কেট অটোমেশন টুল অপারেট এবং অপ্টিমাইজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা দিয়ে আপনার দলকে অর্গানাইজ করুন। কন্টিনিউয়াস ট্রেনিং এটা নিশ্চিত করে যে, আপনার টিম এই প্রযুক্তি গুলো কে কাজে লাগাতে সময়ে পারদর্শী থাকবে। সময়ের সাথে প্রযুক্তির পরিবর্তন হলেও যেন এগুলো রেগুলেট করার মত যথেষ্ট স্কিলড মেম্বার আপনার টিমে থাকে।
শেষ কথা
মার্কেট অটোমেশন একটা শক্তিশালী হাতিয়ার যা সিস্টেমেটিক ভাবে ড্রাইভ করা হলে, বিজনেস ল্যান্ডস্কেপ এ আনতে পারবে যুগান্তকারী বিপ্লব।
তাই মার্কেট অটোমেশন এর মৌলিক বিষয়গুলি বোঝার মাধ্যমে, বেস্ট স্ট্র্যাটেজি গুলো বাস্তবায়ন করে এবং এডাপটেড থাকার মাধ্যমে, কোম্পানি গুলো মার্কেট অটোমেশনের কে সাকসেসফুলি ইউটিলাইজ করতে পারবে।
আজকের এই প্রতিযোগিতামূলক বিজনেস ফিল্ডে এগিয়ে থাকতে এখনই আপনার বিজনেস এ মার্কেট অটোমেশন টুলস গুলোকে ইনক্লুড করুন।


