কিভাবে আপনার স্মার্টফোনের পারফরম্যান্স উন্নত করবেন?
বর্তমান সময়ে এই আধুনিক যুগে স্মার্টফোন ছাড়া জীবন কল্পনাও করা সম্ভব নয়। তবে, কিছু সময় পর, অন্যান্য ডিভাইসের মতো ফোনও কার্যকারিতায় ধীরে ধীরে অবনতি ঘটায়। স্টোরেজ কমে যায়, সফটওয়্যার সংক্রান্ত সমস্যায় পড়তে হয় অথবা অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ের কারণে ফোনের কর্মশক্তি হ্রাস পেতে পারে।

তবে, ডিভাইসের কার্যকারিতা প্রকৃতপক্ষে অবনতি ঘটতে দেওয়া উচিত নয়। তাই, ফোনের ফাংশন সচল রাখতে নিয়মিতভাবে সেটিকে অপ্টিমাইজ করতে হবে। কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করে খুব সহজেই আমি আমার স্মার্টফোনের পারফরম্যান্স উন্নত করতে পারি, যা স্মার্টফোনের গতি বাড়িয়ে দেবে এবং এটি আরো কার্যকরী করবে।
স্মার্টফোন অপ্টিমাইজ করার কি কি পদ্ধতি রয়েছে?
আপনার অ্যান্ড্রয়েড ফোনকে দীর্ঘ সময় ব্যবহার করার পরিকল্পনা থাকলে অপ্টিমাইজেশন অনিবার্য। এর ফলে ফোনের ব্যাটারি, স্টোরেজ এবং কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী হয়। তাই, ফোন অপ্টিমাইজেশন করার জন্য কার্যকর টিপসগুলো নিচে উল্লেখ করা হলো।

টিপস-১: ক্যাশে ফাইল মুছে ফেলা:
বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত কার্যসম্পাদনের জন্য ফোনের মেমোরিতে অযৌক্তিক ক্যাশে ফাইল জমা হয়। যখন এই ফাইলগুলোর সংখ্যা বেশি হয়ে যায়, তখন ফোনটি ধীরে চলে। তাই, প্রতিদিন ক্যাশে মেমোরি মুছে ফেলে স্মার্টফোনের কার্যকারিতা উন্নত করা যায়।
ক্যাশে ফাইল পরিষ্কার করার পদ্ধতি:
আপনার অ্যান্ড্রয়েড ফোনের ‘Settings’ এ প্রবেশ করুন > Storage নির্বাচন করুন > Cache Files> ‘Clean Up’ এ ট্যাপ করে ক্যাশে পরিষ্কার করুন।
টিপস-২: সফটওয়্যার আপডেট করা:
একটি স্মার্টফোনের কার্যকারিতা মূলত তার সফটওয়্যারের ওপর নির্ভর করে। সফটওয়্যার ফোনের নিরাপত্তা ও কার্যক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, মোবাইলের সফটওয়্যার সবসময় আপডেট রাখতে হবে। সফটওয়্যার আপডেটে বিভিন্ন Bugs ঠিক করা, নিরাপত্তা প্যাচ এবং কার্যকারিতা উন্নতি করা হয়। যদি আপনি ফোনের অ্যাপ্লিকেশন ও অপারেটিং সিস্টেমকে আপ-টু-ডেট রাখেন, তাহলে ফোন কখনো স্লো হবে না।
আপডেট চেক করার প্রক্রিয়া:
‘Settings’-এ যান > ‘About Phone’ নির্বাচন করুন > আপডেটের জন্য চেক করুন > যদি আপডেট হয়, তাহলে তা ইনস্টল করুন।
Also Read
টিপস-৩: অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলা:
আমাদের ডিভাইসে এমন অনেক অ্যাপ্লিকেশন থাকে, যেগুলো আমরা ব্যবহার করি না। সেগুলো ফোনের স্টোরেজে অযথা জায়গা দখল করে রাখে। তাই, এসব অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেললে ফোনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করার পদ্ধতি:
‘Settings’ খুলুন > Apps নির্বাচন করুন > যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন না, সেগুলোকে ‘uninstall’ করে মুছে দিন।
টিপস-৪: ব্যাকগ্রাউন্ড প্রসেস সীমিত করা:
অনেক অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। যার ফলে ডিভাইসের ব্যাটারি লাইফ বিনা কারণে হ্রাস পায় এবং ফোন স্লো হয়ে পড়ে। তাই, এই ধরনের অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ করা উচিত।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্যবস্থাপনার পদ্ধতি:
‘Settings’-এ যান > Apps খুলুন > Permissions নির্বাচন করুন > Background Autostart-এ ট্যাপ করুন > যে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলছে, সেটি বন্ধ করুন।
টিপস-৫: স্টোরেজ স্থান খালি করা:
ফোনের স্টোরেজের অভাব একটি সাধারণ সমস্যা। ছবি, ভিডিও এবং অপ্রয়োজনীয় ফাইলের কারণে স্টোরেজ কমে যায়, যা ফোনের কর্মক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে। তাই, অপ্রয়োজনীয় ফাইল এবং মিডিয়া পরিষ্কার করা উচিত।
ফোনের মেমোরি খালি করার উপায়:
- ✔ পুরাতন বা ডুপ্লিকেট ছবি ও ভিডিও মুছুন
- ✔ কোনও এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসে ফাইল/মিডিয়া সরিয়ে করুন
- ✔ Google Drive/Photos-এর মতো ক্লাউড স্টোরেজে বড় ফাইলগুলো সংরক্ষণ করুন।
টিপস-৬: ফোন পুনরায় চালু করা:
যখন একটি স্মার্টফোন পুনরায় চালু বা রিবুট করা হয়, তখন এর কার্যকারিতা অনেক উন্নত হয়। নিয়মিত রিবুট করলে মোবাইলের RAM ফাঁকা হয়ে যায় এবং ব্যাকগ্রাউন্ডের প্রক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। এর ফলে ফোন দ্রুততর কাজ করতে সক্ষম হয়। প্রতি সপ্তাহে অন্তত একবার ফোন রিবুট করা উচিত যাতে ডিভাইসটি ভাল অবস্থায় থাকে।
ফোন পুনরায় চালু করার পদক্ষেপ:
Power Button দীর্ঘক্ষণ ধরে রেখে অপেক্ষা করুন > তারপর স্ক্রিনে Power Off এবং Restart/Reboot অপশন আসলে Restart/Reboot বোতামে ট্যাপ করুন।
টিপস-৭: অ্যানিমেশন বন্ধ করা:
ফোনে একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে স্থানান্তর করতে গেলে একটি মসৃণ ভিজ্যুয়াল অ্যানিমেশন দেখা যায়। যদিও এগুলো দেখতে আকর্ষণীয়, তবে এগুলি মূলত ফোনের গতি কমিয়ে দেয়। এসব অ্যানিমেশন সেটিংসের মাধ্যমে নিষ্ক্রিয় করা সম্ভব। এই টিপসটি পুরানো স্মার্টফোনগুলোর জন্য বিশেষভাবে সহায়ক।
অ্যানিমেশন বন্ধ করার পদ্ধতি:
Settings open করুন > Animation লিখে search করুন > Remove Animation-এ ক্লিক করুন > Remove Animation বোতামটি এক্টিভেট করুন।
টিপস-৮: অ্যাপের লাইট সংস্করণ ব্যবহার করা:
যদি আপনার স্মার্টফোনের বয়স বেশি হয়, তবে সেটি কিছুটা ধীরগতির হতে পারে। তাই, আপনি যদি ফোনে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলোর লাইট সংস্করণ ব্যবহার করেন, তাহলে আপনার ফোনের কার্যকারিতা অনেক উন্নত হবে। কিছু জনপ্রিয় লাইট সংস্করণের অ্যাপ্লিকেশন হল YouTube Go, Facebook Lite, ইত্যাদি।
টিপস-৯: ক্লিনিং অ্যাপ ব্যবহার করা:
বর্তমানে ব্যবহৃত বেশিরভাগ স্মার্টফোনেই নিজস্ব ক্লিনিং এবং অপটিমাইজিং টুল থাকে। তবে, প্রয়োজনের তাগিদে Google প্লে স্টোর থেকে বিভিন্ন ক্লিনিং অ্যাপ ব্যবহারের সুযোগও রয়েছে। সেগুলো ব্যবহার করে দেখতে পারেন।
টিপস-১০ : ডাটা সেভার মোড চালু রাখুন
স্মার্টফোনের ডাটা সেভার মোড চালু রাখলে ফোনের অতিরিক্ত ডাটা খরচ কমায় এবং ব্যাটারি কম খরচ হয়। সুতরাং স্মার্টফোন অপ্টিমাইজড করতে ডাটা সেভার মোড চালু রাখুন।
টিপস-১১ : ভাইরাস ও ম্যালওয়্যার স্কান করুন
হঠাৎ ফোনে অচেনা সফটওয়্যার বা বিজ্ঞাপন দেখালে ফোনে ম্যালওয়্যার বা ভাইরাস থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কিছু সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার ফোন স্কান করতে পারেন। যেমন- Bitdefender, Kaspersky ইত্যাদি।
টিপস-১২ : গেম মোড বা পারফরম্যান্স মোড চালু রাখুন (যদি থাকে)
বর্তমানে অনেক ফোনে গেম মোড বা পারফরম্যান্স মোড থাকে। আপনার ফোনে যদি সেই অপশন থাকে তাহলে চালু রাখুন। এটা চালু রাখলে ফোনের CPU ও RAM বেশি সক্রিয় থাকে। বর্তমানে Samsung, Xiaomi, Realme ইত্যাদি কোম্পানিগুলোর স্মার্টফোনে Game Turbo বা Game Space ইত্যাদি ফিচার থাকে।
টিপস-১৩ : ব্লটওয়্যার বন্ধ বা রিমুভ করুন
আপনার ফোনে যদি ব্লটওয়্যার থাকে অর্থাৎ প্রি-ইন্সটল কোন সফটওয়্যার থাকে আর সেগুলো যদি আপনার প্রয়োজন না হয় তাহলে সেগুলো Disable করে রাখুন। এতে ফোনের পারফরম্যান্স বৃদ্ধি পাবে।
টিপস-১৪: Launcher পরিবর্তন করুন
হালকা এবং ফাস্ট Launcher ব্যবহার করলে ফোনের হোম স্ক্রিন (Home Screen) স্মুথ (Smooth) হয়। যেমন: Nova Launcher, Microsoft Launcher (light mode) ইত্যাদি।
শেষ অপশন: ফ্যাক্টরি রিসেট:
যদি পূর্বের কোনও টিপস কার্যকরী না হয়, তবে আপনার ফোন ঠিক করার জন্য সর্বশেষ উপায় হলো ফ্যাক্টরি রিসেট। এই সেটিংয়ে আপনার ফোনের সব ডেটা স্থায়ীভাবে মুছে যাবে এবং এটি তার মূল সেটিংসে ফিরে যাবে। তবে, এখানে আপনার ডেটার ব্যাকআপ যদি না থাকে তবে আপনি তা পুনরুদ্ধার করতে পারবেন না। তাই, এই পদ্ধতি গ্রহণের আগে নিশ্চিতভাবে ডিভাইসে ব্যাকআপ গ্রহণ করুন।
ফ্যাক্টরি রিসেটের পদ্ধতি:
‘Settings’-এ ক্লিক করুন > About Phone-এ যান > Factory Reset খুলুন > Erase all data বোতামে ক্লিক করুন।
শেষ কথা :
প্রিয় পাঠক আমরা বর্তমানে বেশিরভাগ লোকই স্মার্টফোন ব্যবহার করি। আমরা সকলেই চাই আমাদের ফোন খুব ফাস্ট চলুক এবং দীর্ঘদিন টিকে থাকুক। এজন্য স্মার্টফোনের অপ্টিমাইজ করাটা প্রয়োজন। বর্তমানে অনেক স্মার্টফোন কোম্পানি (সব মডেলে নয়) তাদের স্মার্টফোন গুলোতে আলাদা অপ্টিমাইজড করার অপশন দিয়ে দেয়। এই পোস্ট সম্পর্কিত আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এ পর্যন্তই,সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।


