আমরা অনেকেই আমাদের স্মার্টফোনের জন্য ব্যাক কভার ব্যবহার করি। কিন্তু মোবাইলের কভার ব্যবহার করা উচিত কি না, সেটা অনেকেরই জানা নেই। মোবাইলের ব্যাক কভারের উপকারিতা এবং সমস্যা সম্পর্কে আমাদের সচেতন হওয়া প্রয়োজন।
এই ব্লগে আমি আপনাদের জানাবো মোবাইল কভার ব্যবহারের সুবিধা এবং অসুবিধা কি কি রয়েছে। এতে করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে, আপনার ফোনে ব্যাক কভার লাগবে কি লাগবে না। তাহলে আসুন জেনে নেয়া যাক এই বিষয়ে।

মোবাইল কভার ব্যবহারের নেতিবাচক দিকঃ
অনেকেই তাদের মোবাইলকে নিরাপদ রাখতে ব্যাক কভার ব্যবহার করেন। তবে মাঝে মাঝে এই কভার ফোনের জন্য সমস্যা তৈরি করে। কারণ কভার ব্যবহার করার ফলে কিছু সমস্যার সৃষ্টি হয় যা সরাসরি বুঝা যায় না। আমরা যখন এটি বুঝতে পারি, তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। এখন মোবাইল কভার ব্যবহারের অসুবিধাগুলো দেখে নেয়া যাক।
মোবাইলের কভার ব্যবহারের অসুবিধাঃ
মোবাইলের ব্যাক কভার ব্যবহার করার কিছু সুবিধা যেমন আছে ঠিক তেমনি কিছু অসুবিধা রয়েছে। আমরা এখন জানব মোবাইলের ব্যাক কভার ব্যবহারে বেশ কিছু অসুবিধা সম্পর্কে। সেগুলো হল-
- ফোন অত্যধিক গরম হওয়া।
- ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা।
- মোবাইলে দাগ পড়া।
- ফোনের আকর্ষণ হারানো।
নিচে মোবাইল কভার ব্যবহার করা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করা হলোঃ
মোবাইলের অতিরিক্ত গরম হওয়া:
যদি আপনি ফোনটি বেশি ব্যবহার করেন এবং এটি প্রচুর গরম হয়ে যায়, তাহলে সম্ভবত এর জন্য ব্যাক কভার দায়ী হতে পারে। কারণ অতিরিক্ত ব্যবহারে ফোন ধীরে ধীরে গরম হয়। কভার থাকলে এই তাপ বের হতে পারে না। এজন্য ফোন ঠান্ডা হতে পারে না এবং এটি তীব্র গরম হয়ে যেতে পারে। তাই বেশি ব্যবহার করলে কভার খুলে রাখা উচিত, যাতে ফোনটি ঠান্ডা হতে পারে।
মোবাইলের ক্ষতি হওয়া:
আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো, মোবাইলে ব্যাক কভার লাগানো থাকলে ফোন গরম হলেও আমরা তা সহজে বুঝতে পারি না। কভারের কারণে ফোনের তাপ আমরা দেখতে পাই না। যখন ফোন গরম হয়, তখন মনে হয় এটি খানিকটা গরম হয়েছে। ফলে আমরা তেমন গুরুত্ব দেই না, এবং ফোনের অনেক ক্ষতি হয়ে যায়। অতিরিক্ত গরম হওয়ার ফলে আমাদের ফোনের বিভিন্ন অংশগুলো ক্ষতিগ্রস্থ হয়।
মোবাইলে দাগ পড়া:
সাধারণত আমরা মোবাইলের দাগ না পড়ার জন্য ব্যাক কভার ব্যবহার করি। তবে জানলে অবাক হবেন, মোবাইল কভার থাকলে ফোনে দাগ বেশি পড়ে। যদি আপনি দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করেন এবং এটি ধুলাবালি যুক্ত জায়গায় থাকে, তাহলে কভারের ভিতরে ধুলো জমা হবে। এই ধুলো আপনার ফোনের পেছনের রঙ ফিকে বা ফ্যাকাসে করে দেবে।
Also Read
এছাড়া, দীর্ঘদিন পর ব্যাক কভার খোলার সময় আপনি দেখতে পাবেন ফোনের কোনায় দাগ পড়েছে। সাধারণত এটি কভারের কারণেই ঘটে। সেজন্য, মোবাইল কভার ব্যবহার করলে কিছুদিন পরপর কভার খুলে ফোন পরিষ্কার করা দরকার। এবং যদি কভারটি খুব শক্ত হয় এবং বারবার খুলতে হয়, তাহলে ফোনের কোনায় দাগ হয়ে যেতে পারে।
মোবাইলের সৌন্দর্য হারানো:
মোবাইল কেনার সময় আমরা সৌন্দর্যর দিকে নজর দেই। সুদৃশ্য মোবাইলগুলো আমাদের কাছে আকর্ষণীয়। তবে, যদি আমরা দামি এবং সুন্দর মোবাইল কিনে থাকি এবং তার জন্য ব্যাক কভার ব্যবহার করি, তাহলে অন্যরা কীভাবে মোবাইলটির আকর্ষণ দেখতে পাবে?
অর্থাৎ, মানুষ আপনার মোবাইল সম্পর্কে কিছুই জানবে না। তবে, ব্যাক কভার ছাড়া ব্যবহার করলে আপনার মোবাইলের সৌন্দর্য প্রকাশ পাবে। আপনার একটি অভিজ্ঞান থাকবে। এজন্য, মোবাইলের সৌন্দর্য ধরে রাখার জন্য ব্যাক কভার এড়িয়ে চলা যেতে পারে।
মোবাইলের ব্যাক কভার ব্যবহারের সুবিধা:
যদিও ব্যাক কভারের কিছু অসুবিধা আছে, তবে এটির কিছু সুবিধাও রয়েছে। সুবিধাগুলো হলো-
মোবাইল নিয়ন্ত্রণ:
মোবাইলের ব্যাক কভার ব্যবহারের একটি প্রধান সুবিধা হলো এটি দিয়ে মোবাইলকে ভাল ভাবে নিয়ন্ত্রণ করা যায়। অনেক সময় পকেট থেকে মোবাইল বের করার সময় এটি হাত থেকে পিছলে যায়। কিন্তু কভার থাকলে, পকেট থেকে বের করতে গিয়ে মোবাইল ধরতে সুবিধা হয়।
এছাড়া, টেবিল থেকে বা অন্য স্থান থেকে মোবাইল তুলার সময় যদি ব্যাক কভার না থাকে, তাহলে মোবাইল পিছলে যেতে পারে। যদি পিছলে যাওয়ার চিন্তা থাকে, তবে ব্যাক কভার ব্যবহার করা উচিত। কভার ব্যবহারের মাধ্যমে মোবাইল সহজে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
মোবাইলের ঘষার কারণে দাগ থেকে রক্ষা:
যদি আপনার মোবাইলের ঘষা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তবে ব্যাক কভার ব্যবহার করে নিতে পারেন। এতে ঘষার কারণে কভার ক্ষতিগ্রস্ত হলেও মোবাইল সুরক্ষিত থাকবে। এইভাবে, মোবাইলে দাগ পড়া প্রতিরোধ করতে পারবেন।
মোবাইলের ব্যাক কভার কাদের জন্য?
আপনার মনে হতে পারে, মোবাইলের ব্যাক কভার আসলে কার জন্য? এবং কারা কভার ব্যবহার করতে পারে না? এর উত্তর হল, যদি আপনি মোবাইল বেশি ব্যবহার করেন, বিশেষ করে গেম খেলার জন্য, তাহলে কভার আপনার জন্য প্রয়োজন নয়।
তাহলে আপনাকে কভার এড়িয়ে চলতে হবে। কিন্তু যদি আপনি একজন সাধারণ ব্যবহারকারী হন, তবে আপনি মোবাইলের কভার ব্যবহার করতে পারবেন। তবে কভার ব্যবহারের পর একসময় কভার খুলে মোবাইল পরিষ্কার করা প্রয়োজন। আশা করি, আপনি কাদের জন্য মোবাইলের কভার খুঁজছেন তা বুঝতে পেরেছেন।
বিনা কভারে মোবাইল সুরক্ষিত রাখার উপায়:
আপনি চাইলে ব্যাক কভার ব্যবহার না করেও মোবাইলকে নিরাপদ ও আকর্ষণীয় রাখতে পারবেন। এজন্য বাজারে গ্লাস প্রটেক্টর রয়েছে, যা আপনার মোবাইলের পিছনে লাগানো যেতে পারে। এর ফলে আপনার মোবাইলের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে এবং সবাই এটি দেখতে পারবে।
আপনার মোবাইলের স্ক্রীনে স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিতে পারেন। এটি মোবাইল স্ক্রীনের সুরক্ষা করতেও কার্যকর এবং মোবাইল পড়ে গেলে স্ক্রীন ভাঙার সম্ভাবনা কমাবে।
শেষ কথা:
এখন আপনি মোবাইলের কভার ব্যবহারের সুবিধা ও অসুবিধা এবং কভার ছাড়া মোবাইল সুরক্ষিত রাখার উপায় সম্পর্কে জানলেন। আমি এই পোস্টে ব্যাক কভার ব্যবহার করা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি, আপনি মোবাইলের কভার ব্যবহার সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন সিদ্ধান্ত আপনিই নিন, যে আপনি মোবাইলে ব্যাক কভার ব্যবহার করবেন কিনা। আরও কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।




