ডিস লাইন ছাড়া সম্পূর্ণ ফ্রিতে টিভি দেখুন

Rate this post

বর্তমান সময়ে টেলিভিশন চ্যানেল দেখার জন্য ডিস লাইন আর প্রয়োজন হয় না। বর্তমানে নানা উপায়ে ডিস লাইন ছাড়া টিভি দেখা সম্ভব হয়েছে। এছাড়া কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, যা ব্যবহার করে ডিস লাইন ছাড়াই টিভি দেখা যায়।

ডিস লাইন ছাড়া টিভি দেখার পদ্ধতি নিয়ে আজকের এই লেখায় বিস্তারিত আলোচনা করব। তাই সবাই মনোযোগ দিয়ে পড়ুন এবং কিছু সময় নিন।

ডিস লাইন ছাড়া সম্পূর্ণ ফ্রিতে টিভি দেখুন
ডিস লাইন ছাড়া সম্পূর্ণ ফ্রিতে টিভি দেখুন

বর্তমানে আমরা ইন্টারনেটের মাধ্যমে ডিস লাইন ছাড়াই টিভি দেখতে পারি। ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন টিভি চ্যানেল দেখা সম্ভব। এই সুবিধার জন্য বর্তমানে ডিস লাইনের প্রয়োজনীয়তা অনেক কমে গেছে।

এছাড়া, অনেক নতুন প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে, যার মাধ্যমে টিভিতে ডিস লাইন ছাড়াই চ্যানেল দেখা যেতে পারে। তাহলে চলুন বিস্তারিত জানা যাক।

ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়

বর্তমানে ইন্টারনেট প্রযুক্তির উন্নতির ফলে আমরা ডিস লাইনের ওপর নির্ভরতা কমিয়ে দিয়েছি। অনেকেই জানতে চান, “ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায় কী?” এই প্রশ্নের উত্তর পেতে আপনি সঠিক জায়গায় আসছেন।

এই লেখাটি পড়লে আপনি জানবেন কীভাবে সহজেই ইন্টারনেট, অ্যাপ এবং স্মার্ট ডিভাইস ব্যবহার করে ডিস ছাড়া টিভি উপভোগ করবেন। নিচে ডিস লাইনের সংযোগ ছাড়া টিভি দেখার উপায়ের বিস্তারিত আলোচনা করা হলোঃ

১। স্মার্ট টিভির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টিভি দেখা

যদি আপনার স্মার্ট টিভি থাকে, তবে আপনি সহজেই Wi-Fi এর মাধ্যমে ইউটিউব, Netflix, Amazon Prime, Bongo, Bioscope প্রভৃতি অ্যাপের মাধ্যমে লাইভ টিভি চ্যানেল ও বিভিন্ন কনটেন্ট উপভোগ করতে পারবেন। এতে টিভিতে ডিসের প্রয়োজন নেই।

কিন্তু অনেক অ্যাপের মাধ্যমে চ্যানেল দেখার জন্য পেইড সাবস্ক্রিপশন নিতে হতে পারে। সেক্ষেত্রে আপনি কিছু টাকা দিয়ে পেইড সাবস্ক্রিপশন কিনে সব চ্যানেল উপভোগ করতে পারেন। তবে বিনোদন ও খেলাধুলার চ্যানেল অনেক অ্যাপেই বিনামূল্যে থাকে।

যারা খেলা দেখতে পছন্দ করেন, তারা এই ফ্রি অ্যাপগুলো ব্যবহার করে খেলা উপভোগ করতে পারেন। খেলাধুলার বিষয়ে এই প্ল্যাটফর্মগুলো আপনারা ব্যবহার করতে পারেন।

তবে যদি সব টিভি চ্যানেলগুলো দেখতে চান, তবে নির্দিষ্ট ফি দিয়ে পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। এই অ্যাপগুলো ব্যবহার করতে আপনার মোবাইল ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

২। অ্যান্ড্রয়েড টিভি বক্স ব্যবহার

যাদের পুরনো LED বা LCD টিভি রয়েছে, কিন্তু স্মার্ট ফিচার নেই, তারা একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনে সহজেই টিভি টিকে স্মার্ট করে তুলতে পারেন। এর মাধ্যমে আপনি Google Play Store থেকে টিভির অ্যাপস ইনস্টল করে ইন্টারনেটের মাধ্যমে টিভি দেখতে পারবেন।

মনে রাখবেন, টিভি বক্স কেনার জন্য একটু বেশি টাকা খরচ হতে পারে। আমার জানামতে বাজারে অ্যান্ড্রয়েড টিভি বক্সের দাম সাধারণত ১৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে হয়ে থাকে।

টিভি বক্স কিনে আপনার পুরাতন টিভিকে অ্যান্ড্রয়েড বানিয়ে ফেলুন এবং সেখানে ইন্টারনেট কানেকশন দিয়ে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করুন। যে অ্যাপগুলো ব্যবহার করে টিভির সব চ্যানেল দেখা যায়, সেগুলো ডাউনলোড করুন। অ্যাপগুলো হলঃ

  • YouTube
  • Toffee
  • Bioscope Live TV
  • IPTV Smarters

৩। টিভিতে মোবাইল স্ক্রিন শেয়ার করা

আপনার টিভি যদি স্মার্ট হয় অথবা Chromecast-এর সমর্থন করে, তবে মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করে আপনি টিভিতে লাইভ চ্যানেল ও অনলাইন কনটেন্ট উপভোগ করতে পারবেন। এই পদ্ধতির জন্য আপনার একটি স্মার্ট টিভি থাকতে হবে।

কারণ স্মার্ট টিভিগুলি সাধারণত ক্রোমকাস্ট বা স্কিন কাস্টের সুবিধা দেয়। এর মাধ্যমে আপনি সহজেই মোবাইল ফোনের স্ক্রিনকে টিভিতে শেয়ার করে ফোনের কনটেন্ট দেখতে পারবেন। ফলে, আপনি ডিস লাইন ছাড়া সহজেই শুধুমাত্র ইন্টারনেটের সাহায্যে মোবাইল দিয়ে টিভি দেখার সুযোগ পাবেন।

পদ্ধতি:

  1. মোবাইল এবং টিভিকে একই Wi-Fi-তে সংযুক্ত করুন।
  2. মোবাইলে কাস্ট অপশন চালু করুন।
  3. টিভিতে কাস্ট অপশন চালু করুন।

যদি টিভিতে স্কিন কাস্ট অপশন না থাকে, তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কিন কাস্ট অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

৪। IPTV সার্ভিস ব্যবহার

IPTV-এর মানে হলো ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন। এখানে একটি নির্দিষ্ট অ্যাপ বা লিংকের মাধ্যমে বিভিন্ন দেশি-বিদেশি চ্যানেল সম্প্রচার করা হয়। কিছু সার্ভিস বিনামূল্যে পাওয়া যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সাবস্ক্রিপশন নিতে হয়।

যারা ওয়াইফাই ব্যবহার করে এবং যাদের নেটওয়ার্কে IPTV সার্ভিস রয়েছে, তারা সহজেই বিনামূল্যে এই পরিষেবা থেকে টিভি চ্যানেল দেখতে পারবেন। আপনার ওয়াইফাই লাইনেও এই সার্ভিস উঠেছে কি না, তা জানার জন্য ওয়াইফাই সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করুন। জনপ্রিয় ফ্রি/পেইড IPTV সার্ভিসগুলো হল:

  • Free IPTV M3U
  • Xtream Codes
  • IPTV Smarters Pro

৫। মোবাইল অ্যাপ ব্যবহার করে টিভি দেখা

ডিস ছাড়াও, আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে লাইভ টিভি দেখা সহজেই করতে পারেন এবং চাইলে ফোন থেকে কাস্ট করে টিভিতে শেয়ার করতে পারেন। বাংলাদেশের কিছু জনপ্রিয় অ্যাপ হলো:

  • Toffee – বাংলালিংকের অ্যাপ
  • Bioscope – গ্রামীণফোনের অ্যাপ
  • Banglaflix
  • RTV Plus, Channel i App

ডিস লাইন ছাড়া টিভি দেখার সুবিধা

  • মাসিক বিল দিতে হয় না।
  • বিভিন্ন ধরনের চ্যানেল বিনামূল্যে ব্যবহার করা যায়।
  • একাধিক ডিভাইসে দেখা যায়।
  • যে কোনো সময়, যে কোনো স্থান থেকে টিভি দেখা যায়।

ডিস লাইন ছাড়া টিভি দেখার জন্য ১০টি অ্যাপ

এখন আপনি ডিস লাইনের বাইরে কিছু মোবাইল অ্যাপ ডাউনলোড করে টিভি দেখা শুরু করতে পারেন। এতে শুধুমাত্র ইন্টারনেটের প্রয়োজন হয়। কিছু অ্যাপ পেইড সাবস্ক্রিপশন ভিত্তিতে টিভি চ্যানেলের ব্যবস্থা দেয়, আবার কিছু অ্যাপে সীমিত পরিমাণের চ্যানেল বিনামূল্যে দেখা যায়। আপনার পছন্দ অনুযায়ী সাবস্ক্রিপশন প্যাক চয়ন করে মোবাইলেই টিভি চ্যানেলগুলো দেখতে পারেন। নিচে মোবাইল দিয়ে টিভি দেখার জন্য ১০টি সেরা অ্যাপের তালিকা দেওয়া হলো:

Toffee – টিভি দেখার উপায় ডিস লাইন ছাড়া

এটি বাংলালিংকের একটি অ্যাপ, যা ব্যবহার করে আপনি বিভিন্ন দেশি ও বিদেশি টিভি চ্যানেল লাইভ ভাবে দেখতে পারবেন। সম্পূর্ণভাবে বিনামূল্যে! বিশেষত ক্রিকেট এবং ফুটবল লাইভ চ্যানেলগুলো দেখা যাবে ফ্রি।

অন্য চ্যানেলগুলো বর্তমানে পেইড, অর্থাৎ পেইড সাবস্ক্রিপশন প্যাক ক্রয় করলে আপনি সমস্ত দেশি ও বিদেশি চ্যানেল এই অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন।

Bioscope

গ্রামীণফোনের গ্রাহকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হলেও, যেকোনো ইন্টারনেট ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করতে পারেন। নির্দিষ্ট সাবস্ক্রিপশন প্যাক ক্রয়ের মাধ্যমে এই অ্যাপটি ব্যবহারের জন্য প্রয়োজন।

যদি আপনি অসীম টিভি চ্যানেল দেখতে আগ্রহী হন, তাহলে প্রিমিয়াম প্ল্যান বা প্যাক গ্রহণ করতে হবে। তবে কিছু সীমিত চ্যানেল ফ্রিতে দেখার সুযোগ পাবেন। অ্যাপটিতে বেশ কিছু ফিচার রয়েছে, যেমন বাংলা টিভি চ্যানেল, সিনেমা, এবং নাটক ইত্যাদি।

RTV Plus

এটি RTV এর নিজস্ব অ্যাপ, যেখানে RTV এর সব প্রোগ্রাম ও লাইভ টিভি দেখা যায়। এটি মূলত একটি বাংলাদেশি নিউজ টিভি চ্যানেল। আপনি তাদের অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলটি উপভোগ করতে পারবেন। এখানে বাংলা নাটক, দেশ ও বিদেশের খবর এবং বাংলা সিনেমা ও অনুষ্ঠান দেখতে পারবেন।

Nagorik TV App

এটি নাগরিক টিভির অফিসিয়াল অ্যাপ, যার মাধ্যমে তাদের লাইভ সম্প্রচার, নাটক ও অনুষ্ঠান দেখা যায়। আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারেন।

Live NetTV

এই অ্যাপটিতে দেশি ও বিদেশি প্রায় ৮০০+ লাইভ টিভি চ্যানেল পাওয়া যায় একসাথে। আপনি ফ্রিতে টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন। শুধু অ্যাপটি ডাউনলোড করে সাইন আপ করুন। মোবাইল ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি ডিস লাইন ছাড়া টিভি দেখতে পারবেন।

YouTube

ইউটিউব ভিডিও সহজে ভাইরাল হবার উপায়

অনেক বাংলাদেশি টিভি চ্যানেল (যেমন: Somoy TV, Jamuna TV, Channel 24) ইউটিউবে লাইভ সম্প্রচার করে। যদি আপনি এই চ্যানেলগুলো দেখতে চান, তাহলে ইউটিউবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করতে পারেন এবং লাইভ কনটেন্ট উপভোগ করতে পারেন।

Bongo

বাংলাদেশের একটি জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ, যেখানে নাটক, সিনেমা এবং কিছু টিভি চ্যানেল দেখা যায়। যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন গ্রহণ করেন তবে সব ধরনের টিভি চ্যানেল, নাটক এবং সিনেমা দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ ও সিনেমা আপলোড করা হয়। বিস্তারিত তথ্যের জন্য অ্যাপটি ডাউনলোড করুন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

শেষ কথা

বর্তমানে ডিস লাইন ছাড়া টিভি দেখা একেবারে সহজ ও সাশ্রয়ী। ইন্টারনেট, স্মার্ট টিভি, মোবাইল অ্যাপ অথবা অ্যান্ড্রয়েড বক্স ব্যবহার করে ঘরে বসে লাইভ টিভি এবং বিভিন্ন বিনোদন কনটেন্ট উপভোগ করতে পারবেন।

ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়গুলোর মধ্যে আপনার কোনটি পছন্দ হয়েছে তা আমাদের জানাতে পারেন। যেকোনো একটি উপায়ে ডিস লাইন ছাড়া টিভি দেখার চেষ্টা করুন। যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো।

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

Leave a Comment