কম্পিউটারের জন্য অবশ্যই কিছু প্রয়োজনীয় সফটওয়্যার

5/5 - (1 vote)
কম্পিউটারের জন্য অবশ্যই প্রয়োজনীয় কিছু সফটওয়্যার
কম্পিউটারের জন্য অবশ্যই প্রয়োজনীয় কিছু সফটওয়্যার

আমাদের প্রত্যেকটি কম্পিউটার ব্যবহারকারীর জন্য যেসব অপরিহার্য সফটওয়্যার ইনস্টল করা জরুরি, সে সম্পর্কিত তথ্য আজকের এই পোস্টে আলোচনা করা হয়েছে। যারা কম্পিউটারে নতুন এবং উইন্ডোজ সেটআপ দেওয়ার পর কী কী প্রয়োজনীয় সফটওয়্যার রয়েছে তা জানেন না, তাদের জন্য এই লেখা সহায়ক হতে পারে।

কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার

আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহার করতে হলে যেসব প্রয়োজনীয় সফটওয়্যার দরকার পড়ে, সেগুলোর উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যারা নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়েছেন, তারা কী কী সফটওয়্যার ইনস্টল করবেন সে বিষয়ে জানতে পারবেন।

১। ড্রাইভার সফটওয়্যার

ডেস্কটপ বা ল্যাপটপ, যেকোনো কম্পিউটারের জন্য ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করা অপরিহার্য। ড্রাইভার সফটওয়্যার ছাড়া কিছু ফিচার সঠিকভাবে কার্যকর হবে না, যেমন অডিও, ব্লুটুথ, ওয়াইফাই ইত্যাদি। তবে উইন্ডোজ ১০ সিস্টেমে প্রয়োজনীয় ড্রাইভার প্রায়ই আগেই ইনস্টল করা থাকে। যদিও উইন্ডোজ ১০-এ কিছু ড্রাইভার পূর্বে থাকে, তবুও অনেকসময় নতুন ইনস্টলেশনের পর সমস্যাগুলি দেখা দিতে পারে, তাই ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করা উচিত। যদি আপনি পূর্বে ইনস্টল করে থাকেন, সেগুলোকেও আপডেট রাখতে চেষ্টা করুন যা কম্পিউটারের কার্যকারিতা উন্নত করবে।

২। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন

মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা সবাই পরিচিত। এই সফটওয়্যারের সাহায্যে আমরা অফিস ও ব্যক্তিগত কাজ সম্পন্ন করে থাকি। মাইক্রোসফট অফিসের প্রধান সফটওয়্যারগুলোর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস বেশি ব্যবহৃত হয়। এই সফটওয়্যারগুলো লেখালেখি, হিসাব-নিকাশ, প্রেজেন্টেশন এবং ডাটাবেস তৈরির জন্য ব্যবহৃত হয়।

শিক্ষার্থীরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার করে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে থাকে। এটি আমাদের কম্পিউটারে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার হিসেবে গুরুত্ব বহন করে, যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়ে থাকে।

৩। মাল্টি মিডিয়া প্লেয়ার সফটওয়্যার

যেসব সফটওয়্যার ব্যবহার করে আমরা কম্পিউটারে ভিডিও ও অডিও দেখতে পাই, সেগুলোকে ভিডিও/অডিও প্লেয়ার সফটওয়্যার বা মাল্টি মিডিয়া প্লেয়ার বলা হয়। আমরা জানি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি ডিফল্ট ভিডিও প্লেয়ার থাকে, তবে এটি তেমন কার্যকরী সুবিধা প্রদান করে না। এর জন্য আমরা তৃতীয় পক্ষের মাল্টি মিডিয়া প্লেয়ার ব্যবহার করি।

কম্পিউটারে প্রয়োজনীয় সফটওয়্যারের মধ্যে অডিও বা ভিডিও প্লেয়ার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা ভিডিও গান, অডিও গান, টিউটোরিয়াল ইত্যাদি উপভোগ করি। এজন্য একটি ভালো ভিডিও প্লেয়ারের প্রয়োজন অনেক। বাজারে বেশ কয়েকটি ভিডিও প্লেয়ার পাওয়া যায়, কিছু পেইড আবার কিছু ফ্রি। ফ্রি মাল্টি মিডিয়া প্লেয়ার হিসেবে জনপ্রিয় প্রয়োজনীয় সফটওয়্যার হলো VLC media player, এছাড়াও Pot Player, KM Player ইত্যাদিও রয়েছে।

৪। WinRAR সফটওয়্যার

WinRAR সফটওয়্যারটি ব্যবহার করে আমরা কম্প্রেস করা ফাইল বা zip ফাইল তৈরি করতে পারি এবং আমরা যে কোনো zip ফাইল আনজিপ বা Extract করতে পারি। zip ফাইলগুলো আনজিপ করার প্রয়োজন হয়, কারণ আমরা সাধারণত যেসব ফাইল অনলাইনে ডাউনলোড করি বা সংগ্রহ করি, সেগুলো প্রায়ই zip ফাইলে থাকে, যেমন গেমস, সফটওয়্যার ইত্যাদি।

কিন্তু WinRAR একটি পেইড প্রোগ্রাম এবং এই সফটওয়্যারটি ব্যবহারের জন্য আপনাকে এটি কিনতে হবে অথবা অন্য কোনো উপায়ে ব্যবহার করতে হবে। যদি আপনি এটি ব্যবহার করতে আগ্রহী না হন, তবে জিপ ফাইলের কাজ করার জন্য এর বিপরীত সফটওয়্যারগুলি ব্যবহার করা যেতে পারে। কিছু বিনামূল্যের ফাইল সংকোচন সফটওয়্যার হল 7-zip, PeaZip ইত্যাদি।

৫। ব্রাউজার সফটওয়্যার

ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য একটি উপযুক্ত সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি কম্পিউটারের অব্যাহতি প্রয়োজনীয় অংশ। যে কোনো ক্ষেত্রে অভিজ্ঞতার জন্য ইন্টারনেট ব্রাউজার অপরিহার্য। এটি অনেক সময় ওয়েব ব্রাউজার বা ইন্টারনেট ব্রাউজার বলেও পরিচিত। বর্তমানে সবচেয়ে ব্যবহৃত ওয়েব ব্রাউজার হল গুগল ক্রোম, যেটি তুলনামূলকভাবে বেশি র‍্যাম ব্যবহার করে। তবে অনেক ব্যবহারকারী, এবং আমি নিজেও, এই ব্রাউজারে অভ্যস্ত হয়েছি কারণ এর বৈশিষ্ট্য এবং আমাদের অভ্যাস বদলানো সম্ভব নয়।

গুগল ক্রোমের জনপ্রিয়তার পরে মজিলা ফায়ার ফক্সের নাম আসে, যা সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি ডেভেলপারদের কাছে জনপ্রিয়। এ ছাড়াও, Opera, Microsoft Edge সহ আরও অন্যান্য ব্রাউজার রয়েছে। আপনি নিজের পছন্দের ব্রাউজারটি আপনার কম্পিউটারে রাখতে পারেন।

৬। ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার

কম্পিউটারে ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করলে সাধারণত বেশি সময় লাগে। কিন্তু, একটি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার ব্যবহার করলে ফাইলগুলি তুলনামূলকভাবে দ্রুত ডাউনলোড করা যায়। এছাড়াও, ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারগুলির মধ্যে অনেক বৈশিষ্ট্য থাকে, যেমন ইউটিউব অথবা ফেসবুক ভিডিও ডাউনলোডের সুবিধা।

প্রসিদ্ধ ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারের মধ্যে অন্যতম হল ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, কিন্তু এটি একটি পেইড সফটওয়্যার, তাই আপনাকে এটি কিনে ব্যবহার করতে হবে। তবে চিন্তার কিছু নেই, কম্পিউটারের জন্য অনেক ভাল ফ্রি ডাউনলোড ম্যানেজারের বিষয়েও আলোচনা করা হয়েছে।

৭। বাংলা লেখার কীবোর্ড – প্রয়োজনীয় সফটওয়্যার

কম্পিউটারে যারা নতুন, তারা অনেকেই প্রশ্ন করেন যে কম্পিউটারে বাংলা কীভাবে লিখবেন। বাংলায় লেখার জন্য উপযুক্ত সফটওয়্যার লাগবে, তবে কোন সফটওয়্যারটি ব্যবহার করবেন?

বাংলা লেখার জন্য বিজয় এবং অভ্র নামের দুটি সফটওয়্যার ব্যবহার করা হয়। বিজয় সফটওয়্যারটি ব্যবহার করতে হলে আপনাকে এটি কিনতে হবে এবং নতুনদের জন্য এটি শেখা কিছুটা কঠিন হতে পারে। অন্যদিকে, অভ্র কীবোর্ডটি বিনামূল্যে এবং ওপেন সোর্স, যেখানে আপনি ইংরেজি লিখলে তা বাংলাতেও পরিবর্তিত হবে। অর্থাৎ, বাংলালিশ লেখার সুযোগ দেয়,যেমন ‘Amar’ লিখলে ‘আমার’ হয়ে যাবে। আপনি যদি ইংরেজিতে টাইপ করতে পারেন, তবে নতুন লেআউট শিখতে হবে না, এটি একটি বড় সুবিধা। অভ্র কীবোর্ড ব্যবহারের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।

৮। ফটো ইডিটিং – প্রয়োজনীয় সফটওয়্যার

ফটো সম্পাদনার জন্য পরিচিত সফটওয়্যার হলো অ্যাডোবি ফটোশপ। এটি সাধারণ মানুষের থেকে শুরু করে সর্বস্তরের ব্যবহারকারীদের প্রয়োজন হয়, এবং তাই এটি একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। নিজের ছবির সম্পাদনা কিংবা কোনো কাজে ছবির প্রয়োজন হলে এটি ইন্সটল করা অপরিহার্য।

৯। ইন্টারনেট স্পিড মিটার

আপনার কম্পিউটারে ব্যবহৃত ইন্টারনেট সংযোগের স্পিড প্রতি সেকেন্ডে কত, তা পর্যবেক্ষণের জন্য Net Speed Monitor সফটওয়্যারটি ব্যবহার করা যেতে পারে।

১০। ক্লিনার সফটওয়্যার

কম্পিউটারের অপ্রয়োজনীয় সফটওয়্যার বা ফাইলগুলি মুছে ফেলার এবং এটি দ্রুত রাখতে আপনাকে এইরকম সফটওয়্যারটি ব্যবহার করা উচিত। যেমন- CCleaner

শেষ কথা

প্রিয় পাঠক আজ আমরা আলোচনা করলাম কম্পিউটার বা ল্যাপটপের জন্য অবশ্যই কিছু প্রয়োজনীয় সফটওয়্যার সম্পর্কে। এই সফটওয়্যার গুলো একজন সাধারণ ইউজার দের জন্যও প্রযোজ্য। আজকের পোস্ট সম্পর্কে আরও কিছু জানতে চান কিংবা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। বর্তমান সময়ে এই প্রয়োজনীয় সফটওয়্যারের বেসিক কাজ সকলেরই জানার কথা। আপনি যদি এগুলো সম্পর্কে ন না জানেন তাহলে হয়তো আপনি অনেক পিছিয়ে আছে

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

Leave a Comment