ইউটিলিটি সফটওয়্যার কি এবং কি কাজ করে?

Rate this post

ইউটিলিটি সফটওয়্যার কি?

ইউটিলিটি সফটওয়্যার (Utility Software) হলো সেই ধরনের সফটওয়্যার, যা কম্পিউটারের সম্পূর্ণ সিস্টেমগুলোকে সঠিকভাবে পরিচালনা, রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে।

একটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতা, সুরক্ষা এবং কার্যকারিতা বজায় রাখতে ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করা হয়। ইউটিলিটি সফটওয়্যার এর মধ্যে কিছু উদাহরণ হলো: অ্যান্টিভাইরাস, ফাইল ম্যানেজমেন্ট টুল, ডিস্ক ম্যানেজমেন্ট টুল, ব্যাকআপ সফটওয়্যার ইত্যাদি।

ইউটিলিটি সফটওয়্যার কি ও কাকে বলে
ইউটিলিটি সফটওয়্যার কি?

১০টি ইউটিলিটি সফটওয়্যার এর তালিকা:

১. C Cleaner

২. WinRAR

৩. 7-Zip

৪. Glary Utilities

৫. AVG TuneUp

৬. Recuva

৭. Speccy

৮. Defraggler

৯. IObit Uninstaller

১০. Advanced SystemCare

ইউটিলিটি সফটওয়্যারের ধরন

ইউটিলিটি সফটওয়্যার মূলত সাত প্রকারের হয়, সেগুলো হলো:

  • অ্যান্টিভাইরাস সফটওয়্যার
  • ② ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম
  • ③ কম্প্রেশন টুল
  • ④ ডিস্ক ম্যানেজমেন্ট টুল
  • ⑤ ডিস্ক ডিফ্রাগমেন্টার
  • ⑥ ডিস্ক ক্লিনআপ টুল
  • ⑦ ব্যাকআপ টুল
অ্যান্টিভাইরাস সফটওয়্যার
এন্টিভাইরাস সফটওয়্যার কি ও কত প্রকার antivirus software
antivirus software

অ্যান্টিভাইরাস একটি জনপ্রিয় ইউটিলিটি সফটওয়্যার, যা আপনার কম্পিউটার এবং সফটওয়্যারকে ভাইরাস থেকে রক্ষা করে। ভাইরাস হল এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারে প্রবেশ করলে বিভিন্নভাবে ক্ষতি সাধন করে, ফাইল মুছে দেয় এবং ডাটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ভাইরাসের কারণে কম্পিউটার স্লো হয়ে যেতে পারে, সিস্টেম হ্যাং হয়, অথবা মূল্যবান তথ্য চুরি হতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ভাইরাস শনাক্ত করে এবং মুছে ফেলে, উক্ত ফাইলগুলোকে বিনষ্ট করে এবং অনলাইনে ব্রাউজিংয়ের সময় সতর্কতা প্রদান করে।

ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম
ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম file management system
ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম

ফাইল ম্যানেজমেন্ট পদ্ধতি হল একটি সফটওয়্যার সিস্টেম, যা পুরো কম্পিউটারের ফাইলগুলোকে যথাযথভাবে সংগঠিত, সুরক্ষিত এবং সংরক্ষণ করে, যাতে আপনি সহজে সেগুলো খুঁজে পেতে পারেন এবং ব্যাবহার করতে পারেন।

উদাহরণ হিসেবে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে “ফাইল এক্সপ্লোরার” নামে একটি ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম বিদ্যমান। এটি ফাইলগুলি পরিচালনা, খোঁজার জন্য সহায়তা করে এবং ফাইল কপি, মুছে ফেলা, স্থানান্তর এবং নাম পরিবর্তনের মতো কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করে।

ফাইল ম্যানেজমেন্ট এর প্রধান কার্যাবলী:

– কম্পিউটারের সমস্ত ফাইল তৈরি করতে এবং নতুন তথ্য সংরক্ষিত রাখতে সহায়তা করে।

– ফাইলের মধ্যে ডেটা পড়তে এবং দেখতে সহায়তা করে।

– তথ্য লিখতে, সম্পাদনা করে আপডেট করতে সাহায্য করে।

– বিভিন্ন ফাইলের মধ্যে নির্দিষ্ট ফাইল খুঁজে পেতে সহায়ক।

– অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলার জন্য সক্ষমতা প্রদান করে।

– ফাইল বা ফোল্ডার কপি এবং নাম পরিবর্তন করতে সাহায্য করে।

– সমস্ত ধরনের ফাইল এবং নথি সুরক্ষিত রাখে।

কম্প্রেশন টুল
file compression tool ফাইল কম্প্রেশন টুলস
ফাইল কম্প্রেশন টুলস

ফাইল কম্প্রেশন টুল, যা সাধারণত “কম্প্রেসর” হিসেবে পরিচিত, একটি সফটওয়্যার যা ফাইলের আকার কম্প্রেস করতে সাহায্য করে। এর মাধ্যমে কম্পিউটারের স্টোরেজ স্পেস বারানো সম্ভব হয়, ফাইলগুলি দ্রুত পাঠানো যায় এবং কম্প্রেস করা ফাইল সহজেই ইমেল অথবা অন্যান্য উপায়ে শেয়ার করা যায়।

কম্প্রেশন টুল মূলত দুই প্রকারের হয়ে থাকে –

Lossless Compression Tool: একটি লসলেস কম্প্রেশন টুল হলো এমন একটি ফাইল কম্প্রেসকারি, যা ফাইলের আকার কমানোর সময় তথ্যের মূল গুণাগুণ সংরক্ষণ করে। অর্থাৎ, যখন আপনি লসলেস কম্প্রেসর্ন ব্যবহার করে কোনো ফাইল কম্প্রেস করেন, তখন মূল তথ্য সঠিকভাবে থেকে যায় এবং পরবর্তীকালে আপনি একে ডি-কম্প্রেস করে আগের মতোই তথ্য পুনরুদ্ধার করতে পারেন। এই ধরনের কম্প্রেশন টুল সাধারণত একটি নির্দিষ্ট অ্যালগরিদম ব্যবহার করে কাজ করে। যেমন, টেক্সট ফাইল, কোডিং ইত্যাদি।

Lossy Compression: এটি কম্পিউটারের যেকোনো ফাইলের আকার হ্রাস করার একটি পদ্ধতি। তবে, এর একটি উল্লেখযোগ্য দুর্বলতা রয়েছে। যা হলো, lossy কম্প্রেশন দ্বারা ফাইল কম্প্রেস হওয়ার সময় মূল তথ্যের কিছু অংশ মুছে যেতে পারে। অর্থাৎ, যদি আপনি lossy কম্প্রেশন পদ্ধতি ব্যবহার করে কোনো ফাইল কম্প্রেশন করেন, তবে আপনি তা সম্পূর্ণরূপে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না।

ডিস্ক ম্যানেজমেন্ট টুল
ডিক্স ম্যানেজমেন্ট টুল disk management tool
ডিক্স ম্যানেজমেন্ট টুল

ডিস্ক ম্যানেজমেন্ট টুল একটি ইউটিলিটি সফটওয়্যার, যা কম্পিউটারের হার্ড ড্রাইভকে সঠিকভাবে সংগঠিত ও পরিচালনা করতে সহায়তা করে। এটি আপনার হার্ড ড্রাইভের এডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করে এবং এখানে আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু কার্যক্রম সম্পাদন সম্ভব হয়, যেমন:

নতুন পার্টিশন তৈরি করা: হার্ড ডিস্ককে বিভিন্ন অংশে ভাগ করতে এই টুলটি ব্যবহার করা হয়, যাকে আমরা কম্পিউটার বিজ্ঞানে পার্টিশন বলে থাকি। এটি একাধিক অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় বা তথ্য সুরক্ষিত ভাবে রাখতে সহায়ক হয়।

পার্টিশনের আকার পরিবর্তন করা: একবার পার্টিশন তৈরি করার পর, আপনার প্রয়োজন অনুসারে তাদের আকার বৃদ্ধি বা হ্রাস করা সম্ভব।

পার্টিশন ফরম্যাট করা: যদি প্রয়োজন না হয়, তাহলে তৈরি করা পার্টিশনটিকে সরিয়েও ফেলা যায়।

ড্রাইভের নাম সিলেক্ট করা: এই টুলটির মাধ্যমে আপনি হার্ড ডিস্ক বা পার্টিশনগুলোকে নির্দিষ্ট নামে নামকরণ করতে পারেন, যেমন S, X, Y, T ইত্যাদি।

ডিস্ক ডিফ্র্যাগমেন্টার
ডিক্স ডিফ্রাগমেন্টর disk defragmentation -itshohorbd
disk defragmentation

বছরের পর বছর ধরে হার্ড ডিস্কে ডেটা মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে সংরক্ষিত হয়ে থাকে, যার ফলে কোনো ডেটা খুঁজে পেতে বা ওপেন হতে দেরি হতে পারে। তবে, এই ইউটিলিটি সফটওয়্যারের সাহায্যে বিছিন্ন হওয়া ফাইলগুলোকে একত্রিত করা সম্ভব, যা হার্ড ডিস্কের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।

স্পষ্ট ভাবে বললে- একটি আলমারির উদাহরণ দেওয়া যেতে পারে, যেখানে আপনি কাপড়, জুতো, টাকা, সোনা ইত্যাদি আলাদা আলাদাভাবে নির্বিচারে রাখতে পারবেন। কিছু সময় তাড়াহুড়োর কারণে কাপড় বা অন্যান্য জিনিস এলোমেলোভাবে রেখে চলে যাওয়া হয়।

ঠিক সেভাবেই আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক কাজ করে। যখন আপনি ফাইলগুলো সংরক্ষণ করেন, তখন সেগুলো হার্ড ডিস্কের খালি স্থানে সংরক্ষিত হয়। পরে যদি আপনি ওই ফাইলগুলো মুছে ফেলেন, সরিয়ে দেন বা সংশোধন করেন, তবে হার্ড ডিস্কের খালি জায়গাগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়।

নতুন ফাইল সংরক্ষণের জন্য কম্পিউটারের জন্য এগুলো বিচ্ছিন্ন স্থানগুলো খুঁজে বের করা প্রয়োজন হয়, যার কারণে কম্পিউটার ধীর হয়ে যায়। এই পরিস্থিতির সমাধানের জন্য ডিস্ক ডিফ্রাগমেন্টেশন টুল ব্যবহৃত হয়। এই টুল খণ্ডিত পড়ার জায়গাগুলোকে একত্রিত করে এবং সিস্টেমের গতি বৃদ্ধি করে।

ডিস্ক ক্লিনআপ টুল
disk cleanup ডিক্স ক্লিনআপ itshohorbd
ডিক্স ক্লিনআপ

ডিস্ক ক্লিনআপ টুল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউটিলিটি সফটওয়্যার যা আপনার কম্পিউটারের হার্ড ডিস্কে জমা থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলে অধিক খালি জায়গা তৈরি করতে সহায়তা করে। যেমন আপনি যখন ঘর পরিষ্কার করেন এবং প্রতিটি অপ্রয়োজনীয় জিনিস সরান, ডিস্ক ক্লিনআপ টুলও সেভাবে কাজ সম্পাদন করে।

যখন আপনি এই টুলটি চালাবেন, এটি আপনার হার্ড ড্রাইভ এবং সেখানে থাকা ফাইলগুলো স্ক্যান করে এবং অস্থায়ী ও অপ্রয়োজনীয় ফাইলগুলো শনাক্ত করে আলাদা করে। যেমন-

অস্থায়ী ফাইল মুছে ফেলা: অন্য যেকোনো প্রোগ্রাম চালানোর সময়, আপনার কম্পিউটারে অস্থায়ী ফাইল তৈরি হয়। এগুলো যদি সময়মতো না সরানো হয়, তবে তা কম্পিউটারের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং সিস্টেম হ্যাং হতে পারে। তাই প্রয়োজনীয় অস্থায়ী ফাইলগুলো মুছে ফেলা জরুরি। ডিস্ক ক্লিনআপ টুল এই ফাইলগুলো খুঁজে বের করে এবং মুছে ফেলে।

পুরোনো সিস্টেম ফাইল মুছে ফেলা: সময় সময়ে Windows বা অন্য অপারেটিং সিস্টেমগুলোকে আপডেট করতে হয়। কিন্তু আপডেটের পর অনেক সময় পুরোনো সিস্টেম ফাইলগুলো কম্পিউটারে থেকে যায়। ডিস্ক ক্লিনআপ টুল আপনাকে এই পুরনো সিস্টেম ফাইলগুলো মুছতে সাহায্য করে।

ডাউনলোড করা প্রোগ্রাম ফাইল মুছে ফেলা: কখনো কখনো আপনি ইন্টারনেট থেকে ছোট প্রোগ্রাম বা ইনস্টলার ফাইল ডাউনলোড করেন যা পরে প্রয়োজন নাও হতে পারে। এই টুলটি আপনাকে এই ডাউনলোডকৃত ফাইলগুলো খুঁজে বের করতে এবং সেগুলো সরাতে সহায়তা করে।

রিসাইকেল বিন পরিষ্কার করা: সাধারণভাবে ডিলিট করা ফাইলগুলো রিসাইকেল বিনে থাকে। এমন ফাইলগুলো এখনও হার্ড ডিস্কের মধ্যে অবস্থান করে। ডিস্ক ক্লিনআপ টুল আপনাকে রিসাইকেল বিনের মধ্যে সংরক্ষিত সব ফাইল সম্পূর্ণভাবে মুছে ফেলতে সহায়তা করে।

ইন্টারনেটের অস্থায়ী ফাইল মুছে ফেলা: আপনি যখন ইন্টারনেট ব্যবহার করেন, তখন ওয়েবসাইটের কিছু ফাইল আপনার কম্পিউটারে অস্থায়ীভাবে জমা হতে পারে। এই টুল, ওয়েবসাইটের অস্থায়ী ফাইলগুলো সরাতে ব্যবহৃত হয়।

ব্যাকআপ টুল
backup tool ব্যাকআপ টুল itshohorbd
backup tool

ব্যাকআপ টুল এমন একটি সফটওয়্যার প্রোগ্রাম যাতে আপনার কম্পিউটারে গুরুত্বপূর্ণ ফাইল এবং ডেটার একটি ব্যাকআপ কপি তৈরি করে সংরক্ষণ করা হয়। আপনার কম্পিউটারের ক্ষতি হলে, যেমন চুরির ঘটনা, হার্ড ডিস্কের ক্ষতি বা ভাইরাস হামলার কারণে, আপনি আপনার সমস্ত ডেটা পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। ডেটা ব্যাক আপ করার জন্য কিছু জনপ্রিয় সফটওয়্যার হল:

  • EaseUS Todo Backup Free
  • AOMEI Backupper Standard
  • Veem Agent for Microsoft Windows
  • Clonezilla
  • Cobian Backup
  • Google Drive
  • Apple iCloud

আমাদের ইউটিলিটি সফটওয়্যারের প্রয়োজন কেন?

ইউটিলিটি সফটওয়্যার বা ইউটিলিটি প্রোগ্রাম ছোট ছোট অ্যাপ্লিকেশন দ্বারা তৈরি এমন একটি সফটওয়্যার, যা কম্পিউটারের কর্মক্ষমতায় উন্নতি আনে। ইউটিলিটি সফটওয়্যারগুলি আমাদের কম্পিউটারকে আরও দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে এবং এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে, যেমন:

  • কম্পিউটার অপ্টিমাইজেশন
  • সমস্যা সমাধান
  • ডেটা ব্যবস্থাপনা
  • অন্যান্য কার্যাবলী
কম্পিউটার অপ্টিমাইজেশন:

ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন টুল: এটি হার্ড ডিস্কের মধ্যে থাকা ফাইল এবং খালি স্থানকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করে।

ফাইল কম্প্রেশন টুল: এটি ফাইলের আকার হ্রাস করে, যাতে স্টোরেজ ক্ষমতা বৃদ্ধি পায় এবং কম্পিউটার দ্রুত কাজ করে।

রেজিস্ট্রি ক্লিনার: এর উদ্দেশ্য উইন্ডোজ রেজিস্ট্রি থেকে অপ্রয়োজনীয় ফাইল ও প্রোগ্রামগুলি মুছে ফেলা। রেজিস্ট্রি হলো একটি ডাটাবেস, যা কম্পিউটারের সেটিংস এবং কনফিগারেশন সংরক্ষণ করে। এটিকে কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে ভাবা যেতে পারে।

সমস্যা সমাধান:

অ্যান্টিভাইরাস সফটওয়্যার: এটি কম্পিউটারকে ভাইরাস এবং অন্যান্য ম্যালওয়্যার থেকে রক্ষা করে।

হার্ড ডিস্কের ত্রুটি যাচাই টুল: এটি হার্ড ডিস্কে সমস্যা চিহ্নিত করে এবং সেগুলোর সমাধান করে।

ব্রাউজার ক্লিনার: এটি ব্রাউজিং ইতিহাস, অপ্রয়োজনীয় তথ্য, ফাইল এবং অন্যান্য অস্থায়ী ডেটা মুছে দেয়।

ডেটা ব্যবস্থাপনা:

ফাইল ও ফোল্ডার ম্যানেজমেন্ট টুল: এটি একটি কম্পিউটারে থাকা সমস্ত ফাইল ও ফোল্ডারকে সংগঠিত এবং ব্যাকআপ করতে সহায়ক।

ডিস্ক পার্টিশনিং টুল: এটি একটি হার্ড ডিস্ককে একাধিক পার্টিশনে ভাগ করতে সহায়তা করে।

ডেটা রিকভারি টুল: এটি মুছে যাওয়া ডেটা পুনরুদ্ধারে সহায়তা করে।

অন্যান্য কাজ:

স্ক্রিন ক্যাপচার টুল: এটি স্ক্রীনের ছবি তুলতে সহায়তা করে।

পাসওয়ার্ড ম্যানেজার: এটি নিরাপদে পাসওয়ার্ড সংরক্ষণ করে।

সিস্টেম মনিটরিং টুল: এটি সিস্টেমের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করে।

কোন সফটওয়্যারগুলি কম্পিউটারের গতি বজায় রাখতে ব্যবহৃত হয়?

কম্পিউটারের গতি বাড়ানোর জন্য বা বজায় রাখার জন্য বেশ কিছু সফটওয়্যার রয়েছে। নিচে কিছু পরিচিত সফটওয়্যার উল্লেখ করা হলো, যেগুলোর সাহায্যে গতি বাড়াতে পারেন:

  • CCleaner
  • Auslogics BoostSpeed
  • Advanced SystemCare
  • Glary Utilities
  • IObit Uninstaller
  • AVG PC TuneUp
  • System Mechanic
  • Windows Disk Cleanup

ইউটিলিটি সফটওয়্যার উদাহরণ কী?

ইউটিলিটি সফটওয়্যারগুলোর মধ্যে কয়েকটি উদাহরণ হলো:

  • Quick Heal
  • WinRAR
  • 7zip
  • ডিস্ক ম্যানেজমেন্ট টুলস
  • ডেটা ব্যাকআপ সফটওয়্যার। যেমন গুগল ড্রাইভ, ড্রপবক্স ইত্যাদি।

ইউটিলিটি সফটওয়্যারের উদ্দেশ্য কি?

ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যা কম্পিউটার সিস্টেমের কার্যকারিতা উপযুক্তভাবে পরিচালনা, উন্নত এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে। এদের মধ্যে অন্তর্ভুক্ত: 

অ্যান্টিভাইরাস সফটওয়্যার: যেমন Norton, McAfee।

ফাইল ম্যানেজমেন্ট টুলস: যেমন Windows Explorer।

ব্যাকআপ সফটওয়্যার: যেমন Google Drive, Dropbox।

ডিস্ক ডিফ্রাগমেন্টার: যেমন Windows Disk Defragmenter।

ফাইল কম্প্রেশন টুলস: যেমন WinRAR, 7-Zip।

ইউটিলিটি সফটওয়্যারের প্রতিকূলতা কী?

আইটি সিস্টেমের জন্য একটি উপকারী সফটওয়্যার হলেও কিছু ক্ষেত্রে ইউটিলিটি সফটওয়্যার ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ:

কম্পিউটার ধীর হওয়া: কিছু ইউটিলিটি সফটওয়্যার যেগুলি ব্যাকগ্রাউন্ডে কাজ করে, তা কম্পিউটারের গতিতে সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষ করে, একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার যখন স্ক্যান চালায়, তখন এটি কম্পিউটারকে ধীর করে ফেলতে পারে।

অপব্যবহারের ফলে ক্ষতি: যদি ইউটিলিটি সফটওয়্যারটি অযথা ব্যবহৃত হয়, তাহলে এটি কম্পিউটারের জন্য বিপত্তির কারণ হতে পারে। উদাহরণস্বরূপ, বারবার ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করলে হার্ড ডিস্কের ক্ষতি হতে পারে।

কিছু ইউটিলিটি সফটওয়্যার অর্থ খরচ করে: উচ্চ মানসম্পন্ন ইউটিলিটি সফটওয়্যার কিনলে আপনার অর্থ খরচ হতে পারে।

স্থান ধারণ: নির্দিষ্ট ইউটিলিটি সফটওয়্যারগুলি আপনার কম্পিউটারে বড় জায়গা দখল করতে পারে।

নিরাপত্তা ঝুঁকি: কিছু অচেনা ইউটিলিটি সফটওয়্যারে ম্যালওয়্যার বা ভাইরাস থাকার সম্ভাবনা থাকে, যা আপনি অজ্ঞাতসারে ইনস্টল করতে পারেন। সুতরাং, শুধুমাত্র বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করা উচিত।

শেষ কথা

ইউটিলিটি সফটওয়্যার আমাদের কম্পিউটারের স্থায়ীতা, নিরাপত্তা এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্রকারের ইউটিলিটি সফটওয়্যার উপলব্ধ রয়েছে। আপনার কম্পিউটারের বিশেষ চাহিদার ভিত্তিতে আপনি পৃথক টুলস এর প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন।

FAQs – ইউটিলিটি সম্পর্কে 

জনপ্রিয় দুটি ইউটিলিটি সফ্টওয়্যার কী কী? 

  • Quick Heal
  • WinRAR

ইউটিলিটি সফটওয়্যার কী? 

ইউটিলিটি সফটওয়্যার (Utility Software) হলো সেই ধরনের সফটওয়্যার, যা কম্পিউটারের সম্পূর্ণ সিস্টেমগুলোকে সঠিকভাবে পরিচালনা, রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি? 

এটি একটি সফটওয়্যার যা ভাইরাস সনাক্ত করতে পারে। সেই সঙ্গে কম্পিউটারের সুরক্ষা করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ: McAfee Antivirus ইত্যাদি।

ইউটিলিটি প্রোগ্রাম কী? 

ইউটিলিটি সফটওয়্যারকে ইউটিলিটি প্রোগ্রাম বলা হয়।

ইউটিলিটি সফটওয়্যার কী কী কাজ সম্পাদন করে? 

ইউটিলিটি সফটওয়্যার ভাইরাস সনাক্তকরণ, ইনস্টলেশনের পাশাপাশি আনইনস্টলেশন, ডেটা ব্যাকআপ, অপ্রয়োজনীয় ফাইল মুছার কাজ করে।

জনপ্রিয় ইউটিলিটি সফটওয়্যারগুলোর মধ্যে কোনগুলো উল্লেখযোগ্য? 

  • CCleaner Professional
  • Microsoft PowerToys
  • AVG TuneUp
  • WinRAR
  • Acronis True

ইউটিলিটি সফটওয়্যার কী? 

ইউটিলিটি সফটওয়্যার হলো এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের সব সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে।

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

Leave a Comment