ওয়েব ডেভেলপমেন্ট কি এবং কেন শেখা উচিৎ ?

4/5 - (1 vote)

ওয়েব ডেভেলপমেন্ট কি?

একটি ওয়েবসাইট আমাদের কাজের জন্য কতটা অপরিহার্য তা আমাদের জানা রয়েছে। সাধারণভাবে, ওয়েব ডেভেলপমেন্ট বলতে একটি ওয়েবসাইট সম্পূর্ণভাবে নির্মাণ করার প্রক্রিয়াকে বোঝায়। এখানে ইন্টারনেট অথবা ইন্ট্রানেটে (প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহৃত ওয়েবসাইট, সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন তৈরির প্রক্রিয়াকে বোঝায়।

যার মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্টের কাজ পরিচালিত হয়, তাদের ওয়েব ডেভেলপার বলে অভিহিত করা হয়। একজন ওয়েব ডেভেলপারের কাজের ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত। একটি সাধারণ স্থির ওয়েব পেজের নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ই-কমার্স সাইট, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং মাঝে মাঝে আমরা যখন সার্চ ইঞ্জিনে কিছু খোঁজ করি, সেসব কাজও ওয়েব ডেভেলপমেন্টের অংশ।

ওয়েব ডেভেলপমেন্ট কি এবং কেন শেখা উচিৎ ?
ওয়েব ডেভেলপমেন্ট কি এবং কেন শেখা উচিৎ ?

ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে পরিচালিত হয়?

আমরা ইতোমধ্যেই জানি যে ওয়েব ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হচ্ছেন ওয়েব ডেভেলপার। একজন ডেভেলপারের দায়িত্ব হলো একটি ওয়েবসাইট তৈরি করে সেটি লাইভ করা এবং সিকিউরিটি নিশ্চিত করা। ডেভেলপার বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ফ্রন্ট-এন্ড (ক্লায়েন্ট সাইড কোডিং), ব্যাক-এন্ড (সার্ভার সাইড কোডিং) এবং ফুল স্ট্যাক (সম্পূর্ণ স্ট্যাক) হিসাবে কাজ করেন।

সাধারণত, একজন ওয়েব ডেভেলপার এমন একটি পণ্য তৈরি করেন যা ক্লায়েন্ট ও গ্রাহকদের বিশেষ চাহিদা মেটাতে সক্ষম। ওয়েব ডেভেলপমেন্টের একটি বড় দিক হলো নিয়মিত নতুন আপডেটের মাধ্যমে সাইটের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা। ডেভেলপাররা এই সব সমস্যাগুলো নিয়মিত মোকাবেলা করে এবং এটি নিশ্চিত করেন যে সাইটগুলো কোনো ত্রুটি ছাড়াই কার্যকরী থাকে।

ওয়েব ডেভেলপমেন্টের ধরণ কি কি?

ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের কার্যক্রম এবং এর বৈশিষ্ট্য রয়েছে। সাধারণভাবে, ওয়েব ডেভেলপমেন্টকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়:

  • ফ্রন্ট-এন্ড,
  • ব্যাক-এন্ড এবং
  • ফুল স্ট্যাক।
ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপমেন্ট

যখন আমরা একটি ওয়েবসাইটে প্রবেশ করি, প্রথম পৃষ্ঠায় আমরা কিছু নকশা, লে-আউট, ছবি, লেখা এবং ইউজার ইন্টারফেস/ ইউজার অভিজ্ঞতার ডিজাইন দেখতে পাই। এগুলোই ওয়েবসাইটের ফ্রন্ট-এন্ড বা ক্লায়েন্ট সাইড কোডিং হিসাবে পরিচিত।

এটি ভিজিটরদের আকর্ষণ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সঠিকভাবে ডিজাইন করা ফ্রন্ট-এন্ড দর্শকদের অভিজ্ঞতা উন্নত করে এবং তাদের যা প্রয়োজন তা খুঁজে পেতে সাহায্য করে। এটি ওয়েবসাইটের কর্মক্ষমতাও বৃদ্ধি করতে পারে।

ব্যাক-এন্ড ওয়েব ডেভেলপমেন্ট

সার্ভার সাইড ডেভেলপমেন্ট প্রক্রিয়াকে ব্যাক-এন্ড ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়। যেকোনো ওয়েবসাইটের কার্যক্ষমতার জন্য এর ভিতরে যে কার্যক্রম পরিচালিত হয়, যেমন ওয়েব ডিজাইন ও থিম ডিজাইন, তা হল ব্যাক-এন্ড।

এটি সার্ভার, ডাটাবেস এবং অ্যাপ্লিকেশন লজিক দ্বারা গঠিত, এবং এটি নিশ্চিত করে যে ওয়েবসাইট সঠিকভাবে কাজ করে। ব্যাক-এন্ড সাধারণত একটি নির্দিষ্ট ওয়েব পৃষ্ঠাকে গতিশীল করে। এই কাজগুলো ভিজিটরদের ধারণার বাইরে থাকে, কারণ এগুলো সার্ভারের ভেতরেই সম্পন্ন হয়।

ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট

একটি ওয়েবসাইটের নির্মাণ প্রক্রিয়া, ওয়েব ডিজাইন, ফ্রন্ট-এন্ড এবং ব্যাক-এন্ড সমস্ত কাজের সমন্বয়কেই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলা হয়। এটি ওয়েবসাইটের সার্ভার, গঠন, কাঠামো, ডিবাগিং এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং সিকিউরিটি সবকিছুই অন্তর্ভুক্ত করে। ই-কমার্স ওয়েব সাইটগুলোকে একটি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার নির্মাণ করে থাকে।

ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য কী কী তথ্য প্রয়োজন?

বর্তমানে আমরা ওয়েব ডেভেলপমেন্টের প্রক্রিয়া সম্পর্কে অবগত আছি। আমরা বুঝে গেছি কিভাবে একটি ওয়েব সাইট তৈরি করা হয় এবং কিভাবে এর স্থির ও গতিশীল পৃষ্ঠাগুলো পরিচালনা করা হয়। তবে, এ সকল কার্যক্রম সম্পন্ন করতে একজন ওয়েব ডেভেলপারের কিছু নির্দিষ্ট দক্ষতা থাকা আবশ্যক। এসব দক্ষতার মধ্যে একটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা, যেমন- HTML, CSS, Java, XML ইত্যাদি মৌলিক বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি।

HTML: HTML (হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ) ব্যবহার করে ওয়েবপেজের প্রাথমিক কাঠামো তৈরি করা হয়। ওয়েব সাইটের শিরোনাম, ট্যাগ, গঠন ইত্যাদি কিভাবে বিন্যস্ত হবে, এসব জানাতে HTML সম্পর্কে জানাশোনা থাকা প্রয়োজন।

CSS: CSS (ক্যাসকেডিং স্টাইল শীটস) ওয়েবপেজের বিভিন্ন উপাদানের গঠন, ডিজাইন, আকার, রং এবং ফন্ট সাইজ সম্পর্কিত বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।

JavaScript: জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ওয়েবসাইটের আন্তঃক্রিয়াশীলতা বৃদ্ধি পায়। যেমন ধরুন, আপনার সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক, টুইটার) কেউ লাইক বা মন্তব্য করলে, সেই নোটিফিকেশন আপনার প্রোফাইলে আসে; এই প্রক্রিয়াটি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সম্পন্ন হয়। এছাড়া, ওয়েবসাইটে বিভিন্ন স্লাইডশো, ই-মেইল ফর্ম, লগ ইন ফর্ম তৈরি করার জন্য জাভাস্ক্রিপ্টের জ্ঞান থাকা প্রয়োজন।

Git: Git হল একটি বিনামূল্যের এবং ওপেন সোর্স সংস্করণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা আমাদের কোড এবং প্রজেক্ট গুলিকে সংরক্ষণের সুবিধা দেয়। এর মাধ্যমে আমরা প্রয়োজনে পূর্বের কোড পুনরায় পেতে কিংবা কোড মুছতে পারি। কোনও ওয়েবসাইট বা সফটওয়্যারের জনপ্রিয়তা এবং কার্যকারিতার জন্য নিয়মিত আপডেট অত্যাবশ্যক, তাই আপনার ওয়েবসাইটের সংস্করণ নিয়ন্ত্রণের জন্য Git শেখা আবশ্যক।

WordPress: ওয়ার্ডপ্রেস হলো বিশ্বব্যাপী জনপ্রিয় একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। এটি একটি সহজ এবং প্রাঞ্জল মাধ্যম, যার সাহায্যে আপনি নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে পারবেন।

SEO: একজন ওয়েব ডেভেলপারের জন্য SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) সম্পর্কিত মৌলিক ধারণা থাকা উচিত। যদিও এটি সম্পর্কে গভীর জ্ঞান আবশ্যক নয়। একটি ওয়েব সাইটে বিভিন্ন ট্যাগ থাকে, যেগুলো অপটিমাইজ করতে হয়, যাতে সার্চ ইঞ্জিনে ভালো র‍্যাঙ্কিং পাওয়া যায়। ওয়েব সাইট অপটিমাইজ না করা হলে এটি সার্চ পেজের প্রথমে উপস্থিত হবে না এবং এর মাধ্যমে ক্লায়েন্টদেরও সুবিধা হবে না।

ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে আয়ের উপায়

সাশ্রয়ী google ads নাকি facebook ads

এখন ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে আয়ের বিভিন্ন উপায় রয়েছে। একজন ওয়েব ডেভেলপার ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে যেসব মাধ্যমে আয় করতে পারেন, তার মধ্যে কিছু হচ্ছে:

১। স্থায়ী চাকরি: যদি আপনি একজন দক্ষ ওয়েব ডেভেলপার হন, তাহলে বিভিন্ন আইটি কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন। তাছাড়া, দেশে কয়েকটি প্রতিষ্ঠান তাদের ই-কমার্স সাইটের জন্য ডেভেলপার নিয়োগ দেয়। ওয়েব ডেভেলপমেন্টে দক্ষতা থাকলে বিদেশেও চাকরির সুযোগ রয়েছে।

২। ফ্রিল্যান্সিং: ওয়েব ডেভেলপমেন্ট শেখলে আপনার কাজের সুযোগ অনলাইন ও অফলাইন উভয় স্থানে পাওয়া যাবে। একজন দক্ষ ওয়েব ডেভেলপারের জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বেশ চাহিদা থাকে।

আপনি যদি Fiverr, Upwork, Freelancing.com মার্কেটপ্লেসে আপনার পোর্টফলিও বা গিগ আপলোড করেন, তাহলে আপনার দক্ষতা দর্শকদের সামনে তুলে ধরতে পারবেন এবং এখান থেকে ভালো আয় করতে সক্ষম হবেন। কারণ অনলাইন মার্কেটপ্লেসে ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন সেবার দামে বিক্রি করা সম্ভব।

৩। পার্টটাইম চাকরি: অনেক ওয়েবসাইটের দেখাশুনার জন্য একজন ওয়েব ডেভেলপারের প্রয়োজন হয়। আপনারা তরুণ শিক্ষার্থী হিসেবে কিছু ধারণা থেকেই এই কাজ করতে পারেন।

৪। ওয়েবসাইট বিক্রয়: ধরা যাক, আপনি একজন ওয়েব ডেভেলপার এবং নিজ উদ্যোগে একটি ওয়েবসাইট তৈরি করেছেন। এরপর আপনি এটিকে জনপ্রিয় করে তুলতে অপেক্ষা করেন এবং পরে বিভিন্ন কোম্পানিকে আকর্ষণীয় মূল্যে বিক্রি করেন। এই ব্যবসা অনেকেই গ্রহণ করে।

বর্তমানে ওয়েবসাইট বিক্রির জন্য অনেক প্ল্যাটফর্ম উপলব্ধ রয়েছে, যেখানে সহজেই ওয়েবসাইট বিক্রির সুযোগ আছে। উদাহরণস্বরূপ, flippa.com একটি বেশ জনপ্রিয় মার্কেটপ্লেস ওয়েবসাইট বিক্রির জন্য।

৫। স্পনসরশিপ এবং এড স্পেস বিক্রি: আপনি লক্ষ্য করলেই দেখতে পারবেন, জনপ্রিয় পত্রিকাগুলোর মধ্যে সংবাদসেবা সংলগ্ন অনেক বিজ্ঞাপন দেওয়া হয়, এবং এর জন্য তারা সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে অর্থ গ্রহণ করে। ঠিক সেরূপ, বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটেও বিজ্ঞাপন স্থান বিক্রি করা যায়। যদি আপনি একজন সফল ওয়েব ডেভেলপার হিসেবে একটি জনপ্রিয় ওয়েবসাইট তৈরি করতে পারেন।

তবে সেখানে আপনি সাপ্তাহিক, মাসিক অথবা বাৎসরিক ভিত্তিতে বিজ্ঞাপন স্থান বিক্রি করতে পারবেন। সেইসাথে, যদি আপনার ওয়েবসাইট জনপ্রিয় হয়, তাহলে বিভিন্ন কোম্পানি আপনার ওয়েবসাইটে স্পনসরশিপ প্রস্তাব করবে, অর্থাৎ তারা চাইবে তাদের পণ্য বা আর্টিকেল আপনার ওয়েবসাইটে প্রকাশিত হোক। এভাবে একজন ওয়েব ডেভেলপার অনেক টাকা উপার্জন করতে সক্ষম হন।

ক্যারিয়ার হিসেবে ওয়েব ডেভেলপমেন্টের ভবিষ্যৎ কেমন?

কাজ শুরু করার আগে তার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা রাখা বুদ্ধিমানের কাজ। তাই আমি বলতে চাই, যদি আপনি দক্ষ ডেভেলপার হতে চান, তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্টকে পেশা হিসেবে নির্বাচন করতে পারেন। বর্তমানে ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা ক্রমশ বাড়ছে।

প্রতিদিন গড়ে প্রতি মিনিটে প্রায় ৫৭১টি নতুন ওয়েবসাইট চালু হচ্ছে, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ প্রতিটি কোম্পানি তাদের ব্যবসার জন্য একাধিক ওয়েবসাইট নির্মাণের প্রয়োজন অনুভব করবে, ফলে ওয়েব ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা বাড়বে। শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ওয়েব ডেভেলপমেন্টে কর্মসংস্থান ৩০.৩% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

বর্তমান সময়ে আইটি কোম্পনিগুলো এমন ওয়েব ডেভেলপার খুঁজছে যারা ওয়েব স্ট্যাক সম্পর্কে ধারণা রাখে। যদি আপনি একজন দক্ষ ওয়েব ডেভেলপার হয়ে ওঠেন, তবে আগামী ২০৩০ সাল পর্যন্ত আপনি নিরাপদ থাকতে পারবেন। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো ২০২৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৯,০০০ ওয়েব ডেভেলপারের চাকরির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে।

শেষ কথা

প্রিয় পাঠক, আজ ওয়েব ডেভেলপমেন্ট কি, এর কাজ কী এবং ক্যারিয়ারের সুযোগগুলো নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অবশেষে, ইন্টারনেটে ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত ব্যবসার জন্য ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিহার্য, তাই ওয়েব ডেভেলপমেন্ট বর্তমান সময়ের একটি চাহিদাসম্পন্ন পেশা। এটি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে একটি চমৎকার ক্ষেত্র।

এই সেক্টরে আপনি ধারাবাহিক শিক্ষার ও সমস্যা সমাধানের অসংখ্য সুযোগ পাবেন এবং প্রতিদিন নতুন কিছু শিখতে পারবেন। নিঃসন্দেহে বলতে পারি, আপনি একজন পারদর্শী ওয়েব ডেভেলপার হিসেবে বৈধভাবে অর্থ উপার্জন করতে পারবেন। তাই, আর দেরি কেন? আজই প্রস্তুত হওয়ার চ্যালেঞ্জ নিন। আল্লাহর ইচ্ছায়, ভাল দিন আসবেই।

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

Leave a Comment