ড্রপশিপিং ব্যবসা কি? ড্রপশিপিং কিভাবে শুরু করবো?

5/5 - (4 votes)

ড্রপশিপিং ব্যবসা কাকে বলে?

ড্রপশিপিং ব্যবসা করে প্রতিমাসে ১০০০-১৫০০ ডলারের বেশি আয় করতে চান? তাহলে ড্রপশিপিং বিজনেসে বিক্রয় বৃদ্ধি করার উপায় সম্পর্কিত নিচের সকল ধাপগুলি ফলো করুন।

ড্রপশিপিং বিজনেস বর্তমানের অন্যতম পরিচিত বিজনেস মডেলের মধ্যে সেরা একটি উপায়। আপনারা অনেকেই হয়ত ড্রপশিপিং বিজনেস সম্পর্কে জানেন এবং এই ব্যবসা শুরু করতে আগ্রহী। যারা ঘরে বসে অল্প পরিশ্রম করে দীর্ঘ মেয়াদি ব্যবসা শুরু করতে চান।তাদের জন্য ড্রপশিপিং বিজনেস একটি সর্বোত্তম অপশন।

তবে যারা এই ব্যবসা শুরু করতে চান তারা প্রায়শই একটি সমস্যার সম্মুখীন হন। সেটি হল আপনি হয়ত বুঝতে পারছেন না যে এই ব্যবসার জন্য ভাল সাপ্লায়ার কোথায় পাবেন। মূলত ড্রপশিপিং বিজনেস করে সফলতা পেতে চাইলে কিন্তু, ভালো সাপ্লায়ারের ভূমিকা অনেক বেশি।

কারণ সাপ্লায়ার যদি ভালো না হয় তাহলে আপনি আপনার কাস্টমারদের ভালো এবং উন্নত মানের পণ্য কখনো সরবরাহ করতে পারবেন না। আর পণ্য যদি কাস্টমারের পছন্দ না হয় তবে কি আপনার ব্যবসা বড় হবে বা Grow করবে? কখনো নয়।

আবার অনেকেই আছেন যারা এই ব্যবসা সম্পর্কে জানেন কিন্তু সাপ্লায়ার কোথায় পাবেন সেই গাইডলাইনটি পাচ্ছেন না। যার কারণে আপনি এই শুরু করতে পারছেন না। তাহলে এখন উপায়?

দুশ্চিন্তা করার কোন কারণ নেই। আজ আমি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি, ড্রপশিপিং বিজনেসে কিভাবে ভালো সাপ্লায়ার পাবেন এবং নিজের ব্যবসাকে সফল করতে আপনার পদক্ষেপ গুলো কি সে সম্পর্কে।

ড্রপ শিপিং ব্যবসা কি?

ড্রপশিপিং ব্যবসা কি-itshohorbd
ড্রপশিপিং ব্যবসা

আসুন প্রথমেই জেনে নেই Dropshipping এর বাংলা অর্থ কি? মূলত ড্রপশিপিং ব্যবসায় হলো অনলাইন ভিত্তিক ব্যবসা। যেখানে একটি কাস্টমারকে কোন প্রোডাক্ট ডেলিভারি দেবার জন্য সেই প্রোডাক্ট পূর্বে থেকেই নিজের স্টোরে রাখতে হয় না। কারণ ড্রপশিপিং বিজনেসে প্রোডাক্ট ডেলিভারি করার সম্পূর্ণ প্রক্রিয়া করে থাকে সাপ্লায়ার।

ড্রপশিপিং বিজনেস বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে করা যায়। যেমন – Ebay, Shopify, Amazon ইত্যাদি। এজন্য আপনি যদি এই বিজনেস শুরু করতে চান। তাহলে আপনাকে আমাজন, শফিফাই অথবা ইবে ড্রপশিপিং কি? এগুলোর পাশাপাশি ড্রপশিপিং বিজনেসের সম্পূর্ণ মডিউলটি সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। যেমন- আপনার যদি শপিফাই ড্রপশিপিং করতে চান তাহলে আপনার নিজের একটা ওয়েবসাইট থাকলে ভালো হয়।

আপনার যদি একটা ওয়েবসাইট বানানোর কোন জ্ঞান নেই। কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে ড্রপশিপিং করতে চাচ্ছেন। এসব জনপ্রিয় প্ল্যাটফর্মে এই বিজনেস করার জন্য যে ওয়েবসাইট বানানোর প্রয়োজন হয়। সেটি বানাতে পূর্বের কোন কোডিং ল্যাঙ্গুয়েজ এর প্রয়োজন হয় না।

তবে এক্ষেত্রে আপনার কিছু টাকা খরচ করে অন্য কারো কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে হবে। এভাবে যদি আপনি ড্রপশিপিং বিজনেসের বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে গবেষণা করেন, তাহলে অতি সহজে একটা পারফেক্ট ড্রপশিপিং প্ল্যাটফর্ম বেছে নিতে পারবেন।

ড্রপশিপিং অনলাইন বিজনেস এর সুবিধা কি কি?

চলুন এবার জেনে নেই এই ড্রপশিপিং ব্যবসার সুবিধা সম্পর্কে। ড্রপশিপিং বিজনেসের সর্বপ্রথম যে সুবিধা সেটি হলো এই ব্যবসার জন্য আপনার আগেই খুব বেশি বিনিয়োগ করার প্রয়োজন হয় না। এজন্য কারো যদি মূলধন কম থাকে। তাহলে সে ড্রপশিপিং ব্যবসা সম্পর্কে রিসার্চ করে খুব দ্রুত এই বিজনেস শুরু করতে পারেন।

যেহেতু ড্রপশিপিং ব্যবসায় মূলধন কম লাগে সেহেতু এই ব্যবসায় ঝুঁকিও কম। পাশাপাশি প্রোডাক্ট কোথায় রাখতে হবে সেগুলো নিয়ে ভাবতে হয় না। কারণ প্রোডাক্ট স্টকের সম্পূর্ণ বিষয়টি প্রোডাক্ট সাপ্লায়ার করে থাকেন।

এই ব্যবসা যদি করেন, তাহলে আপনার কাজ হলো ক্রেতার থেকে অর্ডার নিয়ে সাপ্লায়ার কে জানানো। সুতরাং আপনার যদি মার্কেটিং নলেজ, কাস্টমার ম্যানেজমেন্ট দক্ষতা এবং এসইও নলেজ ভালো থাকে। তাহলে আপনি ঘরে বসে ড্রপশিপিং ব্যবসা করে একজন সফল ড্রপশিপার হতে পারবেন।

ড্রপশিপিং কি হালাল?

আসুন এবার জেনে নেই ড্রপশিপিং বিজনেস বৈধ কিনা। অনেকেই প্রশ্ন করেন যে ড্রপশিপিং বিজনেস হালাল কি না? উত্তর হচ্ছে ( হ্যাঁ) এই বিজনেস বৈধ। তবে এই ব্যবসা শুরু করতে হলে আপনাকে কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে।

যেমন – আপনি যে দেশে ব্যবসা করবেন সেই দেশের আইন-কানুন মেনে আপনার ব্যবসা পরিচালনা করতে হবে। আর আপনি কোন প্রকার হারাম (অবৈধ) পণ্য নিয়ে কাজ করতে পারবেন না। সেই সঙ্গে পণ্যের গুনগত মান অবশ্যই ভালো হতে হবে। তাহলে আর কোন সমস্যা হবে না।

ড্রপশিপিং বিজনেসে ভালো সাপ্লায়ার কেন প্রয়োজন?

এই ব্যবসায় একজন ভালো সাপ্লায়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যবসায় সফলতা পেতে চাইলে একজন ভালো সাপ্লায়ারের প্রয়োজন হবে। কেন জানেন?

কারণ – একজন ভালো সাপ্লায়ার মানসম্মত কোয়ালিটির পণ্য কাস্টমারের কাছে ডেলিভারি করে। আর কাস্টমার যখন ভালো কোয়ালিটির পণ্য হাতে পায়, তখব তারা স্বাভাবিকভাবেই আপনার সার্ভিসে সন্তুষ্ট হয়। আর এই ভোক্তার সন্তুষ্টি থেকেই আপনার ব্যবসার বিক্রয় আগের চেয়ে আরো বেশি হবে।

কিন্তু একজন ভালো সাপ্লায়ার খুঁজে পাওয়া মুশকিল। এমন অনেক সাপ্লায়ার আছে, যারা মানসম্মত কোয়ালিটি প্রোডাক্ট দেয়ার কথা দেন। কিন্তু সময়মত ভালো কোয়ালিটি পণ্য ডেলিভারি দেন না। সাধারণত তারা খারাপ কোয়ালিটির পণ্য বেশি দামে বিক্রয় করে থাকেন।

আর এধরণের পণ্য আপনি আপনার কাস্টমারদের কাছে ডেলিভারি করলে কখনোই আপনার ড্রপশিপিং বিজনেস গ্রো করবে না। আশা করি আপনি এখন বুঝতে পেরেছেন যে, একজন ভালো সাপ্লায়ার একটি ড্রপশিপিং বিজনেস সফল করার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ভালো সাপ্লায়ার কিভাবে খুঁজে পাবেন?

আসুন এবার জেনে নেই আজকের পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর সেটি হলো কিভাবে আপনি ড্রপশিপিং ব্যবসায় একজন ভালো সাপ্লায়ার খুঁজে পাবেন?

ড্রপশিপিং হোলসেল মূলত দুই ধরনের হয়ে থাকে। বর্তমানে অনেকেই হোলসেল ড্রপশিপিং ব্যবসা করেন। এজন্য আপনার একটি বিষয় মনে রাখতে হবে। সেটি হলো এই প্লাটফর্মে অনেক রিটেল সাপ্লায়ার রয়েছে যারা নিজেদের হোলসেল সাপ্লায়ার দাবি করেন।

রিটেল সাপ্লায়ার চেনার উপায় হলো তাদের প্রোডাক্ট অর্ডারের কোন মিনিমাম কোয়ান্টিটি থাকে না। এবং তাদের নিজেদের ঠিকানা গোপন রাখার প্রবণতা দেখা যায়। এজন্য যারা হোলসেল ড্রপশিপিং ব্যবসা করতে চাচ্ছেন, তারা এ ধরনের সাপ্লায়ার থেকে দূরে থাকা উচিত।

এখন প্রশ্ন হলো কিভাবে তাহলে আপনি একজন ভালো সাপ্লায়ার খুঁজে পাবেন?

ভালো সাপ্লায়ার খুঁজে পাবার জন্য পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করে যেতে হবে। এখানে রিসার্চের কোন বিকল্প নেই। সর্বোপরি যদি নিজেকে ড্রপশিপিং বিজনেসের দ্বারা এস্টাবলিশড করতে চান, তাহলে আপনাকে সবসময়ই একজন ভালো সাপ্লায়ার নিয়ে রিসার্চ করে যেতে হবে।

এই রিসার্চ করার জন্য আমি সাজেস্ট করব প্রথমেই আপনি গুগলের (Google) এর সাহায্য নিন। বর্তমান সময়ে গুগলে খুঁজে পাওয়া যায় না এমন জিনিস খুব কম। তাই ” ড্রপশিপিং সাপ্লায়ার ” লিখে গুগলে সার্চ করুন। সার্চ রেজাল্ট দেখতে পাবেন বিভিন্ন সাপ্লায়ার ওয়েবসাইট তালিকা চলে এসেছে। এবার আপনি সেসব ওয়েবসাইটে খুঁজে দেখুন।

আমি সাজেস্ট করব আপনি সার্চ রেজাল্টের ১ম ২ অথবা ৩ পেইজের সাপ্লায়ারকে বেশি প্রাধান্য দিন। ১ম ২ বা ৩ পেইজের সাপ্লায়ার সাজেশন ভালোভাবে চেক করুন।

মাঝে মধ্যে দেখা যায় এমন অনেক ওয়েবসাইট রয়েছে যা দেখতে অতটা আকর্ষণীয় নয়, কিন্তু ঐ সাইটের সাপ্লায়ারদের ভালো সুনাম রয়েছে। তাহলে নিজের ব্যবসার জন্য এইসব ওয়েবসাইটও বেছে নিতে পারেন।

এছাড়াও আপনি যদি চান তাহলে আপনার কম্পিটিটরদের কাছ থেকেও প্রোডাক্ট অর্ডার করতে পারেন। প্রোডাক্ট অর্ডার করার পর পণ্যের রিটার্ন অ্যাড্রেস কোথায় সেটি সার্চ করুন। তাহলে আপনি খুঁজে পাবেন আপনার কম্পিটিটর ব্যতীত কোন সাপ্লায়ার এই প্রোডাক্ট ডেলিভারি করেছে। এভাবে আপনি একজন ভালো সাপ্লায়ার খুঁজে পেতে পারেন।

ড্রপশিপিং ব্যবসায় ভালো সাপ্লায়ার খুঁজে পাবার আরো একটি উপায় হচ্ছে- ডিরেক্ট ম্যানুফ্যাকচারারদের সঙ্গে যোগাযোগ করা। কারণ আপনি যখন ম্যানুফ্যাকচারার সঙ্গে যোগাযোগ করবেন তখন তারাই আপনাকে একজন ভালো সাপ্লায়ার খুঁজে দিতে পারবে। সেইসাথে এর দ্বারা আপনি তুলনামূলক কম খরচে ভালো পণ্য কাস্টমারদের ডেলিভারি করতে পারবেন।

এখনকার সময়ে বিভিন্ন অনলাইন ডিরেক্টরি রয়েছে। যেগুলোর দ্বারা সার্চ করলে আপনি অথেনটিক ড্রপশিপিং বিজনেস সাপ্লায়ার খুঁজে পেতে পারেন। এসব অনলাইন ডিরেক্টরি গুলোর অধিকাংশই বিনামূল্যে ব্যবহার করা যায়।

যেমন – বিনামূল্যে আপনি Alibaba, Wholesale central, Ali Dropship, Bambify ইত্যাদি অনলাইন ডিরেক্টরির সাহায্য নিতে পারেন।

এগুলো ব্যতীত আপনি আপনার পরিচিত কোন ড্রপশপারের কাছ থেকে সাপ্লায়ার পেতে পারেন। এজন্য ড্রপশপারের রেফারেন্স নিয়ে একজন ভালো সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদিও বর্তমানে এই সুযোগ খুব বেশি পাওয়া যায় না।

আমাদের শেষ কথাঃ

আজ এই পর্যন্তই ছিল ড্রপশিপিং বিজনেস সম্পর্কে বিস্তারিত আলোচনা। সর্বশেষে বলতে চাই ভালো সাপ্লায়ার খুঁজে পাওয়া মোটেও সহজ নয়। আবার ছোট এই গুরুত্বপূর্ণ কাজের উপর নির্ভর করছে আপনার ব্যবসার সফলতা।

তাই আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে সাপ্লায়ার খোঁজার এই কাজ আপনি সময় নিয়ে করুন। কোনভাবেই তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিবেন না।

সর্বত্র মনে রাখবেন ভালো সাপ্লায়ার খুঁজে পেলে আপনার ব্যবসার সফলতার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তাই খুব বুঝেশুনে এই ধাপটি সম্পূর্ণ করুন।

আশা করি ড্রপশিপিং বিজনেস কি? এবং একজন ভালো সাপ্লায়ার কিভাবে খুঁজে পাবেন? এ সম্পর্কিত অনেক সন্দেহ দূর করতে পেরেছি। এরপরও যদি এই সম্পর্কে আপনার কোন মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন।

আমি যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করব। এই পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

2 thoughts on “ড্রপশিপিং ব্যবসা কি? ড্রপশিপিং কিভাবে শুরু করবো?”

Leave a Comment