ওয়ার্ডপ্রেস প্লাগিন কি? ওয়ার্ডপ্রেসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্লাগইন

5/5 - (2 votes)

ওয়ার্ডপ্রেস প্লাগিন – ওয়ার্ডপ্রেস হল সারা বিশ্বের সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস (CMS)। এই সিএমএসকে আরও জনপ্রিয়তা এনেছে তার দুর্দান্ত এবং চমৎকার প্লাগইনগুলি। আসুন আজ ওয়ার্ডপ্রেসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্লাগইন সম্পর্কে জেনে নেই। সবার প্রথম জানা দরকার প্লাগইন (Plugin) কি? এরপর জানব কোন প্লাগিন কি কাজ করে।

ওয়ার্ডপ্রেস প্লাগিন  (WordPress Plugin) কি?

প্লাগইন হল এক ধরণের অ্যাপ্লিকেশন যার দ্বারা ওয়েবসাইটে নতুন ফাংশন এবং ফিচার যুক্ত করা যায়। প্লাগইন হল ওয়ার্ডপ্রেস সাইটের একটি টুল যা কিছু নির্দিষ্ট ফাংশনাল কমান্ড ব্যবহার করে ব্যবহারকারীর কাজের চাহিদা পূরণ করে থাকে।

আর ওয়ার্ডপ্রেসের সফলতা এবং জনপ্রিয়তায় জন্য সবচেয়ে বেশি অবদান রাখে প্লাগিন। প্লাগইন দিয়ে আপনি চাইলে আপনার সাইটের পুরো কাঠামো নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি চাইলে প্লাগইন দিয়ে আপনার সাইটের লেখা/টিউন নিয়ন্ত্রণ করতে পারেন।

এককথায়ঃ আপনি ওয়ার্ডপ্রেস প্লাগিন ডিরেক্টরিতে আপনার পছন্দের অসংখ্য ওয়ার্ডপ্রেস প্লাগিন খুঁজে পাবেন:
https://wordpress.org/extend/plugins
আপনি দুটি উপায়ে ওয়ার্ডপ্রেস প্লাগিন ইনস্টল করতে পারেন-

  • 1. সরাসরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড (প্লাগইন) থেকে এবং
  • 2. FTP সফ্টওয়্যার দিয়ে সার্ভারে আপলোড করে।

আর এটা ব্যবহার করা খুব সহজ। জনপ্রিয় ওয়ার্ডপ্রেস প্লাগিন গুলির তালিকাঃ- এখন আসুন ওয়ার্ডপ্রেসের সর্বাধিক জনপ্রিয় এবং প্রয়োজনীয় প্লাগইনগুলির তালিকাটি দেখে নেই।

  • Akismet Anti- Spam
  • Yoast SEO
  • Accelerated Mobile Pages
  • Easy Table of Contents
  • Sassy Social Share
  • Nextend Social Login
  • WP Rocket/W3 total cache
  • WP Mail SMTP
  • All In One WP security
  • A3 lazy load

কোন ওয়ার্ডপ্রেস প্লাগিন কি কাজ করে?

কোন প্লাগইন আসলে কি কাজ করে? আসুন এ ব্যাপারে জেনে নেওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, আপনার জানা কোন ভাল প্লাগিনের নাম থাকলে কমেন্টে জানাবেন। উপযুক্ত ওয়ার্ডপ্রেস প্লাগিন হলে অবশ্যই এই তালিকায় যুক্ত করা হবে।

ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্ট টি পড়ুন-

ওয়ার্ডপ্রেস প্লাগিন :- Akismet Anti-Spam:

আপনার ওয়েবসাইট স্প্যাম মুক্ত রাখতে একটি অপ্রতিদন্দি প্লাগইন হল Akismet Anti-Spam । এই প্লাগইনটি ব্যবহার করে ওয়েবসাইটের স্প্যাম কমেন্ট অতি সহজেই বন্ধ করা যায়। এই প্লাগইনটি যে কোনও ওয়েবসাইটের জন্য আমাদের পরামর্শের তালিকায় থাকবে। সুতরাং প্রত্যেকে এই ওয়ার্ডপ্রেস প্লাগিন টি ব্যবহার করার চেষ্টা করবেন।

ওয়ার্ডপ্রেস প্লাগিন : Yoast Seo (এসইও প্লাগইন):

এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্য সর্বাধিক জনপ্রিয় প্লাগইন হল Yoast Seo (ইয়োস্ট এসইও)। এই প্লাগইনটি ব্যবহার করে আপনি সার্চ ইঞ্জিনের জন্য একটি সাইটম্যাপ তৈরি করতে পারেন।

এছাড়াও, আপনি যে কোনও ব্লগ পোস্ট বা পেজকে খুব সহজেই অপটিমাইজ (Optimize) করতে পারেন। যা আপনাকে গুগল সার্চ ফলাফলে এগিয়ে আসতে সহায়তা করবে। আপনি এই প্লাগইনটির মাধ্যমে ফেসবুক এবং টুইটার কার্ড যুক্ত করতে পারবেন। সুতরাং, যে কোনও ওয়েবসাইটের জন্য অবশ্যই Yoast Seo plugin ব্যবহার করুন।

Accelerated Mobile Pages:

এই Plugin গুগুল সার্চের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি যে কোনও ওয়েবসাইট কম্পিউটারের চেয়ে মোবাইলে লোড করতে অনেক বেশি সময় নিয়ে থাকে। এই প্লাগইনটি ব্যবহার করে মোবাইল ব্যবহারকারীদের জন্য উচ্চ গতি (High Speed) সরবরাহ করবে। গুগল সার্চে ওয়েবসাইট কয়েক সেকেন্ডের পলকে লোড করবে। এবং সে কারণেই আপনার সাইটটি গুগল সার্চ রেজাল্টে এগিয়ে আসবে।

Easy Table of Contents:

কিছু ওয়েবসাইটের ব্লগ পোস্টের শুরুতে সূচিপত্র দেখা যায়। যেমন আইটিশহর বিডিতে রয়েছে। আপনি এই পোস্টের শুরুতেও সূচিপত্র দেখতে পাবেন। সেখানকার সূচিপত্রের যে কোনও শিরোনামে ক্লিক করা মাত্র আপনাকে পোস্টের সেই অংশে নিয়ে যাবে।

ওয়ার্ডপ্রেস প্লাগিন - টেবিল অফ কন্টাক্ট -itshohorbd
আইটিশহরবিডি ব্লগ পোস্ট সূচীপত্র

যদি কেউ এমন অপশনটি দেখে তবে তিনি তার নিজের ওয়েবসাইটে এটি দিতে চান। গুগলে খোজাখুজি করে। তবে অনেক লোক প্লাগইনটি খুঁজে পায় না কারণ তারা সঠিকভাবে সার্চ করতে পারে না।

Easy Table of Contents ওয়ার্ডপ্রেস প্লাগিন হল সেই Plugin । আপনি এই প্লাগইনের মাধ্যমে যে কোনও পোস্টে সূচীপত্র যুক্ত করতে পারেন। এতে ভিজিটররা খুব সহজেই পোস্টের যে কোনও অংশে যেতে পারবে।

Sassy Social Share (শেয়ার বাটন প্লাগইন):

আপনি এই ওয়ার্ডপ্রেস প্লাগিন ব্লগ পোস্টে বিভিন্ন সোশ্যাল শেয়ার বাটন যুক্ত করতে ব্যবহার করতে পারেন। যাদের থিমের সাথে শেয়ার বাটন নেই তারা ওয়েবসাইটে শেয়ার বাটন যুক্ত করতে এই প্লাগইনটি ব্যবহার করতে পারেন।

ওয়ার্ডপ্রেস প্লাগিন : Social Login:

কিছু ওয়েবসাইটে ফেসবুক, টুইটার বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করার অপশন রয়েছে। আপনি যদি আপনার সাইটে এই অপশনটি দিতে চান তবে আপনি নেক্সটএন্ড সোশ্যাল লগইন প্লাগইনটি (Nextend Social Login Plugin) ব্যবহার করতে পারেন।

WP Rocket /W3 Total Cache (ক্যাশিং প্লাগইন):

ডব্লিউপি রকেট (WP Rocket) মূলত একটি ক্যাশিং প্লাগইন। তবে এটি হচ্ছে একটি পেইড প্লাগইন। এই প্লাগইনটি ব্যবহার করলে সাইটের স্পিড বহুগুণ বেড়ে যাবে। এছাড়া, সার্ভার রিসোর্সের উপর চাপও কম হবে। অনেকেরই পেইড থিম ব্যবহার করার সামর্থ থাকে না। এজন্য চাইলে আপনি WP Rocket এর পরিবর্তে W3 Total Cache প্লাগিন ব্যবহার করতে পারেন। এটি ফ্রি প্লাগইনগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়। এছাড়া, যাদের লাইটস্পিড সার্ভার তাদের জন্য Lightspeed Cache Plugin হচ্ছে সেরা ফ্রি ক্যাশিং প্লাগইন। আপনি এই তিনটি প্লাগইনগুলির যে কোনও একটি ব্যবহার করুন।

ওয়ার্ডপ্রেস প্লাগিন – WP Mail SMTP:

ওয়েবসাইটের বিভিন্ন মেইল আদান প্রদান করার জন্য WP Mail SMTP বেশ জনপ্রিয় একটি প্লাগিন। এই প্লাগইনের মাধ্যমে, E-commerce সাইটের পণ্যের বিভিন্ন তথ্য বা Delivery Status সম্পর্কে গ্রাহকদের জানাতে খুব সহজ হয়।

All In One Wp Security (সিকিউরিটি প্লাগিন):

সিকিউরিটি প্লাগিনের মধ্যে all in one wp security অন্যতম সিকিউরিটি প্লাগিন। এই প্লাগইনটি ব্যবহার করে আপনি সাইটকে হ্যাকিং মুক্ত রাখতে পারেন। আপনি বিভিন্ন ফায়ারওয়াল যুক্ত করে সাইটে বট আক্রমণগুলি প্রতিরোধ করতে পারেন। বিভিন্ন বট আইপি ব্লক করতে পারবেন এবং ব্রুট ফোর্স আক্রমণ বন্ধ করতে পারবেন।

এছাড়াও, এই প্লাগইনটির আরও বিভিন্ন ফিচার রয়েছে। এর মাধ্যমে, সাইটের সুরক্ষা বা সিকিউরিটি আরও অনেক বাড়ানো যায়। এই প্লাগইনটির বিকল্প আরও অনেক ভাল প্লাগইন রয়েছে। আপনি সেগুলিও ব্যবহার করতে পারেন। তবে wordfence নামে পরিচিত প্লাগইনটি খুব জনপ্রিয়। আপনি যে কোনও একটি সিকিউরিটি প্লাগইন ব্যবহার করতে পারেন।

WordPress Plugin: A3 Lazy Load:

এটি একটি খুব সুন্দর প্লাগইন। যখন একজন দর্শক একটি ওয়েবসাইটে একটি পোস্ট পরিদর্শন করে থাকেন। তখন পুরো পেজটি লোড না হওয়া পর্যন্ত কোনো লেখা দেখা যায় না। কিছু পেজ এত বড় যে লোড হতে অনেক সময় লাগে। সাইটটি সম্পূর্ণরূপে লোড না হওয়া পর্যন্ত পেজটি সাদা দেখায়।

অনেক দর্শক মনে করেন এখানে আর কিছুই নেই। তাই তারা সাইট ছেড়ে চলে যায়। এজন্য বাউন্স রেট বৃদ্ধির কারণে অনেকেই গুগল থেকে র‌্যাঙ্ক হারান। তাছাড়া কেউ কেউ একটা পোস্টের অর্ধেক পড়েই বেরিয়ে আসেন। কিন্তু তাদের মোবাইল থেকে পুরো পেজ লোড করার কারণে mb কেটে যায়।

একটি সাইট স্লো হওয়ার পিছনে প্রধান কারণ হল ছবি। সাইটে ছবির আকার যত বড় হবে, সাইট তত ধীর হবে। এই সমস্যা সমাধানের জন্য A3 lazy load plugin ব্যবহার করুন। এটি ব্যবহারের কিছু সুবিধা রয়েছে। কেউ সাইট ভিজিট করলে লেখাগুলি প্রথমে লোড হবে৷ ফলে ব্যবহারকারীরা সাইটে প্রবেশ করার সাথে সাথেই লেখাটি দেখতে পাবেন।

তিনি আর পেজটিকে খালি মনে করে চলে যাবেন না। এবং সাইটের ছবি একসাথে লোড করা হবে না। পোস্টটি নিচে স্ক্রোল করুন এবং ছবিটি ধীরে ধীরে লোড হবে। অন্য কথায়, যদি ভিজিটর পোস্টের কোনো ছবিতে স্ক্রল করে, তাহলে তা লোড হবে। অন্যথায় এটি লোড হবে না।

ধরুন, আমার একটি পোস্টে ০৫ টি ছবি আছে। ৩য় প্যারাগ্রাফের পর একটা আবার ৭ম প্যারাগ্রাফের পর আরও একটি ছবিগুলো নিচে এভাবে দেওয়া হলো। আপনি ৩য় প্যারাগ্রাফে গেলে ৩য় প্যারাগ্রাফের পরের ছবিটি লোড হবে।

এবং ব্যবহারকারীর mb কেটে নেবে। কিন্তু ৭ম প্যারার ছবি লোড হবে না। আর ভিজিটরের mb কাটবে না। ব্যবহারকারী যখন ৭ ম প্যারায় যাবেন, তখন ছবিটি লোড হবে। তাহলে এটি আপনার সাইটের পাশাপাশি ব্যবহারকারীর জন্যও ভালো।

শেষ কথাঃ

আমরা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস প্লাগইন সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। আশা করি, প্লাগইনগুলি আপনাকে যথেষ্ট সাহায্য করবে। পোস্টটা কেমন লাগলো? আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। কোন ভুল হলে বা কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

1 thought on “ওয়ার্ডপ্রেস প্লাগিন কি? ওয়ার্ডপ্রেসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্লাগইন”

Leave a Comment