আপনি কি অনলাইন থেকে ফুলটাইম অথবা পার্ট-টাইম টাকা উপার্জন করতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে, আপনার হাতে থাকা এন্ড্রয়েড ফোন থেকে মাসে কমপক্ষে ১০ থেকে ২০ হাজার টাকা উপার্জন করতে পারবেন। শুধু আপনাকে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য একটু কষ্ট করতে হবে।
হ্যাঁ এটা সম্ভব। বর্তমানে টেকনোলজি এত এডভান্সড হয়েছে যে আপনি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। মোবাইল দিয়ে টাকা ইনকাম করার বর্তমানে অনেক উপায় রয়েছে।
মোবাইল দিয়ে টাকা ইনকাম -ঃ
কিন্তু এই আর্টিকেলে আমি আজ মাত্র খুব সহজ চারটি উপায়ের কথা বলব। যা আপনাকে সত্যিই মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সুযোগ করে দেবে।

আর্টিকেলটি শুরু করার আগে আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি। আমি আপনাকে আজ যে সহজ উপায়গুলোর কথা বলব, সেগুলো উপায় ব্যবহার করে আজ বর্তমানে অনেকেই অনলাইনে আনলিমিটেড টাকা উপার্জন করছে।
সুতরাং আপনিও করতে পারবেন। কিন্তু মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য আপনাকে যথেষ্ট কষ্ট করতে হবে। জানেন তো, কষ্ট না করলে কেষ্ট মেলে না। অর্থাৎ একটু কষ্ট করলে ভাল কিছু করা অবশ্যই সম্ভব।
আজ আমি এই নিবন্ধে মোবাইল দিয়ে টাকা ইনকাম এর সহজ চারটি উপায়ের কথা বলব যা ১০০% সত্যি। আর এই উপায়গুলো ব্যবহার করে অনেকেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। কিন্তু আমি আপনাকে কেবলমাত্র সেই উপায়গুলোর কথাই বলে দিতে পারি।
আর সেই উপায়গুলো ব্যবহার করে আপনি কত টাকা উপার্জন করতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার কাজ এবং পরিশ্রমের উপর নির্ভর করবে।
এন্ড্রয়েড মোবাইল দিয়ে টাকা ইনকাম করার চারটি সহজ উপায় (Online Earning)
১। ব্লগিং বা ওয়েবসাইট এর দ্বারা ইনকাম -ঃ
আপনি জানেন কি বর্তমানে মোবাইল দ্বারা একটি ব্লগ বা ওয়েবসাইট বানাতে পারবেন। আর এ থেকে আপনি অনলাইনে আনলিমিটেড টাকা উপার্জন করতে পারবেন? যদি এখনো না জানেন তাহলে জেনে রাখুন। যারা মূলত লেখালেখি করতে ভালবাসেন, তাদের জন্য এটি একটি বেস্ট অপশন।
আপনারা শুধু শুধু ফেসবুক, টুইটার, ইমোতে লেখালেখি না করে একটি ব্লগে বা ওয়েবসাইটে যদি লেখালেখি করেন। তবে আপনি সেই লেখালেখির মাধ্যমে আনলিমিটেড টাকা উপার্জন করতে পারবেন।
Also Read
আপনি কি ফ্রিতে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে চান? যদি চান তাহলে গুগলে গিয়ে সার্চ কিরুন blogger.com সেখানে গিয়ে আপনার gmail দিয়ে sign up করলেই তৈরি হয়ে যাবে একটা ফ্রি ওয়েবসাইট।
তারপর ওয়েবসাইট মোটামুটি ডিজাইন করতে হবে। তারপর সেখানে সুন্দর সুন্দর আর্টিকেল লিখে পাবলিশ করুন। যে লেখাগুলো মানুষের প্রয়োজন বা মানুষ আনন্দ পায় এমন লেখালেখি করুন।
এরপর যখন আপনার ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু হবে। তখন আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনি হয়ত ভেবে থাকবেন, মোবাইল দিয়ে ওয়েবসাইট বানানো অনেক কঠিন কাজ। কিন্তু ব্যাপারটা মোটেও তেমন কঠিন কাজ নয়।
মোবাইল দ্বারা ব্লগ বা ওয়েবসাইট বানাতে ৫- ১০ মিনিট সময় লাগবে। তারপর আপনি নিজের ব্লগে ভাল ভাল আর্টিকেল লিখে পাবলিশ করলে ব্লগে ভিজিটর আনতে পারবেন।
ব্লগে গুগল এডসেন্স যুক্ত করে আর্নিং করা
তবে আর্টিকেল লেখার সময় আপনাকে মনে রাখতে হবে, আপনি কোন লেখা কপি পেস্ট করতে পারবেন না। অর্থাৎ অন্যের কোন লেখা অন্য ওয়েবসাইট থেকে এনে নিজের ব্লগে পোস্ট করতে পারবেন না।
এমনটা করলে আপনি কখনো আর্নিং করতে পারবেন না ব্লগে বেশ কিছু পোস্ট করা হয়ে গেলে আর প্রতিদিন ট্রাফিক আসা শুরু হলে ব্লগে এডসেন্স যুক্ত করুন। অর্থাৎ আপনার ব্লগ বা ওয়েবসাইটে google adsense এর রেজিস্ট্রেশন করবেন।
যদি গুগল এডসেন্স এর সকল নিয়ম নীতি ঠিক থাকলে গুগুল আপনার ওয়েবসাইট এপ্রুভ করবে। অর্থাৎ আপনার ব্লগে সকল নিয়ম কানুন যেমন- কোন পোস্ট কপি না করা, বা এধরণের আরও অনেক নিয়ম কানুন যদি ঠিক থাকে তাহলে আপনি গুগলের এডসেন্স অনুমোদন পাবেন।
google adsense গুগলের এমন একটা সার্ভিস যা আপনার ব্লগে text link, video এবং image advertise দেখিয়ে তার মাধ্যমে অনলাইন উপার্জনের সুযোগ করে দেবে। বর্তমানে ব্লগ দ্বারা গুগল এডসেন্স ব্যবহার করে অনেকেই এত টাকা উপার্জন করছে যা আপনি ভাবতেও পারবেন না।
এজন্য ব্লগ বা ওয়েবসাইট এবং গুগল এডসেন্স এর সাহায্যে উপার্জন করতে চান? তাহলে আপনার এক্ষেত্রে কোন ডেস্কটপ বা ল্যাপটপের দরকার নেই হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যেই করতে পারবেন।
গুগল এডসেন্স গুগলের এমন একটা সার্ভিস যা আমাদের ব্লগ ওয়েবসাইটে টেক্সট লিংক ভিডিও এবং ইমেজ অ্যাডভান্স পেমেন্ট দেখিয়ে তার বিনিময় অনলাইনে ইনকামের সুযোগ করে দিবে ।
ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক বাড়াতে নিচের পোস্ট টি ভালভাবে পড়ুন-
২। YouTube চ্যানেল থেকে ইনকাম -ঃ

ব্লগিংয়ের ক্ষেত্রে যেমন শুধু লেখালেখি করে গুগল এডসেন্সের মাধ্যমে উপার্জন হয়। ঠিক তেমনি, আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ের উপর ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে হবে। তারপর এই গুগল এডসেন্সের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন।
বর্তমানে এমন অনেক ইউটিউবার রয়েছে যারা বছরে মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করেন। ভাবলে সত্যিই অবাক মনে হয় তাই না?
আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে আগ্রহী হন। তবে নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। শীঘ্রই কয়েকটি আর্টিকেল সিরিজ আকারে আসার সম্ভাবনা রয়েছে।
৩। শর্টলিংক ওয়েবসাইট থেকে ইনকাম -ঃ
আপনি কি শর্টলিংক ওয়েবসাইটের কথা জানেন? যদি না জেনে থাকেন তাহলে জানুন, এটি মোবাইল দিয়ে ইনকাম করা অনেক সহজ। আর ১০০ % সত্যিকারের একটা উপায়।
এই কাজ করতে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। এটি করতে সর্বপ্রথম আপনাকে কিছু শর্টলিংক ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে।
কিছু ভাল এবং ট্রাস্টেড শর্টলিংক ওয়েবসাইটগুলোর নাম নিচে দেয়া হল -ঃ
- shorte.st
- adff.ly
- Al.ly
- Blv.me
- Linkshrink.net
আপনি চাইলে উপরোক্ত সবগুলো ওয়েবসাইটে ফ্রিতে রেজিষ্ট্রেশন করতে পারেন। এখন হয়ত আপনি ভাবছেন, শর্টলিংক ওয়েবসাইট থেকে কিভাবে টাকা উপার্জন করব?
মূলত এই ওয়েবসাইট গুলিকে বলা হয় লিংক শর্টনার ওয়েবসাইট। অর্থাৎ দেখবেন কিছু ভিডিও বা পোস্টে অথবা অন্য যেকোনো লিংক অনেক বড় হতে পারে। এসকল বড় বড় লিংকগুলোকে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে ছোট লিংকে পরিণত করা হয়।
লিংক শর্টনার ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন সেখানে একটি বক্স দেয়া রয়েছে। যেখানে আপনি যেকোনো বড় লিংক পেস্ট করলে ছোট হয়ে যাবে।
অর্থাৎ এই ওয়েবসাইট দ্বারা আপনি যেকোনো বড় লিংক ছোট করতে পারবেন। তখন ঐ ওয়েবসাইটগুলো আপনার ঐ লিংকে অটোমেটিক কিছু এড লাগিয়ে দেবে। আর আপনি যখনই ঐ লিংক কোথাও শেয়ার করবেন তখন কেউ যদি ঐ লিংকে ক্লিক করে। তাহলে সেই লিংকের ওয়েবসাইটে প্রবেশের পূর্বে কিছু এড শো করবে।
ঐ এড এর মাধ্যমে আপনার ইনকাম তৈরি হবে। কিছু কিছু লিংক শর্টনার ওয়েবসাইট প্রতি ১০০০ ক্লিকের জন্য ৫ থেকে ১০ ডলার পর্যন্ত দিয়ে থাকে। আবার কিছু কিছু লিংক শর্টনার ওয়েবসাইট ১০ থেকে ১৫ ডলার পর্যন্ত দিয়ে থাকে।
তবে এখানে আরো একটি কথা হল আপনার শুধু লিংক শেয়ার করলে হবে না। সেই লিংকে ক্লিক করার প্রয়োজন হবে। যদি কেউ ওই লিংকে ক্লিক না করে তাহলে আপনার টাকা আর্নিং হবে না।
৪। পুরনো জিনিস বিক্রি করে অনলাইন ইনকাম -ঃ
যদি আপনি মোবাইলের মাধ্যমে আরও এক্সট্রা টাকা উপার্জন করতে চান, তাহলে OXL, Bikroy. com এবং Quiker এর মত ওয়েবসাইট আপনাকে সহায়তা করতে পারে। OXL, Bikroy. com এবং Quiker এমন ওয়েবসাইট যেখানে আপনি পুরাতন যেকোনো জিনিস বিক্রয় করতে পারবেন।
সেটা হতে পারে আপনার ব্যবহৃত যেকোনো জিনিস। যেমন – মোটরসাইকেল, বাইসাইকেল, টিভি, মোবাইল, কম্পিউটার, গাড়ি ইত্যাদি। আপনার কাছে যদি তেমন পুরাতন জিনিস থাকে, যেগুলো আপনার বর্তমানে অপ্রয়োজনীয় বা কাজে আসে না। তাহলে সেগুলো আপনি এসব ওয়েবসাইটের মাধ্যমে বিক্রয় করতে পারবেন।
আপনার যদি পুরাতন জিনিস বিক্রয়ের দোকানের সঙ্গে পরিচিত থাকেন। তাহলে ওখান থেকে কমদামে জিনিস কিনে এনে এসব ওয়েবসাইটের মাধ্যমে আরও বেশি দামে বিক্রি করে ইনকাম করতে পারবেন।
আপনি যে পণ্য বিক্রি করবেন তার একটি ছবি তুলে এসব ওয়েবসাইটে আপলোড করবেন। এরপর ঐ জিনিস সম্পর্কে বিস্তারিত কিছু লেখে দিবেন। তারপর কাস্টমার আপনার সঙ্গে যোগাযোগ করে যদি পণ্য কিনে নেয় তাহলে এভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
উপরোক্ত সহজ যে চারটি বিষয়ের কথা বললাম, এগুলো ব্যবহার বর্তমান সময়ে অনেকে প্রতি মাসে হাজার হাজার টাকা উপার্জন করছে। সুতরাং আপনি একটু কষ্ট করে সিস্টেম বুঝতে পারলে আপনিও পারবেন।
শেষ কথা -ঃ
প্রিয় পাঠক, এই চারটি উপায়ের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন মোবাইল থেকেই। তবে এই চারটি উপায়ের মধ্যে সবচেয়ে সহজ উপায় হল ব্লগিং বা ইউটিউব দ্বারা ইনকাম।
আমি আপনাকে সাজেস্ট করব, আপনি প্রথমবার ইউটিউব বা ব্লগিং দিয়ে শুরু করতে পারেন। আপনার যদি এই পোস্ট সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমি যথাযথ উপায়ে উত্তর দেওয়ার চেষ্টা করব।
আমাদের লেখা আপনার কাছে ভাল লাগলে শেয়ার করুন। আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।



Remarkable! Its in fact remarkable post, I have got much clear idea regarding
from this post.
Howdy! Would you mind if I share your blog with my facebook group? There’s a lot of people that I think would really appreciate your content. Please let me know. Many thanks
Yea. Sure.
কেউ কি আছেন, যিনি আমাকে স্মার্টফোন ব্যবহার করে ইনকাম করার জন্য হাতে কলমে শিখাবেন?
অবশ্যই, বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেও বিভিন্ন উপায়ে অনলাইন থেকে আয় করা সম্ভব। তবে সঠিক দিকনির্দেশনা ও ধৈর্যের সাথে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে ধাপে ধাপে কাজ শিখে নিজেকে দক্ষ করে তুলতে পারেন।
শুরু করার জন্য নিচের বিষয়গুলো শিখতে পারেনঃ
✅ Content Creation
✅ Freelancing
✅ Canva Design
✅ Facebook Marketing
✅ Video Editing
✅ Affiliate Marketing
অনলাইনে অনেক ফ্রি ও পেইড রিসোর্স রয়েছে, যেগুলোর মাধ্যমে হাতে-কলমে শেখা সম্ভব। নিয়মিত প্র্যাকটিস ও ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই ভালো কিছু করা যাবে ইনশাআল্লাহ। শুভকামনা রইলো আপনার জন্য।
Good news for all us
ঘরে বসে অনলাইন ইনকাম করার এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ভাই।
আপনাকেও আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। পোস্টটি আপনার উপকারে এসেছে জেনে খুব ভালো লাগছে। ভবিষ্যতেও ঘরে বসে অনলাইন ইনকাম সম্পর্কিত আরও কার্যকর ও তথ্যবহুল বিষয় শেয়ার করার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।