প্রিয় পাঠক আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে নিশ্চয়ই ভাবছেন ব্যবসায় অধিক পরিমাণে গ্রাহক কিভাবে পাবেন? যদি আপনি এই বিষয় নিয়ে চিন্তিত থাকেন তাহলে আজকের পোস্ট আপনার জন্য।
আপনার ব্যবসায় অধিক পরিমাণে গ্রাহক পেতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ” Social Media Marketing “ প্রচুর সাহায্য করবে। কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে কয়েকগুণ পর্যন্ত ক্রেতা বা গ্রাহক বাড়িয়ে নেওয়া সম্ভব।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ কি?

বর্তমান সময়ে অনেক ছোট এবং বড় ব্যবসায়ীরা এই মাধ্যমটি ব্যবহার করে প্রচুর নতুন নতুন গ্রাহক পাচ্ছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মূলত ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ মাত্র। কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রক্রিয়া সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক।
তবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানি থাকা লাগবেই এমন কোন কথা নেই। আপনার যদি একটা ছোট ব্যবসাও থাকে তাহলে সেটাকেই সোশ্যাল মিডিয়ার সাহায্যে মার্কেটিং করা সম্ভব।
সোশ্যাল মিডিয়া দ্বারা আপনি যেকোনো পণ্য বা সেবা অথবা ব্র্যান্ড প্রচার করে অগণিত গ্রাহক পেতে পারেন। বর্তমানে অনেক জায়গায় দেখা যায় হাতে তৈরি করা জিনিসপত্র মানুষজন সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে বিক্রি করছেন। মনে রাখবেন ডিজিটাল মার্কেটিং মাধ্যম ব্যবহার করে বিভিন্ন বয়সের ব্যক্তিদের ভিন্ন ভিন্ন চাহিদার পণ্য বা সেবা ঘরে বসে প্রোমোট করতে পারবেন।
আর এসবই হবে একটি স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে। এর সঙ্গে প্রয়োজন হবে ইন্টারনেটের। আপনি নিজের ঘরে বসেই আপনার পণ্য বা সেবা অনলাইনের মাধ্যমে মানুষের কাছে মার্কেটিং করতে পারবেন।
তবে এখনো অনেক ব্যবসায়ীরা এই নতুন মার্কেটিং মাধ্যমটির ব্যবহার করছে না। কারণ বর্তমানে তাদের এই বিষয়ে কোন ধরনের জ্ঞান নেই। এজন্য প্রতিটি ব্যবসায়ীর নিজের বিজনেসের উন্নতির জন্য বা সহজে সফলতা পেতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাধ্যমটির সঠিক ব্যবহার করা উচিৎ।
এই উদ্দেশ্যে আমি আজ আপনাকে বলতে চলেছি ” সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি “, ” ব্যবসার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ ” এবং ” সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর লাভ এবং সুবিধা ” এইগুলা সম্পর্কে বিস্তারিত। তাহলে চলুন দেরি না করে শুরু করি।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি?
আমি আমার পূর্বের পোস্টে ” সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? কেন এবং কিভাবে করবেন ” এ বিষয়ে বলেছিলাম। আপনি এখান থেকে আগের পোস্টটি পড়ে আসতে পারেন। তবে প্রতিটি ব্যবসার ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক জরুরি, এই বিষয়টি জানার পূর্বে আপনার সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং সম্পর্কে জেনে নিতে হবে।
Also Read
চলুন আবার নতুন করে সংক্ষেপে বুঝে নেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি?
সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো এমন একটি আধুনিক উপায়, যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্কেটিং করা হয়। যেমন- ফেইসবুক, টুইটার, ইন্সট্রাগ্রাম, ইউটিউব সহ এমন আরও অনেক মাধ্যম ব্যবহার করে পণ্যের বা সেবার প্রচার করা।
মনে রাখবেন, এই ধরনের মার্কেটিং করার জন্য, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে এক্টিভ বা সক্রিয় থাকা মানুষদের টার্গেট করা হয়। কারণ পেইড মার্কেটিং করলে আপনি ইউজারদের বয়স, স্থান, ইউজারদের চাহিদা, পুরুষ নাকি মহিলা মানুষকে টার্গেট করবেন সবটাই ঠিক করা যায়।
এইসব বিষয় টার্গেট করে বিজ্ঞাপন দ্বারা আপনি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে পারবেন। এজন্য প্রচুর পরিমাণে টার্গেটেড গ্রাহক বা কাস্টমার খুব সহজেই পাওয়া যায়।
আপনি বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ব্যবহার করতে পারবেন। যেমন- সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড পেজ তৈরি করে, গ্রুপ তৈরি করে অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে ছবি, ভিডিও অথবা স্টাটাস শেয়ার করে। এছাড়াও পেইড মার্কেটিং এর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে করা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর সঠিক ব্যবহার করে মার্কেটিং করার অনেক উদ্দেশ্য রয়েছে। যেমন-
- কেউ হয়তো নিজের ওয়েবসাইটে সোশ্যাল ট্রাফিক পাবার উদ্দেশ্যে মার্কেটিং করে।
- কেউ নিজের বা অন্যের ব্যবসা প্রচার করতে ব্যবহার করছে।
- বিভিন্ন প্রকার পণ্য বা সেবার প্রচার করে কাস্টমার পাবার উদ্দেশ্যে।
- নিজের তৈরি ভিডিও বা কন্টেন্ট প্রচার করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে অনেকেই।
আমি উপরে মাত্র ০৪ টি উদ্দেশ্যের কথা বললাম মাত্র, এগুলো ছাড়াও আরও অনেক উদ্দেশ্যেই অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করে থাকে । সোশ্যাল মিডিয়া মার্কেটিং করায় অনেক লাভ রয়েছে। এছাড়া আজকের এই পোস্ট সম্পূর্ণ পড়লে আপনি বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর লাভ এবং সুবিধা
সোশ্যাল মিডিয়া একদিকে যেমন মানুষের মনের ভাব প্রকাশের জায়গা তেমনি অন্য দিকে এটি ব্যবসার ক্ষেত্রেও একটি অন্যতম বিশেষ ভুমিকা পালন করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর সঠিক ব্যবহার করে ব্যবসার ক্ষেত্রে আপনি প্রচুর গ্রাহক বা কাস্টমার পেতে পারেন।
কারণ এভাবেই আপনি আপনার পণ্য বা সেবার ব্যপারে খুব সহজেই মানুষদের জানাতে পারছেন। এটি না করলে অফলাইনে ব্যবসা করতে হলে আপনাকে মানুষের দোকানে দোকানে গিয়ে বা মানুষের ঘরে ঘরে গিয়ে মার্কেটিং করা লাগত। এই প্রক্রিয়ায় অনেক সময় এবং পরিশ্রমের প্রয়োজন হয়। এছাড়াও টার্গেটেড কাস্টমার পাওয়াটাও অনেক কঠিন কাজ।
কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে মার্কেটিং প্রক্রিয়ায় আপনি ঘরে কিংবা অফিসে বসে কাস্টমারদের টার্গেট করে মার্কেটিং করতে পারবেন। এজন্য অফলাইনে মার্কেটিং এর তুলনায় অনলাইনে মার্কেটিং এর ফলে ৬০% থেকে ৮০% টার্গেটেড কাস্টমার পাবার সুযোগ থাকে।
এজন্য দেশে বর্তমানে অধিকাংশ ব্যবসায়ীরা আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছে তাদের ব্যবসার প্রচার বা মার্কেটিং করার উদ্দেশ্যে। তবে, এত লাভ জানার পরেও আজ ৪০% ব্যবসায়ীরা এখনো কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছে না। আসুন আরও বিস্তারিত জানি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর লাভ এবং সুবিধা সম্পর্কে।
১। লো কস্ট মার্কেটিং চার্জ
এমনিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে পণ্য বা সেবার প্রচার করতে পারবেন। যেমন – কোন গ্রুপ বা পেজ তৈরি করে নিজের পণ্যের স্টাটাস বা বিজ্ঞাপন পাবলিশ করে।
তবে, আপনি যদি খুব দ্রুত ফলাফল পেতে চান তাহলে পেইড বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হবে। পেইড সোশ্যাল মিডিয়া এডভার্টাইজমেন্টের মাধ্যমে অল্প কিছু টাকা খরচ করে সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকা ইউজারদের কাছে ব্যবসার প্রচার করতে পারবেন।
আপনি ফেইসবুক, টুইটার, ইন্সট্রাগ্রাম,ইউটিউবে পেইড এডভার্টাইজমেন্ট প্রোমোশন চালিয়ে ব্যবসার মার্কেটিং করতে পারবেন। অফলাইনের বিজ্ঞাপনের তুলনায় অনলাইনে বিজ্ঞাপনের জন্য অনেক কম টাকা লাগে।
এটা সত্য যে আপনি শুধুমাত্র ১০০ টাকা দিয়েও নিজের ব্যবসার জন্য পেইড সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে পারবেন।
আপনার যদি একটা নিজের ব্যবসার সম্পর্কিত সোশ্যাল মিডিয়া পেইজ বা গ্রুপ থাকে তাহলে তাতে পণ্য সম্পর্কিত তথ্য এবং ছবি ফ্রিতেই পাবলিশ করতে পারবেন। সুতরাং সহজ ভাবে বললে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তুলনামূলক খুব কম খরচে মার্কেটিং করা যায়।
২। টার্গেটেড কাস্টমার পাওয়ার সুযোগ বেশি
আমি ইতিপূর্বেই বলেছি, ডিজিটাল মার্কেটিং এর এই পক্রিয়াতে আমারা নিজেদের ব্যবসা, পণ্য বা সেবা অনুযায়ী নির্দিষ্ট কাস্টমারদের টার্গেট করে মার্কেটিং করতে পারি। যেমন- আপনি যদি টি-শার্ট বিক্রয় করার কথা ভাবেন তাহলে টি-শার্ট বেশিরভাগ পুরুষ মানুষ ব্যবহার করে।
এজন্য আপনি মেয়েদের বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং এ শুধুমাত্র ছেলেদের টার্গেট করে মার্কেটিং চালাতে পারেন। এটি পেইড মাধ্যমে করলে আপনার নির্দিষ্ট বিজ্ঞাপন শুধুমাত্র ছেলেদের দেখানো হবে।
বেশিরভাগ ক্ষেত্রে কিশোর থেকে মধ্যবয়সী ব্যক্তিদের টি-শার্ট বেশি ব্যবহার করতে দেখা যায়। সেক্ষেত্রে আপনি চাইলে শুধুমাত্র ১২ থেকে ৪০ বছর বয়সের ভেতরে থাকা ছেলেদের টার্গেট করে বিজ্ঞাপন দেখাতে পারবেন।
হতে পারে আপনি কোন একটি পণ্য কোন বিশেষ স্থানে শহরে কিংবা লোকাল এরিয়াতে থাকা ব্যক্তিদের কাছে নিজের ব্যবসার প্রচার করতে চাচ্ছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এটিও সম্ভব। আপনি নিজের লোকাল এরিয়া থেকে শুরু করে যেকোনো শহরে বা বিশ্বের যেকোনো স্থান টার্গেট করে আপনার পণ্যের প্রচার করতে পারবেন।
এছাড়াও আপনি বিজ্ঞাপন সেট করার সময় কিওয়ার্ডের ব্যবহার করে, বিভিন্ন ব্যক্তিদের চাহিদা হিসেবে বিজ্ঞাপন দেখাতে পারবেন। উপরোক্ত নিয়মে আপনার ব্যবসায় নির্দিষ্ট গ্রাহক পাওয়ার সুযোগ অনেক বেশি বেড়ে যায়।
৩। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ দ্রুত ফলাফল পাওয়া যায়
আপনি যখন সোশ্যাল মিডিয়ায় পেইড মার্কেটিং করবেন, তখন খুব কম সময়ে আপনার মার্কেটিং এর ফলাফল দেখতে পাবেন। কারণ পেইড মেথডে মার্কেটিং চালু করলে সঙ্গে সঙ্গে আপনার ব্যবসার বা পণ্যের প্রচার সোশ্যাল মিডিয়া গুলোতে চালু হয়ে যাবে। এবং আপনার সেট করা স্থান, বয়স, কিওয়ার্ড এবং ইউজার গ্রুপ হিসেবে আপনার পণ্যের বা সেবার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে।
৪। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিজেই করা সম্ভব
আপনি যেকোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা কোম্পানি থেকে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ অবশ্যই করাতে পারবেন। এক্ষেত্রে আপনার অনেক বেশি টাকা খরচ হতে পারে।
তাই আমি পরামর্শ দেব আপনার ব্যবসা যদি ছোট হয় তবে আপনি নিজেই নিজের ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করুন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনলাইনে মার্কেটিং করাটা বর্তমান যুগে খুবই সহজ।
যেকোনো ব্যক্তি একবার করলেই পুরো বিষয়টি বুঝতে পারবেন। এছাড়াও আপনি ইউটিউবে ভিডিও দেখে অথবা অনলাইনে বিভিন্ন আর্টিকেল পড়ে এ বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান নিতে পারবেন। আমি আগেও একবার বলেছি, আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যবসার মার্কেটিং এর কাজ নিজেরাই করতে পারবেন।
অফলাইনের ক্ষেত্রে আপনাকে বিভিন্ন স্থানে গিয়ে নিজের ব্যবসার প্রচার চালাতে হয়। তবে এখানে আপনি ঘরে বসে অনলাইনে কেবল কিছু ধাপ অনুসরণ করে মার্কেটিং করতে পারবেন।
আশা করি ধীরে ধীরে বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা এবং লাভ গুলো কি কি? তাছাড়া, উপরোক্ত সুবিধা এবং লাভ গুলোর জন্য, প্রতিটি ব্যবসার ক্ষেত্রেই ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটা অনেক জরুরি।
৫। অনেক বেশি কাস্টমার পাবার সুযোগ
আমরা কম-বেশি সকলেই নিজেরা স্মার্টফোন বা কম্পিউটারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি। আর আমাদের মত সারা পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মানুষরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট গুলো ব্যবহার করে এবং এক্টিভ থাকে।
একবার পুরো বিষয়টি ভেবে দেখুন।
আমাদের পরিবারের প্রায় সদস্যরা ফেইসবুক, টুইটার বা ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে। এদের মধ্যে বয়স ভিন্ন, তাদের চাহিদা ভিন্ন ইউজার রয়েছে। এজন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেকোনো পণ্য বা সেবার প্রচার করতে আমাদের অসংখ্য টার্গেটেড গ্রাহক রয়েছে যাদের সত্যিকারের ভবিষ্যতে গ্রাহক হিসেবে রুপান্তর করা যেতে পারে।
শেষ কথা
প্রিয় পাঠক আশা করছি আজকের পোস্ট থেকে আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি যে, প্রতিটি ব্যবসার ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন এত বেশি জরুরি। আপনার যদি একটা ব্যবসা থাকে আর আপনার ব্যবসার প্রচার যদি আপনি করতে চান তাহলে অন্তত একবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রক্রিয়াটা একবার চেষ্টা করে দেখুন।
আমার বিশ্বাস আপনি অবশ্যই লাভবান হবেন। আজকের পোস্ট সম্পর্কিত আপনার যদি কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন কিছু শিখতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


