বিদ্যুৎ বিল কমানোর সেরা ১০ উপায়

5/5 - (1 vote)

বিদ্যুৎ বিল কমানোর উপায়

আপনি কি বিদ্যুৎ বিল নিয়ে বেশ সমস্যায় পড়েছেন? আপনার বাড়ী থেকে একাধিক বিদ্যুৎ বিল জমা হচ্ছে। তাহলে আজ আপনি এই পোস্ট থেকে সমাধান নিয়ে নিন।

আপনার জন্য রইল বাড়িতে বিদ্যুৎ বিল কমানোর সেরা ১০ টি উপায়। মূলত আমাদের কিছু ছোটখাটো ভুল করার জন্যই বাড়িতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ অপচয় হয়।

যার কারণে আমাদের বিদ্যুৎ খরচ বেশি হয়। তাই আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে বাসা বাড়িতে বিদ্যুৎ বিল কমানোর সেরা ১০ টি উপায় সম্পর্কে জানব।

বিদ্যুৎ বিল কমানোর সেরা ১০ উপায়
বিদ্যুৎ বিল কমানোর উপায়

বাসা বাড়িতে বিদ্যুৎ বিল কমানোর সর্বসেরা ১০ টি পন্থা-ঃ

অল্প কিছু কৌশল অবলম্বন করে আপনি আপনার বাসা বাড়িতে বিদ্যুৎ বিল আগের তুলনায় অনেকটা কমিয়ে নিতে পারেন। আপনি যদি বিদ্যুৎ বিলের খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকেন।

তবে কিভাবে বিদ্যুৎ বিল কমাবেন সে বিষয় জানার জন্য আজকের এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে ফেলুন।

১। অব্যবহৃত কোনকিছু বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত করে রাখবেন না

সাধারণত অনেক সময় অবহেলায় আমরা বাসা বাড়িতে কোন কিছু ব্যবহার না করেই বিদ্যুতের সঙ্গে যুক্ত করে রাখি। এটি আমাদের অনেক পরিমাণে বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয়।

যদি আপনার কোন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করতে হয় তাহলে সেটি বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করে রাখুন। এতে আপনার বিদ্যুৎ বিল অনেকটা কম আসবে।

২। শুধুমাত্র রিমোট দিয়ে বৈদ্যুতিক ডিভাইস বন্ধ না করা

সামান্য একটু কষ্ট হলেও সরাসরি আপনার বৈদ্যুতিক ডিভাইস বন্ধ করার চেষ্টা করুন। বর্তমানে আমাদের অনেকেরই রিমোট দ্বারা টিভি, এসি ইত্যাদি ব্যবহার করার প্রবণতা বেড়েছে।

এসকল ডিভাইসগুলো যদি আপনি একটু কষ্ট করে ম্যানুয়ালি বন্ধ করে দেন, তাহলে আপনার মাসিক বিদ্যুৎ খরচ অনেকটা কমে আসবে। যার কারণে আপনার মাসিক বিদ্যুৎ বিল আগের থেকে অনেক কম আসবে।

যখন কোন ডিভাইস রিমোট দ্বারা বন্ধ করা হয় তখন শুধুমাত্র সেই ডিভাইসটির ব্যবহারিক দিক থেকে বন্ধ হয়। কিন্তু সেই ডিভাইসের ভেতরের কার্যক্রম চলমান থাকে যার ফলস্বরূপ বিদ্যুৎ খরচ হতে থাকে।

৩। এলইডি লাইট ব্যবহার করার চেষ্টা করুন

বাসা-বাড়িতে টাংস্টেনের যে নরমাল লাইটগুলো রয়েছে, সেই লাইটগুলো অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে থাকে। ফলে অন্যান্য বাল্ববের চেয়ে এসব লাইট ব্যবহার করলে আপনার বিদ্যুৎ বিল বেশি হয়।

এজন্য আপনি যদি টাংস্টেনের বাল্ববের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করেন। তাহলে আপনার মাসিক বিদ্যুৎ বিল অনেকটা কমে আসবে। বর্তমানে বাজারে অনেক রকমের এলইডি বাল্ব পাওয়া যায়।

এজন্য এখন থেকে আপনি ভাল মানের এলইডি লাইট ক্রয় করে ব্যবহার করতে পারেন। টাংস্টেনের লাইটের চেয়ে এলইডি বাল্বগুলোর কার্যক্ষমতা অনেক বেশি। এছাড়াও এলইডি লাইটগুলো একটানা অনেকদিন ভাল সার্ভিস দেয়।

৪। সৌর বিদ্যুৎ ব্যবহার করার চেষ্টা করুন

শুধুমাত্র পল্লি বিদ্যুৎ ব্যবহার না করে এর পাশাপাশি সৌরশক্তি ব্যবহার করার চেষ্টা করুন। সৌরবিদ্যুৎ থেকে আপনি যে বিদ্যুৎ পাবেন, সেটা অল্প খরচে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন।

আপনার বাড়ির ছাদে বা টিনের চালে কয়েকটি সোলার প্যানেল বসাতে পারেন। এরপর সেখান থেকে প্রাকৃতিকভাবে বিদ্যুৎ সংগ্রহ করতে পারেন। প্রাকৃতিক বিদ্যুৎ ব্যবহারের ফলে আপনার মাসিক বিদ্যুৎ বিল আগের চেয়ে অনেকটা কম আসবে।

এছাড়াও আপনি যদি ভাল মানের সোলার প্যানেল বসাতে পারেন তবে পল্লি বিদ্যুৎ আপনার ব্যবহার করতে নাও হতে পারে।

৫। মানসম্মত তার ব্যবহার -ঃ

বাসা বাড়িতে বৈদ্যুতিক তার ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেকটা অবহেলা করে থাকি। কিন্তু আপনি হয়ত জানেন না যে উন্নত মানের তার ব্যবহারের ফলে আপনার মাসিক বিদ্যুৎ বিল অনেকটা কমে আসবে।

বাসা বাড়িতে বৈদ্যুতিক লাইনের তার গুলো যদি মানসম্মত না হয়, তাহলে সেই তারের দ্বারা বিদ্যুৎ লিকেজ হতে পারে। এতে তারগুলোর পরিবহন ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়।

যার কারণে আপনার মাসিক বিদ্যুৎ বিল অনেকটা বেড়ে যেতে পারে। বৈদ্যুতিক তার ভালো হলে বিদ্যুৎ অপচয় অনেকটা কম হয়। এবং সেইসাথে বিদ্যুৎ খরচ অনেকটা কমে আসে।

৬। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করুন -ঃ

দিনের বেলা বাড়িতে বিদ্যুৎ লাইট না জ্বালিয়ে সরাসরি সূর্যের আলো গ্রহণ করুন। প্রয়োজনে আপনার বাড়ি এমনভাবে সাজাতে পারেন যাতে সূর্যের আলো সঠিকভাবে বাড়িতে প্রবেশ করে।

ফলে আপনার মাসিক বিদ্যুৎ খরচ কমে যাবে। সেইসাথে আপনি বৈদ্যুতিক লাইটের চেয়ে প্রাকৃতিক আলোতে বেশি সুবিধা পাবেন।

আপনি যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন বৈদ্যুতিক আলোর চেয়ে প্রাকৃতিক আলো শতগুণ ভালো। কখনোই বৈদ্যুতিক আলোর সঙ্গে প্রাকৃতিক আলোর তুলনা হয় না।

৭। এসি ব্যবহার করুন টাইমার সেট করে দিয়ে -ঃ

বর্তমানে প্রচুর ডিজিটাল এসি রয়েছে যেগুলোতে টাইমার সেট করা যায়। এসি আপনার প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করাটা ক্ষতিকারক।

এজন্য এসি টাইমার দিয়ে ব্যবহার করুন তাতে আপনার মাসিক বিদ্যুৎ খরচ অনেকটা কমে আসবে। সেই সঙ্গে আপনার অপ্রয়োজনীয় সময়ে এসি বন্ধ থাকবে।

অনেক সময় আমরা এসি বন্ধ করার কথা ভুলে যাই। এই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট সময়ে বাড়ি ঠান্ডা হবার পর টাইমারের জন্য এসি বন্ধ হয়ে যাবে। এতে আপনার বিদ্যুৎ অপচয় হ্রাস পাবে, সেই সঙ্গে বিদ্যুৎ বিল কমে যাবে।

৮। ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করার চেষ্টা করুন-ঃ

অনেকেই বাসা বাড়িতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে কাজ করে থাকেন। ফলে তাদের মাসিক বিদ্যুৎ বিল অনেকটা বেড়ে যায়। আপনি যদি বিদ্যুৎ খরচ কমাতে চান তাহলে সেইসব কাজ ম্যানুয়াল পদ্ধতিতে করার চেষ্টা করুন।

যেমন আপনি বিভিন্ন মসলা ব্লেন্ডার ব্যবহার না করে শিলা ব্যবহার করতে পারেন। এরপর কাপড় ধোলাই করার ক্ষেত্রে ওয়াশিং মেশিন ব্যবহার না করে, ম্যানুয়ালি হাতের সাহায্যে করতে পারেন।

এই ক্ষেত্রটি একটু কষ্ট হলেও আপনার মাসিক বিদ্যুৎ বিল অনেকটা কম আসবে। সেইসাথে নিজের কাপড় নিজে ধোয়ার কারণে আপনার শরীরের ব্যায়াম হবে।

৯। কিছুদিন পর পর লুজ কানেকশন চেক করুন -ঃ

আপনি যতই শক্ত করে বৈদ্যুতিক সংযোগ দেন না কেন সেটি কিছুদিন পর পর অবশ্যই চেক করা উচিত। এবং সেই লুজ কানেকশন গুলো ঠিক করা উচিত। লুস কানেকশনের ফলে বৈদ্যুতিক খরচ বাড়ে।

সেইসাথে অনেক সম্য শর্ট সার্কিট তৈরী হয়। এজন্য আপনার বিদ্যুৎ বিল অনেকটা বেড়ে যায়। শর্ট সার্কিট হকে বিভিন্ন সময়ে অনেক বৈদ্যুতিক ডিভাইস নষ্ট হয়ে যায়।

আপনি যদি নিয়মিত বৈদ্যুতিক সংযোগ চেক করেন তাহলে শর্ট সার্কিটের হাত থেকে বেচে যাবেন। সেই সঙ্গে আপনার মাসিক বিদ্যুৎ খরচ অনেকটা কমে আসবে।

এগুলো পড়তে পারেন –

১০। রাতের বেলা অপ্রয়োজনীয় সব লাইট বন্ধ করে দিন -ঃ

আমাদের শরীরে ঘুম চলে আসলে অনেক সময় আলসেমি করি। এজন্য অনেক সময় বাড়িতে অতিরিক্ত লাইট, ফ্যান চালিয়ে ঘুমিয়ে যাই।

আপনি যদি আলসেমি না করে ঘুমানোর পূর্বে অপ্রয়োজনীয় সব লাইট, ফ্যান বন্ধ করে ঘুমান। তাহলে আপনার বৈদ্যুতিক লাইটগুলো যেমন বিশ্রাম পারে, সেই সঙ্গে আপনার বৈদ্যুতিক খরচ কম হবে।

যদি আপনি বৈদ্যুতিক খরচ কমানোর কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই একটু কষ্ট করে বাড়ির অপ্রয়োজনীয় সব লাইট এবং ফ্যান বন্ধ করে ঘুমাতে যাবেন।

এতে আপনার যেমন অপচয় কম হবে সে সঙ্গে আপনার মাসিক বিদ্যুৎ বিল অনেকটা কমে আসবে।

প্রিয় পাঠক, আজ আমরা আলোচনা করলাম ১০টি বৈদ্যুতিক বিল কমানোর সেরা উপায় সম্পর্কে। আশা করছি এগুলো আপনার বাস্তব জীবনে অনেকটা কাজে আসবে।

এতটুকু বলতে পারি আপনি যদি উপরোক্ত এই ১০ টি পন্থা অবলম্বন করতে পারেন। তাহলে আপনার বাড়ির বিদ্যুৎ বিল ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে আসবে।

শেষ কথা -ঃ

যদি আপনার এসব বিষয়ে বিশ্বাস না হয় তবে আপনি কয়েক মাস কষ্ট করে পরিক্ষা করে দেখতে পারেন। আমি আশাবাদী আপনার বিদ্যুৎ বিল আর বেশি আসবে না।

উপরোক্ত পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মতামত বা প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

Leave a Comment