নতুন কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে কি করণীয়?

5/5 - (1 vote)

প্রিয় পাঠক আপনারা যারা আপনার ব্লগ বা ক্লায়েন্ট প্রজেক্টর কাজ করেন তাদের সবসময় নতুন কন্টেন্ট আইডিয়া তৈরি করতে হয়। অনেকে নিজেরা নিজেদের জন্য কন্টেন্ট লিখতে পারেন তাদের জন্য আইডিয়া জেনারেট করা খুবই গুরুত্বপূর্ণ।

আইডিয়ার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে টার্গেটেড ভিজিটর আনতে পারেন। আমরা সবাই কমবেশি কন্টেন্ট তৈরি করা বা কন্টেন্ট মার্কেটিং শব্দের সাথে পরিচিত।

কোন প্রতিষ্ঠান তাদের পণ্য বা পরিষেবার সুবিধা, ব্যবহারের নিয়ম, যেকোন প্রয়োজনীয় তথ্য বা কোনো আকর্ষণীয় অভিজ্ঞতা যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তাদের টার্গেট অডিয়েন্সের সাথে শেয়ার করে তাকে কন্টেন্ট মার্কেটিং বলা হয়। কন্টেন্ট মার্কেটিং ট্রাডিশনাল মার্কেটিং থেকে ভিন্ন, এবং আরো কার্যকর।

নতুন কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে কি করণীয়?
নতুন কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে কি করণীয়?

এই আর্টিকেলে আমি আপনার সাথে কন্টেন্ট আইডিয়া শেয়ার করব যা আপনি আপনার ছোট ব্যবসায় প্রয়োগ করতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনার ব্যবসা বাড়াতে পারবেন। এবং আপনি আপনার ব্যবসাকে জনপ্রিয় করতে পারবেন।

নতুন কন্টেন্ট আইডিয়া কি?

কন্টেন্ট মানে কি, আপনি কি এর অর্থ বোঝেন? বাংলায় কন্টেন্ট মানে বিষয়বস্তু। আপনি আপনার নিজের চিন্তা থেকে যা লিখছেন তা একটি কন্টেন্ট। অনেকে মনে করেন যে ব্লগ বা আর্টিকেল শুধুমাত্র ওয়েবসাইটের জন্য লেখা হয়, এই ধারণা সম্পূর্ণ ভুল।

আপনি যদি একটি টিভি বিজ্ঞাপনের জন্য একটি স্ক্রিপ্ট লেখেন বা একটি YouTube ভিডিওর জন্য কিছু লেখেন তবে এটি কন্টেন্ট। যখন একজন ব্যক্তি তার নিজস্ব জ্ঞান, অভিজ্ঞতা, কৌশল এবং দক্ষতা ব্যবহার করে একটি বিষয়বস্তু তৈরি করেন বা লেখেন, তখন সেই ব্যক্তিকে একজন কন্টেন্ট রাইটার বলা হয়।

ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্যে ওয়েব কন্টেন্ট পরিকল্পনা, লেখা এবং এডিটিং করার প্রক্রিয়াকে কন্টেন্ট রাইটিং বলা হয়। ওয়েব কন্টেন্ট বিভিন্ন ফরম্যাটের হতে পারে। উদাহরণস্বরূপ:

  • ☛ ওয়েবসাইটের কপি
  • ☛ ব্লগ পোস্ট
  • ☛ সোশ্যাল মিডিয়া পোস্ট
  • ☛ ইউটিউব ভিডিও ডেস্ক্রিপশন
  • ☛ ভিডিও স্ক্রিপ্ট
  • ☛ ই-বুক
  • ☛ পণ্যের ডেস্ক্রিপশন

☛ এছাড়াও অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট এবং আরো বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে।

আবার, অনেক কন্টেন্ট আছে যেগুলোর কপিরাইট ইস্যু রয়েছে। কপিরাইট ইস্যু নিয়ে ভবিষ্যতে অন্য কোন আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব।

কন্টেন্ট এর গুরুত্ব?

কন্টেন্ট ক্রিয়েশন ইনফ্লুয়েন্সার মার্কেটিং
কন্টেন্ট ক্রিয়েশন

আজকাল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যত বাড়ছে, ওয়েব প্রতিটি ব্র্যান্ড এবং তাদের ব্যবসার নতুন কন্টেন্ট আইডিয়া নিয়ে তাদের কাছে পৌঁছাতে চায়। সেক্ষেত্রে, একজন কন্টেন্ট রাইটার হিসাবে, আপনি সেই লক্ষ্য পূরণে একটি বড় ভূমিকা পালন করতে পারেন। তাই আপনি ওয়েব কন্টেন্ট লিখে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

একজন কন্টেন্ট রাইটারের কী ধরনের দক্ষতা এবং জ্ঞান থাকা উচিত?

একটি টেকনিক্যাল বিষয় লিখতে, সেই বিষয়ে একটি দীর্ঘমেয়াদী অধ্যয়ন করা গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, আপনি যদি ইতিহাসের ছাত্র হন, তাহলে চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে লেখা আপনার পক্ষে কঠিন হবে।

অনলাইনে কাজ করার জন্য আপনার যদি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (যেমন ওয়ার্ডপ্রেস) এবং সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO) সম্পর্কে ভাল ধারণা থাকে তবে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে। বাংলায় লিখতে চাইলে বাংলা ভাষা ও ব্যাকরণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। একজন লেখকের প্রয়োজন-

১। এইসব বিষয়গুলি নিয়ে গবেষণা করার ক্ষমতা
২। সহজে বোঝা যায়, এমনভাবে লেখার ক্ষমতা
৩। লেখায় বৈচিত্র্য আনতে সক্ষম হওয়া
৪। সঠিক বানানে দ্রুত লেখার অভ্যাস।

লক্ষ্যণীয় বিষয়সমূহ-

বিষয় নির্বাচন করুন

অর্থাৎ, আপনি কোন বিষয়ে লিখতে চান তা নির্বাচন করতে হবে। তারপরে আপনাকে নির্বাচিত বিষয় সম্পর্কে গবেষণা করতে হবে এবং বিস্তারিত জানতে হবে। সেক্ষেত্রে আপনি ফেসবুক অথবা গুগলের সাহায্য নিতে পারেন।

অর্থাৎ, আপনি গুগল বা ইউটিউবে সার্চ করে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানতে পারেন। মনে রাখবেন যে আপনি যে বিষয়গুলি জানতে চান এবং তথ্য সংগ্রহ করতে চান তা অবশ্যই সঠিক তথ্য হওয়া উচিত।

কোনো ভুল তথ্য সংগ্রহ ও প্রকাশ করা কখনই সঠিক নয়। অন্য কারো লেখা বা ছবি কোনোভাবেই কপি করবেন না। আপনাকে আপনার নিজস্ব উপায়ে সংগৃহীত তথ্য সাজাতে হবে এবং রূপান্তর করতে হবে এবং তারপর ব্লগ, পেজ, গ্রুপ এবং ব্যক্তিগত আইডি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

আপনি যদি কোনো বিষয়ে কোনো আর্টিকেল লিখতে চান, তাহলে আপনাকে ন্যূনতম ৫০০ (পাঁচশত) শব্দ লিখতে হবে। আপনি যদি ১০০০ শব্দে লিখতে পারেন, তাহলে সেই আর্টিকেল Google দ্বারা গৃহীত হবে এবং ভ্যালু বাড়বে। এবং আপনি যত খুশি লিখতে পারেন।

টাইটেল বা শিরোনাম যোগ করুন

আপনি লেখার শুরুতে একটি আকর্ষণীয় টাইটেল বা শিরোনাম যোগ করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যে বিষয়ে লিখছেন তার একটি শিরোনাম যোগ করতে পারেন।

মনে করুন আপনি ওয়েব ডিজাইন সম্পর্কে লিখতে চান। তাহলে আপনার শিরোনাম হওয়া উচিৎ ওয়েব ডিজাইন কি? কিভাবে ওয়েব ডিজাইন শিখবেন।
ভালো কন্টেন্টের জন্য, আরও বেশি করে পড়ুন
লিখতে হলে অবশ্যই আপনাকে প্রথমে পড়তে হবে।

কন্টেন্ট লেখায় পড়ার কোন বিকল্প নেই। যেকোনো ধরনের অধ্যয়ন আপনার লেখার উপর কিছু প্রভাব ফেলবে। উদাহরণস্বরূপ, আপনি প্রযুক্তিগত নিবন্ধ লেখেন কিন্তু আপনি কথাসাহিত্য পড়তে পছন্দ করেন।

আপনাকে অবশ্যই কাজের জন্য আপনার ক্ষেত্র অধ্যয়ন করতে হবে, তবে কথাসাহিত্য পড়া আপনার লেখকের মানসিকতাকেও সামগ্রিকভাবে বিকাশ করবে। তাই আপনি হাতে যা পান তা পড়া শুরু করুন, যা আকর্ষণীয় বলে মনে হয়। কোন পড়াই বিফলে যায় না।

রিসার্চ বা গবেষণা করুন

আপনি যে ধরনের বিষয়বস্তু তৈরি করেন না কেন, আপনি কী লিখতে যাচ্ছেন তা অধ্যয়ন করা অপরিহার্য। একে টপিক রিসার্চ বলা হয়। আজকের ইন্টারনেটের যুগে, আপনি আপনার বিষয়ের অসংখ্য আর্টিকেল, গবেষণাপত্র, খবর, ভিডিও পাবেন।

যদি আপনি এটি ইন্টারনেটে না পান তবে আপনাকে লাইব্রেরি, আর্কাইভ ইত্যাদিতে যেতে হতে পারে। সেখান থেকে আপনার নির্দিষ্ট বিষয়ের উপর জ্ঞান নেবার পাশাপাশি আপনি পরে নিজের লেখায় ব্যবহার করার মত তথ্য সংরক্ষণ করে রাখতে পারেন। মনে রাখবেন তথ্য বা ঘটনার উৎস বা সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে।

এগুলো পড়তে পারেন –

কমফোর্ট জোন থেকে লেখা শুরু করুন

আপনি যখন নতুন লেখা শুরু করবেন, আপনি আপনার পছন্দের বা ইতিমধ্যে জানেন এমন জিনিসগুলি সম্পর্কে লিখতে পারেন। তাহলে লেখাটা খুব একটা কঠিন মনে হবে না।

আপনি লেখা শুরু করার সাথে সাথে কাজ পাওয়ার চান্স খুব কম। মনে রাখবেন, আপনি যদি কোনো কিছুকে পেশা হিসেবে নিতে চান, তাহলে আপনাকে প্রথমে তা বেশি বেশি অনুশীলন করতে হবে।

সুতরাং আপনার প্রথম লেখাগুলি এত সুন্দর, তথ্যপূর্ণ, গঠনমূলক নাও হতে পারে। কিন্তু আপনি যদি অনুশীলন চালিয়ে যান, আপনি কোনো না কোনো সময়ে আপনার উন্নতি উপলব্ধি করতে পারবেন।

শেষ কথা

প্রিয় পাঠক পরিশেষে আমি আপনাকে এটি বলব, বর্তমান সোশ্যাল মিডিয়া যুগে, স্বল্পতম সময়ে সর্বাধিক ভিজিটরের কাছে পৌঁছানোর জন্য বড় বা ছোট যে কোনও ব্যবসাকে প্রচার করার জন্য একটি নতুন কন্টেন্ট আইডিয়ার বিকল্প নেই।

আপনি যদি উপরের কন্টেন্ট আইডিয়া গুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি অল্প সময়ের মধ্যে আপনার বিজনেস পরিচিতি বাড়াতে পারেন, আপনি ব্যবসা বাড়াতে পারেন। তবে কন্টেন্ট আইডিয়া ছাড়াও, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার সততা।

যেকোন বিষয়বস্তুর ধারণা ব্যবহার করার সময় সততা এবং সঠিক শ্রম দিন, আপনি অবশ্যই সাফল্য পাবেন। আজকের আর্টিকেলটি কেমন লাগল সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং লেখাটি ভাল লাগলে পরিচিত জনদের সঙ্গে শেয়ার করুন।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) আসার পর কি কন্টেন রাইটারের সংখ্যা এবং চাহিদা কমে গেছে।

☛ উত্তর: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর কন্টেন্ট রাইটারের সংখ্যা বা চাহিদা কোনটিই এখন পর্যন্ত কমেনি। বরং এআই আসার পর কন্টেন্ট রাইটারের জন্য সুবিধা হয়েছে। কারণ এখন খুব সহজেই একজন কন্টেন্ট রাইটার তার নির্দিষ্ট বিষয়ে ধারণা পান।

প্রশ্ন ২। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কি ভবিষ্যতে কন্টেন্ট রাইটারের জায়গা নিয়ে নিবে?

উত্তর: আমার মনে হয় এটি কখনো সম্ভব হবে না। হতে পারে এটি আমার মতো ছোট খাটো বা মধ্যম লেখকদের জায়গা নিয়ে নিবে। দেখতেই পাচ্ছি অলরেডি নিয়ে নিয়েছে। তবে একজন ভাল কন্টেন্ট রাইটারের জায়গা দখল করা কখনো সম্ভব নয়।

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

Leave a Comment