iPhone 17 Ultra Pro Max কি হবে অ্যাপলের সবচেয়ে দামি ফোন? জানুন সম্ভাব্য দাম ও ফিচার!

Rate this post

iPhone 17 Ultra Pro Max: অ্যাপলের নতুন রেকর্ড ভাঙার ডিভাইস?

অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে iPhone 17 Pro Max এবং iPhone 17 Ultra pro max নিয়ে প্রযুক্তি জগতের মধ্যে ব্যাপক আলোচনা চলেছে। অনেকের মতে, এটি সম্ভবত অ্যাপলের সবচেয়ে দামী এবং শক্তিশালী ফোন হতে যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদন ও তথ্য অনুযায়ী, এই ডিভাইসে অসাধারণ ফিচার, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং অত্যাধুনিক প্রসেসরের সম্ভাবনা রয়েছে।

iPhone 17 Ultra Pro Max কি হবে অ্যাপলের সবচেয়ে দামি ফোন? জানুন সম্ভাব্য দাম ও ফিচার!
iPhone 17 Ultra Pro Max কি হবে অ্যাপলের সবচেয়ে দামি ফোন? জানুন সম্ভাব্য দাম ও ফিচার!

 

Apple তাদের নতুন প্রজন্মের স্মার্টফোন iPhone 17 Pro Max নিয়ে প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বব্যাপী ব্যাপক আগ্রহ সৃষ্টি করে চলেছে। এই ফোনটি নতুন ডিজাইন, আরও শক্তিশালী চিপসেট এবং ক্যামেরায় উন্নতির সঙ্গে অ্যাপলের ইতিহাসে একটি উল্লেখযোগ্য আপগ্রেড হতে চলেছে।

iPhone 17 Ultra Pro Max এর সম্ভাব্য ফিচারস এবং ডিজাইন

iPhone 17 Ultra Pro Max এর ডিজাইন আরো প্রিমিয়াম মডেল এবং দৃঢ় ভবিষ্যতমুখী হবে বলে ধারণা করা হচ্ছে। Apple সম্ভবত এই মডেলে ১ম বারের মতো টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করবে। যা আইফোন 15 pro মডেলে দেখা গিয়েছিল। ডিসপ্লেতে দেখা যেতে পারে 6.9 ইঞ্চির LTPO OLED প্যানেল, যা 120Hz রিফ্রেশ রেট এবং উচ্চতম উজ্জ্বলতার সাপোর্ট করবে।

Apple iPhone 17 Pro Max: একটি নতুন ডিজাইন এবং সম্পূর্ণ ফুল-স্ক্রিন অভিজ্ঞতা

নতুন iPhone 17 Pro Max-এর ডিজাইন হবে এর সবচেয়ে বড় পরিবর্তন। অ্যাপল প্রথমবারের মতো আন্ডার-ডিসপ্লে ফেইস আইডি এবং ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করার পরিকল্পনা করেছে। এতে ডায়নামিক আইল্যান্ড থাকবে না, যা একটি সম্পূর্ণ ফ্রন্ট স্ক্রিন অভিজ্ঞতা প্রদানের পক্ষে সহায়ক হবে। ফোনটির ফ্রেম টাইটেনিয়াম থেকে তৈরি হবে, এবং এটি পাতলা ও হালকা হবে, যা ব্যবহারে অতিরিক্ত সুবিধা রাখবে।

A19 Pro Chip: পারফরম্যান্সের নতুন উচ্চতায়

iPhone 17 Pro Max চলবে হবে Apple এর নতুন A19 Pro প্রসেসরের মাধ্যমে, যা ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। এই চিপটি উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেসিং, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং মসৃণ ব্যবহারকারীর অভিজ্ঞতা নিশ্চিত করবে। TSMC দ্বারা নির্মিত এই চিপ iOS 19 কে সম্পূর্ণ সহযোগিতা করবে।

এই মডেলটির A19 Bionic চিপ আগের চিপগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং শক্তি সাশ্রয়ী মনে হচ্ছে। এতে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে শুরু করার সম্ভাবনা রয়েছে। Apple এর এই মডেলটি হবে প্রথম Full Screen Display ফোন। অর্থাৎ এতে কোন Notch বা Dynamic Iland থাকবে না।

ক্যামেরা এবং ব্যাটারির পারফরম্যান্স

iPhone 17 Ultra pro মাক্স এ থাকছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যা ১০x অপটিক্যাল জুম সাপোর্ট করবে।

ক্যামেরাতে প্রো-গ্রেড ফিচার যেমন 8K ভিডিও রেকর্ডিং, নাইট মোড এবং ম্যাক্রো ফটোগ্রাফি থাকার সম্ভাবনা রয়েছে। এই উন্নত ক্যামেরা সেটআপ আইফোনকে পেশাদার ক্যামেরার বিকল্প হিসেবে দাঁড় করাবে।

ব্যাটারির দিক থেকেও অ্যাপল উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। 5500mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিংসহ এটি নতুন ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তির সাথে আসতে পারে। এটি ব্যবহারের সময় তাপ উৎপাদন কমাতে সাহায্য করবে।

iPhone 17 Ultra Pro Max এর সম্ভাব্য মূল্য

বর্তমানে iPhone 15 Ultra Max এর শুরু মূল্য 1,199 ডলার। যদি Apple iPhone 17 Ultra Pro Max-এ উল্লেখযোগ্য আপগ্রেড এবং উচ্চমানের উপাদান ব্যবহার করে, তবে এর দাম 1,599 ডলার বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের অথবা বাংলাদেশের বাজারে এটির মূল্য ২ লাখ টাকার ওপরে চলে যেতে পারে।

তবে মূল্য নির্ধারণের ক্ষেত্রে স্টোরেজের বিকল্পগুলোর ওপরও প্রভাব পড়বে। 1TB বা 2TB সংস্করণের দাম বাড়াতে পারে। দামের দিক দিয়ে, এটি হয়তো অ্যাপলের ইতিহাসের সবচেয়ে দামী ফোন হয়ে উঠতে পারে।

FAQ:

iPhone 17 Ultra Pro Max কখন আত্মপ্রকাশ করবে? 

সম্ভবত ২০২৫ সালের সেপ্টেম্বরে এটি মুক্তি পাবে।

এই মডেলের দাম কেমন হতে পারে? 

শুরুর মূল্য $1599 অথবা তারও বেশির আশা করা হচ্ছে।

iPhone 17 Pro Max-এ কি ধরনের ক্যামেরা থাকবে? 

iPhone 17 Ultra Pro Max এ থাকছে ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যা কম আলোতে এবং ম্যাক্রো ফটোগ্রাফিতে বিশেষ সুবিধা প্রদান করবে।

ফোনটি কি নচ বিহীন ফুল ডিসপ্লে হবে?

হ্যাঁ, বিভিন্ন প্রতিবেদনে এভাবেই উল্লেখ করা হয়েছে।

শেষ কথা

সবকিছু পর্যালোচনা করে দেখা যায়, iPhone 17 Pro Max এবং iPhone 17 Ultra pro max হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী, আধুনিক এবং দামী স্মার্টফোন। এর সম্ভাবনাময় বৈশিষ্ট্য, ক্যামেরা, কার্যক্ষমতা এবং ডিজাইন সবদিক থেকে এটি হবে আগামী প্রজন্মের প্রযুক্তির প্রতীক।

প্রযুক্তি প্রেমীদের জন্য এই ফোনটি একটি বিশাল চমক হতে চলেছে। একনজরে মনে হতে পারে এর দাম অনেক বেশি, তবে এতে ব্যবহৃত ফিচারস ও প্রযুক্তি একে নিঃসন্দেহে সেরা করে তুলবে। পোস্ট টি শেয়ার করতে অনুরোধ করছি।

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

Leave a Comment