Vivo Y300 GT: 50MP ক্যামেরা ও 12GB RAM সহ লঞ্চ হলো অসাধারণ স্মার্টফোন!

Rate this post

Vivo Y300 সিরিজের নতুন স্মার্টফোন রিসেন্টলি Vivo Y300 GT চীনে লঞ্চ হয়েছে। এটি একটি মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্ট। পূর্ববর্তী Vivo Y300 মডেলগুলির তুলনায় এটি একধাপ এগিয়ে থাকবে।

Vivo Y300 GT: 50MP ক্যামেরা ও 12GB RAM সহ লঞ্চ হলো অসাধারণ স্মার্টফোন!
Vivo Y300 GT: 50MP ক্যামেরা ও 12GB RAM সহ লঞ্চ হলো অসাধারণ স্মার্টফোন!

 

এতে রয়েছে high পারফরম্যান্স, High Quality Display, High Camera সেটআপ এবং লং লাইফ ব্যাটারি। multi-tasking এবং Gaming এ পারদর্শী ব্যবহারকারীদের জন্য এই ফোনটি তৈরি করা হয়েছে। আসুন, এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক Vivo Y300 GT এর স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Vivo Y300 GT এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Vivo Y300 GT তে একটি ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে রয়েছে। যা ১২০০x১২৬০ পিক্সেল রেজোলিউশনের সাথে অত্যন্ত তীক্ষ্ণ এবং পরিষ্কার ছবি প্রদর্শন করে। এতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট। এর 144Hz রিফ্রেশ রেট নিশ্চিত করে যে স্ক্রলিং এবং গেমিং অভিজ্ঞতা হবে একদম স্মুথ। আপনি যদি গেম খেলে থাকেন, তাহলে এটি আপনাকে দেবে অত্যন্ত দ্রুত এবং প্রতিক্রিয়া ক্ষমতাসম্পন্ন একটি স্ক্রীন।

এই ডিসপ্লেটি P3 কালার গামুট এবং HDR10+ সমর্থন করে। যার ফলে এই Display থেকে আপনি আরও প্রাকৃতিক এবং প্রাণবন্ত রঙ উপভোগ করতে পারবেন। DC Dimming প্রযুক্তি ফোনের স্ক্রীনে ফ্লিকারিং কমায়, ফলে দীর্ঘ সময় ফোন ব্যবহারের পরেও চোখে কোনও সমস্যা হবে না। স্ক্রীনটি SGS সার্টিফায়েড, যা কম ব্লু লাইট এবং চোখের জন্য আরও নিরাপদ।

প্রসেসর ও অপারেটিং সিস্টেম

এই ফোনে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক এর MediaTek Dimensity 8400 চিপসেট ব্যবহৃত হয়েছে। যা ৪ nm Technology দ্বারা নির্মিত হয়েছে। এই চিপসেটটি high performance এর জন্য বিশেষভাবে অপ্টিমাইজড করা। যা Gaming এবং multi-tasking এর ক্ষেত্রে এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। Android 15 অপারেটিং সিস্টেম এবং OriginOS 5 ইউজার ইন্টারফেসের সংমিশ্রণ ফোনটির Performance আরও Smooth এবং গতিশীল করে তোলে। পাশাপাশি এতে আরও New Features যোগ করা হয়েছে যা ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা প্রদান করে।

RAM এবং স্টোরেজ

Vivo Y300 GT তে থাকছে ১২ GB LPDDR5 RAM, যা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ে আরও উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে। এছাড়াও, এটি ৫১২ GB UFS 3.1 স্টোরেজ সহ আসছে। যা ফোনের ডেটা ট্রান্সফার স্পিডকে আরও দ্রুত এবং কার্যকরী করে তুলবে। এই স্টোরেজ স্পেস আপনার প্রচুর অ্যাপ, ছবি, ভিডিও এবং গেম সংরক্ষণ করতে পারবে।

ক্যামেরা

ক্যামেরার ক্ষেত্রে Vivo Y300 GT ফোনটি অত্যন্ত শক্তিশালী হতে চলছে। ফোনটির সামনে রয়েছে ১৬ MP ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পারফেক্ট। পিছনে রয়েছে ৫০ MP প্রাইমারি ক্যামেরা এবং ২ MP ডেপথ সেন্সর, যা আপনার উচ্চমানের ছবি তুলতে সাহায্য করবে। AI সমর্থিত ক্যামেরা ফিচারগুলি ছবির গুণমান স্বয়ংক্রিয়ভাবে উন্নত করে এবং Night Mode এবং Portrait Mode ছবিগুলিকে আরও প্রফেশনাল করে তোলে।

ব্যাটারি ও চার্জিং

Vivo Y300 GT তে একটি বিশাল ৭৬২০mAh ব্যাটারি রয়েছে, যা এই ফোনটিকে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ প্রদান করবে। এই ফোনের বিশেষত্ব হল এর ৯০W সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট। যা ফোনটিকে মাত্র কিছু মিনিটের মধ্যে Full Charge করবে। ফোনটি ডাইরেক্ট Power Supply Mode সাপোর্ট করে।

অন্যান্য বৈশিষ্ট্য

Vivo Y300 GT তে বেশ কিছু premium features অন্তর্ভুক্ত রয়েছে। যা এর ব্যবহারের অভিজ্ঞতাকে আরও Smart করে তোলে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ফিচারস হলো:

  • ইনফ্রারেড ব্লাস্টার: বাড়ির ইলেকট্রনিক ডিভাইস যেমন টিভি বা এসি নিয়ন্ত্রণের জন্য।
  • ডুয়াল ফ্রিকোয়েন্সি GPS: সঠিক অবস্থান নির্ধারণের জন্য।
  • BeiDou ট্রিপল ফ্রিকোয়েন্সি: স্যাটেলাইটের মাধ্যমে দ্রুত এবং সঠিক অবস্থান নির্ধারণ।
  • পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত NFC: দ্রুত পেমেন্ট এবং ডিভাইসের মধ্যে ডেটা শেয়ারিং।
  • Wet Hand Touch mode: অর্থাৎ ভেজা হাতে ফোন ব্যবহার করতে সক্ষম এই ফোন।
  • মিলিটারি-গ্রেড সার্টিফাইড: এটি কঠিন পরিবেশে টিকে থাকতে সক্ষম।
  • জল প্রতিরোধী ডিজাইন: আর্দ্র পরিবেশে ব্যবহারযোগ্য।

Vivo Y300 GT এর দাম ও উপলভ্যতা

Vivo Y300 GT তিনটি ভ্যারিয়েন্টে চীনে এসেছে:

  • ৮GB RAM + ২৫৬GB স্টোরেজ – ¥১,৮৯৯ (প্রায় ₹২২,০০০)
  • ১২GB RAM + ২৫৬GB স্টোরেজ – ¥২,০৯৯ (প্রায় ₹২৪,৩০০)
  • ১২GB RAM + ৫১২GB স্টোরেজ – ¥২,৩৯৯ (প্রায় ₹২৭,৮০০)

ফোনটি Storm Purple এবং Black Crystal রঙে পাওয়া যায়। যা আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন।

শেষ কথা

Vivo Y300 GT হল একটি উচ্চ-পারফরম্যান্স মিড-রেঞ্জ স্মার্টফোন। যা গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য পারফেক্ট। এর বৃহৎ ব্যাটারি, ৯০W সুপার ফাস্ট চার্জিং, কোয়ালিটি ডিসপ্লে, শক্তিশালী ক্যামেরা সিস্টেম এবং স্মুথ পারফরম্যান্স এই ফোনটিকে আরো শক্তিশালী করেছে। যা প্রতিদিনের ব্যবহার, গেমিং এবং অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য উপযুক্ত।

আপনি যদি এমন ফোন চান, যা Long-term Battery এবং Highly Performance দেবে, তবে Vivo Y300 GT নিঃসন্দেহে আপনার জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে।

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

Leave a Comment