মোবাইলে ইন্টারনেটের গতি বৃদ্ধির উপায়

5/5 - (1 vote)

প্রিয় পাঠক আজকাল মোবাইলের ইন্টারনেট স্পীড বেশি করার উপায় সম্পর্কে সবাই কম-বেশি জানতে আগ্রহী। শহর বা গ্রামে ইন্টারনেটের গতি কখনো এক হয় না।

আমরা অনেকেই জানিনা ইন্টারনেট ধীর গতি হলে করণীয় কি। ইন্টারনেটের গতি বাড়ানোর উপায় সম্পর্কে সবার সঠিক ধারণা নেই।

মোবাইলে ইন্টারনেটের গতি বৃদ্ধির উপায়
মোবাইলে ইন্টারনেটের গতি বৃদ্ধির উপায়

আপনি যদি মোবাইলে ইন্টারনেটের স্পীড বাড়াতে চান তাহলে আজকের এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। কারণ আজ আমরা জানব মোবাইলে ইন্টারনেটের গতি বৃদ্ধির সহজ উপায় সম্পর্কে।

মোবাইলে ইন্টারনেট স্পীড বেশী করার নিয়ম

ইন্টারনেট স্পিড কেন স্লো হয়?

যেসব ব্যক্তি মোবাইলে ইন্টারনেটের গতি বেশি করার উপায় সম্পর্কে জানতে চায় তারা এই প্রশ্ন টিও করে কেন মোবাইলে ইন্টারনেটের গতি স্লো হয়।

এজন্য সবার আগে আমরা জানব ইন্টারনেট স্পীড কেন স্লো হয় এই বিষয়ে। যেন পরবর্তীতে আপনিও ইন্টারনেটের গতি বৃদ্ধির নিয়ম জেনে আপনার মোবাইলের ইন্টারনেটের গতি বাড়াতে পারেন।

কখনো শহরে কিংবা গ্রামে ইন্টারনেটের স্পীড এক থাকে না। বর্তমানে কম-বেশি সবাই আমরা বিভিন্ন কোম্পানির স্মার্টফোন ব্যবহার করি। আর অনেকাংশেই দেখা যায় ইন্টারনেট ব্রাউজ করার সময় ইন্টারনেট স্পীডের সমস্যা।

ইন্টারনেট ব্রাউজ করার সময় বা বিনোদনের জন্য ছবি বা ভিডিও দেখার সময় ইন্টারনেটের গতি কম হলে আমরা অনেকেই বিরক্ত হয়ে পড়ি। ইন্টারনেটের গতি কম হবার পিছিনে অতি গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে। নিচে এর কারণ সমূহ উল্লেখ করা হলো।

১। ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম-

আমাদের স্মার্টফোনে অনেক ভারী গেমস বা সফটওয়্যার এবং High রেজুলেশনের ভিডিও থাকার কারণে অনেক সময় ইন্টারনেটের গতি কমে যায়।

২। নিম্নমানের রাউটার-

আপনার ব্যবহৃত রাউটার যদি ভাল মানের না হয়, তাহলে যতই বেশি MBPS সংযোগ স্থাপন করেন না কেন, ইন্টারনেটের গতি কমই থাকবে।

৩। কানেকশন স্পিড-

আমরা অনেকেই আছি কানেকশন স্পিড সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। অনেকেই জানিনা কাজের ধরন অনুযায়ী কি রকম MBPS এর ইন্টারনেট সংযোগ নিতে হবে।

এছাড়াও আমরা অনেকেই আছি যারা জানিনা যে আপনার ইন্টারনেট সংযোগটি কতটুকু এরিয়া কভারেজ দিচ্ছে। এগুলো না জানার কারণে আমরা অনেকেই স্লো ইন্টারনেটের শিকার হই।

৪।বেশি ব্যবহারকারী থাকা –

সাধারণত যখন ইন্টারনেটের সংযোগের ব্যবহারকারীর সংখ্যা তুলনায় বেশি হয় তখন ইন্টারনেটের গতি অনেক কম হতে পারে। যেমন- আপনি Music স্ট্রিমিং, টিভি স্ট্রিমিং এবং ২ টি ফোনে ইন্টারনেট ব্রাউজিং করার জন্য কানেকশন নিয়েছেন।

কিন্তু এর বাহিরে এই কানেকশনটি আরো অনেকেই ব্যবহার করছেন যা লিমিটের চেয়ে বেশি। যেমন- আপনার পরিবার, বন্ধু-বান্ধব অথবা আত্মীয়-স্বজন। অনেক ক্ষেত্রেই এইসময় গুলোতে ইন্টারনেট ধীর গতির হয়ে থাকে।

নিজের মোবাইলে ইন্টারনেট স্পিড পরীক্ষা করবেন কীভাবে

আপনি যদি মোবাইলের ইন্টারনেটের গতি বৃদ্ধি করার নিয়ম জানতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে আপনার মোবাইলের ইন্টারনেটে স্পিড। বর্তমানে প্রতিটি স্মার্টফোনে ইন্টারনেট স্পিড চেক করে দেখার সুযোগ রয়েছে।

আপনার ফোনে Default সেটিংস না থাকলে অনলাইনে “ইন্টারনেট স্পিড চেক” এর কিওয়ার্ড লিখে সার্চ করলে অনেক App পাবেন। যেমন-

  • Meteor
  • Speed Test master
  • Internet Speed Test metermeter
  • Speed Test
  • Simple speed check

এধরণের অ্যাপসআপনার ফোনে ইন্সটল করে আপনার ইন্টারনেট স্পিড কত সেটি সনাক্ত করতে পারবেন।

মোবাইলে ইন্টারনেট স্পীড বেশি করার নিয়ম

উপরোক্ত তথ্য থেকে আমরা জানলাম ইন্টারনেটের স্পিড কেন স্লো হয় এবং স্পিড চেক করার কিছু অ্যাপস সম্পর্কে। অনেকেই হয়ত ইতিমধ্যে ইন্টারনেট স্পিড সমস্যায় পড়েছেন।

স্মার্টফোনে ইন্টারনেটের স্পিড বাড়ানোর উপায় জানা থাকলে সহজেই আপনি দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আসুন তাহলে এবার জেনে নেই মোবাইলে ইন্টারনেটের স্পিড বেশি করার নিয়ম সম্পর্কে।

১। নিয়মিত Cache Clear করুন

একটি স্মার্টফোনে ইন্টারনেট স্পিড বেশি করতে হলে সর্বপ্রথম আসে Cache Clear করার কথা। ইন্টারনেট ব্রাউজিং করার সময় আমরা কোন না কোন ব্রাউজার দ্বারা ব্যবহার করি।

ইন্টারনেট ব্যবহারের সময় ওয়েবপেইজর ঠিকানা এবং অন্যান্য তথ্যাবলী আমাদের মোবাইলের Cache মেমোরিতে জমা হয়। এই মেমোরিতে এসকল তথ্য জমা হবার কারণেই মোবাইলে ইন্টারনেট স্পিড সমস্যা সবচেয়ে বেশি হয়। এজন্য নিয়মিত স্মার্টফোনের Cache মেমোরি Clear করে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিন।

২। অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট করুন

মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াতে অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইন্সটল / Delete করা অন্যতম। কারণ, অনেকেই আছেন যারা অপ্রয়োজনীয় এপস ডাউনলোড করেন, কিন্তু সেটি খুব ব্যবহার করেন না।

এর ফলে স্মার্টফোনে ইন্টারনেট স্পিড সমস্যা দেখা দেয়। এজন্য ইন্টারনেট স্পিড স্লো হলে মোবাইলে অপ্রয়োজনীয় এপস থাকলে সেটি Uninstall বা ডিলিট করে নেট স্পিড বাড়িয়ে নিন।

৩। ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন বন্ধ করুন

ইন্টারনেটের স্পিড বেশি করার সঠিক উপায় সম্পর্কে না জানার কারণে আমরা স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগ সময়ে বিভিন্ন এপস চালু রাখি।

ফলে বেশিরভাগ স্মার্টফোনে ইন্টারনেটের স্পিড সমস্যায় পড়ে থাকে। কারণ এই ব্যাকগ্রাউন্ড এপস ইন্টারনেটের গতি কমিয়ে ফেলে।

ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত অ্যাপলিকেশন চালু থাকাকালিন মোবাইলে ইন্টারনেট স্পিড স্লো হলে সেটিংসে গিয়ে সেই সব অতিরিক্ত অ্যাপলিকেশন বন্ধ করতে হবে। যারা ভারী গেমস খেলেন তারা এই উপায় অনুসরণ করে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিন।

৪। ডেটা ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করুন :

বর্তমানে বেশিরভাগ অ্যাপে ইন্টারনেট স্পিড সমস্যা দূর করতে ডাটা ম্যানেজ করা যায়। এটি করতে সর্বপ্রথম চিহ্নিত করতে হবে আপনার ফোনে কোন অ্যাপস টি অতিরিক্ত ডাটা খরচ করছে।

বর্তমানে অনেক অ্যাপলিকেশন আছে যার মাধ্যমে আপনি চিহ্নিত করতে পারেন অতিরিক্ত ডাটা ব্যবহারকারি অ্যাপস গুলোকে। এজন্য ইন্টারনেটের স্পিড বাড়াতে সেইসব অ্যাপলিকেশন গুলোর ডাটা ব্যবহার সীমাবদ্ধ করে নেট স্পিড বাড়িয়ে নিন।

৫। ইন্টারনেট ব্রাউজার আপডেট করুন

অনেকেই আছেন যারা স্মার্টফোন নতুন ব্যবহার করে বা তাদের স্মার্টফোন চালানোর অভিজ্ঞতা কম। ইন্টারনেট স্পিড বেশি সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই তাদ্ব্র ইন্টারনেট ব্রাউজার নিয়মিত আপডেট রাখেন না।

আপনি যদি ভাবেন ইন্টারনেট স্লো হলে আপনার ব্রাউজারটি আপডেট করতে হবে কিনা তাহলে আপনার ভাবনা টি সঠিক।

কারণ, ইন্টারনেট ব্রাউজার আপডেট করলে ব্রাউজারে নতুন কিছু ফিচারস পাওয়া যায়। যা মূলত দ্রুত যেকোনো ওয়েব পেজ দ্রুত লোড করে থাকে। এতে আপনি ইন্টারনেটের স্পিডের উন্নতি দেখতে পারবেন।

এজন্য আর দেরি না করে আপনার ব্যবহৃত ব্রাউজার টি আপডেট করে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিন। এই প্রক্রিয়াটি স্মার্টফোনে ইন্টারনেট স্পিড বাড়াতে খুব ভাল কাজ করে।

৬। র‍্যাম এবং ইন্টারনাল মেমোরি ফ্রি করুন

মোবাইল ফোনে র‍্যাম এবং ইন্টারনাল মেমোরি যতটুকু সম্ভব খালি রাখার চেষ্টা করতে হবে। কারণ মোবাইলে ইন্টারনেট স্পিড বেশি ধরে রাখতে র‍্যাম এবং ইন্টারনাল মেমোরি বেশি ব্যবহৃত হয়।

এছাড়া এইসময় মোবাইল ধীর গতিতে চলে। সেইসাথে ইন্টারনেট স্পিডের উপর খুব ভাল প্রভাব পড়ে। এজন্য আপনার মোবাইলে র‍্যাম এবং অভ্যন্তরীণ মেমোরি খালি রাখার চেষ্টা করেন। বর্তমানে ইন্টারনেটের স্পিড বাড়াতে এই প্রক্রিয়াটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

৭। অ্যাড-ব্লকার ( Ad-Block ) ব্যবহার করুন

এড ব্লকার ব্যবহার করা একটি স্মার্টফোনে ইন্টারনেটের স্পিড বাড়ানোর উপায়গুলোর মধ্যে একটি। ইন্টারনেট ব্যবহারের সময় স্ক্রিনে বিভিন্ন প্রকার বিজ্ঞাপন দেখা যায়।

এইসব বিজ্ঞাপন গুলো মোবাইলের অতিরিক্ত ডাটা ব্যবহারের পাশাপাশি ইন্টারনেট স্পিডে সমস্যা সৃষ্টি করে। যার কারণে ওয়েবসাইট গুলো লোড নিতে বেশি সময় নেয়।

আপনি যদি এমন সমস্যায় ইতিমধ্যে পরেছেন, তাহলে এখন থেকে এড ব্লকার ব্লক করে নেট স্পিড বাড়িয়ে নিন। স্মার্টফোনে ইন্টারনেট স্পিড বেশি করার উপায় সম্পর্কে আমরা বেশিরভাগই জানিনা।

এর ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। উপরের প্রতিটি ধাপ অনুসরণ করে ইন্টারনেটের স্পিড বেশি পাওয়া সম্ভব।

এগুলো পড়তে পারেন –

প্রয়োজনীয় কিছু টিপস

এতক্ষণ স্মার্টফোনে নেটের স্পীড বাড়ানোর উপায় বা নেট স্লো হলে কি করণীয় সেটি জানলাম। এখন এর পাশাপাশি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে জানব। যা ব্যবহার করে দেশের যেকোনো প্রান্ত ইন্টারনেটের স্পিড বাড়িয়ে নেয়া সম্ভব।

  • ১। মোবাইলে 3G, 4G অথবা 5G ইন্টারনেট ব্যবহার করুন। মানসম্মত স্পিড পাবেন।
  • ২। ফোনের সেটিংস অপশনে গিয়ে চেক করুন ফোনে ইন্টারনেট সংযোগ ঠিক নেটওয়ার্কে সংযুক্ত আছে কিনা। কারণ অনেক সময় সেটি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ হয়।
  • ৩। ব্রাউজারে ছবি দেখতে না চাইলে টেক্সট মোড চালু করতে পারেন।
  • ৪। ইন্টারনেটের স্পিড বাড়াতে বুস্ট এপস ব্যবহার করতে পারেন। যদিও এ পদ্ধতি তেমন কার্যকর নয়।
  • ৫। কিছু আ্যপসের অটোমেটিক সিনক এবং আপডেট বন্ধ রাখতে পারেন।
শেষ কথা

প্রিয় পাঠক এপর্যন্তই ছিল আজকের আলোচনা। আশা করছি ইন্টারনেট স্পিড স্লো হলে করণীয়, স্পিড বেশি করার নিয়ম এবং স্পিড বাড়ানোর উপায় সম্পর্কে সবাই জানতে পেরেছেন। পোস্টটি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

Leave a Comment