দ্রুত মোবাইল চার্জ করার কার্যকরী উপায় জেনে নিন

5/5 - (2 votes)

আসসালামু আলাইকুম। আপনার মোবাইল চার্জ হতে অতিরিক্ত সময় লাগছে? যদি প্রশ্নটির উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার খুব বেশি চিন্তা করার কোন দরকার নেই। এর কারণ আমরা আজ এই নিবন্ধে সেই কারণগুলি সম্পর্কে ব্যাখ্যা করতে যাচ্ছি, এই নিয়মগুলো অনুসরণ করলে আপনি এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন, তাহলে চলুন আর দেরি না করে জেনে নেয়া যাক সে-কারণগুলো।

মোবাইল চার্জ করার সঠিক উপায়

আজকাল বেশিরভাগ স্মার্টফোনে বড় ব্যাটারি ব্যবহৃত হয়। সেই সাথে রয়েছে ফাস্ট চার্জিং সিস্টেম। কিন্তু ফাস্ট চার্জিং তা সত্ত্বেও ব্যবহারকারীদের প্রায় সময়ই স্লো চার্জিংয়ের সমস্যায় পড়তে হয়। যদি আপনিও এই ধরনের কোন সমস্যার সম্মুখীন হন, তাহলে আজকের প্রবন্ধটি আপনার জন্য বেশ উপকারী হবে বলে আমি আশা করছি। আজ আমরা এখানে এমন কয়েকটি কারণ সম্পর্কে আলোচনা করব, মূলত যার কারণে আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জ হতে অতিরিক্ত সময় নিচ্ছে।

আপনার স্মার্টফোন চার্জ হতে সময় নেয় কারণ জানুন-itshohorbd
স্মার্টফোন চার্জ

শত্রু যখন নিজেঃ

আপনি সারাদিন গেমস খেলেন কিংবা ফেসবুক চালান ভালো কথা। তাই বলে কি চার্জে দিয়েও গেমস খেলতে হবে কিংবা ফেসবুক চালাতে হবে? আপনার নিজস্ব এমন সব অভ্যাসের কারণে আপনার মোবাইল ফোন আস্তে-ধীরে চার্জ নেয়। মোবাইল ফোন চার্জ হবার সময় মোবাইলের ডিসপ্লে অন থাকলেও চার্জের গতি বেশ কমে যায় এটা আপনার মনে রাখতে হবে।

দুর্বল পাওয়ার সোর্সঃ

ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে মোবাইল চার্জ দিলে খুব স্লো চার্জ হবে। তাই এবিষয় নিয়ে খুব হা-হুতাশ করার কিছু নেই। মোবাইল ফোন চার্জের জন্য ওয়্যারলেস চার্জারের ব্যবহার না করাই উত্তম।

একটি মোবাইল ফোনের জন্য শুধু একটি চার্জার রাখবেন। এরপরেও যদি আপনার মোবাইলের চার্জ ধীরে হয়, তাহলে আপনার বিদ্যুৎ ব্যবস্থায় সমস্যা আছে। আপনার বাড়ির বিদ্যুৎ ব্যবস্থা (হোম-ওয়ারিং) করিয়ে নিন।

সফ্টওয়্যার আপডেট নিশ্চিত করুনঃ

বিভিন্ন সময়ে খেয়াল করলে দেখা যায় ব্যবহারকারীরা স্মার্টফোনগুলোতে সফটওয়্যার আপডেট চাইলে সেই সফটওয়্যার আপডেট করেন না। একারণে মোবাইল ফোন ধীর গতির হয়ে যায় এবং চার্জ হতে অতিরিক্ত সময় নেয়। নিয়মিত সফটওয়্যার আপডেট না করলে ফোনের পিছনের অংশে গরমের সমস্যাও শুরু হয়। এই সমস্যাগুলির সমাধানে সবসময় সফ্টওয়্যার আপডেট করুন।

অবশ্যই পড়ুনমোবাইল প্রসেসর কি? কোন মোবাইল প্রসেসর ভালো?

স্মার্টফোনের ব্যাটারিঃ

আপনার মোবাইল ফোনের ব্যাটারি যদি পুরাতন হয় তাহলেও চার্জিংয়ের গতিও কমে যেতে পারে। এটি খুবই সাধারণ একটি সমস্যা। এই সমস্যা এড়াতে আপনি আপনার ফোনের ব্যাটারি পরিবর্তন করতে পারেন। অথবা আপনি কিছু টাকা ব্যয় করে একটি নতুন স্মার্টফোন কিনতে পারেন। এখন তো অনেক কমদামেই অনেক ভাল স্মার্টফোন পাওয়া যায়।

মোবাইল এর ব্যাকগ্রাউন্ড অ্যাপসঃ

ব্যাকগ্রাউন্ডে থাকা অ্যাক্টিভ অ্যাপগুলোর কারণে মোবাইল ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেতে থাকে। সেইসাথে, র‌্যামের ব্যবহারও অনেকটা বৃদ্ধি পায় এজন্য মোবাইলফোন ধীর গতিতে চার্জ হতে শুরু করে দেয়। এ সমস্যা দূর করতে আপনার মোবাইল ফোনটি ব্যবহার করার পর ব্যাকগ্রাউন্ডে থাকা সক্রিয় সমস্ত অ্যাপগুলো বন্ধ করে দিন।

এয়ারপ্লেন মোড এক্টিভঃ

দ্রুত মোবাইল চার্জ করার সবচেয়ে সহজ মাধ্যম হল মোবাইল চার্জ দেয়ার আগে আপনার ফোনটি এয়ারপ্লেন মোডে স্যুইচ করা।

এয়ারপ্লেন মোড এক্টিভ করার কারণে আপনার মোবাইলের সেলুলার, ব্লুটুথ, রেডিও এবং ওয়াইফাই সার্ভিসগুলি বন্ধ হয়ে যায়।

আপনি Android, IOS বা Windows যে ফোনই ব্যবহার করেন না কেন, আপনি আপনার ফোনের সেটিংস অ্যাপসে চাপ দিয়ে,”Airplane mode” অপশনটি সিলেক্ট করুন। তারপর টগল (toggle) অন-এ Slide করে Airplane Mode চালু করতে পারেন। এরপর দেখুন আপনার ফোনের স্ক্রিনের একদম শীর্ষে একটি ছোট বিমানের আইকন দেখা যাবে। কারণ এই মোডটি ছোট বিমানের আইকন দ্বারা চিহ্নিত করা হয়েছে।

Airplane Mone ON করার অর্থ আপনি আপনার ফোনের কল বা মেসেজ সার্ভিস গ্রহণ করতে পারবেন না এবং ডেটা বা জিপিএস ব্যবহার করতে পারবেন না।এয়ারপ্লেন মোড চালু করলে আপনার ফোনটি চার্জের সময় গরম হয় না এবং আপনার ফোনটিকে ঐ সময়ে দ্রুত চার্জ করতে সাহায্য করবে।

ফোনের সুইচ অফ করে চার্জ দিনঃ

ফোন দ্রুত চার্জ দেয়ার অন্যতম আরও একটি মাধ্যম হচ্ছে ফোন বন্ধ করে চার্জ দেওয়া।

প্রযুক্তিবিদগণ বলেব দ্রুত মোবাইল চার্জ করার শক্তিশালী একটি পদ্ধতি হচ্ছে মোবাইল ফোন বন্ধ করে চার্জ দেওয়া। মোবাইলফোন বন্ধ থাকলে ফোনের সব কাজকর্ম সম্পূর্ণ বন্ধ থাকে, এর ফলে ফোনে চার্জ খুব দ্রুত হয়।

তবে আপনার যদি গুরুত্বপূর্ণ কোন কাজ থাকে যেমন, কল বা এসএমএস করার প্রয়োজন হয় তাহলে এটা ব্যবহার না করাই উত্তম।

ইউএসবি অ্যাডাপ্টর ব্যবহারঃ

USB Adepter ব্যবহার করেও স্মার্টফোনের চার্জিংয়ের গতি অনেকটা বাড়িয়ে নিতে পারবেন। ইউএসবি এডাপ্টার ব্যবহার করতে চাইলে আপনাকে একটা ব্যাপারে একটু নিশ্চিত হয়ে নিতে হবে, আর সেটা হলো আপনার মোবাইল ফোনের ব্যাটারি সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার ধারণ করতে পারে। আপনার স্মার্টফোনের ব্যাটারির ০.৫- ২.৫ পর্যন্ত ধারণা ক্ষমতা থাকতে পারে।

তবে ফোনের ব্যাটারির ধারণ ক্ষমতা যাই হোক না কেন, তার চেয়ে বেশি অ্যাম্পিয়ারে চার্জ দেয়া আপনাকে বন্ধ করতে হবে।

ফোনের কেস সরিয়ে চার্জ দিনঃ

যদি লক্ষ্য করেন আপনার মোবাইল চার্জ দেওয়ার সময় অনেক গরম হয়ে যায় তাহলে মোবাইল কেস খুলে ফেলুন। ফোনের কেসিং লাগানো থাকলে অনেক সময় তাপ আটকে মোবাইল গরম হয়ে যায়।
বর্তমানে সমস্ত স্মার্টফোনগুলি লিথিয়াম-আয়ন ব্যাটারির উপর নির্ভর করে। এ ব্যাটারিগুলো যেভাবে কাজ করে তার পিছনের রসায়নটি নির্দেশ করে যে, ব্যাটারিটি যত শীতল হবে চার্জিং প্রক্রিয়াটি আরও দ্রুত বেশি কাজ করবে।

মোবাইল চার্জ করার জন্য, ব্যাটারির তাপমাত্রা (বায়ুর তাপমাত্রা নয়) ৪১ এবং ১১৩ এফ (৫ এবং ৪৫ ডিগ্রি সেলসিয়াস) এর মধ্যে হওয়া উচিত।

আসলে, ব্যাটারির তাপমাত্রা আশেপাশের তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এজন্য স্মার্টফোনের কেস সরিয়ে আপনার ফোনটি চার্জ দিন, এতে মোবাইল গরম হবে না বরং অনেক দ্রুত চার্জ হবে।

পরিবেশের দিকে খেয়াল রাখুনঃ

মোবাইল চার্জিং এর ক্ষেত্রে তাপমাত্রার বিষয়টি অনেকটা গুরুত্বপূর্ণ। স্মার্টফোনের কোন ব্যাটারিই কোনভাবেই খুব বেশি গরম হতে দেওয়া উচিত নয়। এর অর্থ এটা না যে, আপনার ফোন চার্জ করার সময় ফ্রিজে ফোনকে আটকে রাখা উচিত! কারণ, প্রচণ্ড ঠান্ডা লাগানোর চেয়ে একটু তাপ এড়ানো ভালো।

আপনার মোবাইলটা চার্জ করার সময় একটি শীতল স্থানে চার্জ করুন। সরাসরি সূর্যের আলো কিংবা গরম গাড়িতে অথবা গরম কোন স্থানে চার্জ দেবেন না। যে কোনও পোর্টেবল ব্যাটারি চার্জার দ্বারা ফোন চার্জ দিলে কখনোই, আপনার ফোনটিকে পকেটে রাখবেন না।

এর কারণ ফোন চার্জ দিলে এমনিতেই কিছুটা গরম হয়ে যায়। আপনি যদি আরও গরম স্থানে রেখে আপনার ফোনটিকে চার্জ দেন তাহলে ফোন আরও বেশি গরম হয়ে যাবে। ফলে আপনার ফোনের চার্জ আরও বেশি ধীরগতির হবে।

এজন্য আপনি যদি, নিজের ফোনের ব্যাটারিটি গরম হওয়া থেকে এড়াতে পারেন, তাহলে আপনার মোবাইলের চার্জ দ্রুত হবে।

ব্যাটারি হচ্ছে স্মার্টফোনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এর কারণ ব্যাটারির উপর নির্ভর করেই স্মার্টফোন সচল থাকে। এজন্য স্মার্টফোনের ব্যাটারির উপর আমাদের একটু বিশেষ গুরুত্ব দেয়া উচিত।

শেষ কথা

আজ এ পর্যন্তই। আজ উপরে উল্লেখিত পদ্ধতি গুলো আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনার ফোনের কোন ক্ষতি হবে না। বরং এসব পদ্ধতি অনুসরণ করে আপনি আরও দ্রুত মোবাইল চার্জ করতে পারবেন। আর কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের লেখা গুলো ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন সব টিপস পেতে আমাদের এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সম্পূর্ণ নিবন্ধটি পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Share Is Caring.. ❤️

           

আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন চাকুরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। আমি ব্লগ পড়তে এবং আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন বিষয়ে লিখে শেয়ার করে থাকি।

Leave a Comment