কিভাবে টাকা ছাড়া একটি ব্যবসা শুরু করা যায়?
প্রিয় পাঠক আপনি কি টাকা ছাড়া বিনা পুঁজিতে একটি ব্যবসা শুরু করার কথা ভাবছেন? ব্যবসা শুরু করার মত পর্যাপ্ত পরিমাণ টাকা আপনার কাছে নেই?
কিন্তু আপনি একটা ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে আজকের এই পোস্ট টি আপনার জন্য। কে বলেছে টাকা ছাড়া একটি ব্যবসা শুরু করা যায় না।
আজকের এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন টাকা ছাড়া কিভাবে ব্যবসা করা যায়। আমরা সকলেই জানি একটি ব্যবসা শুরু করতে টাকার প্রয়োজন হয়। কিন্তু বর্তমান বিশ্বে এমন কিছু পন্থা রয়েছে যেখানে বিনা পুঁজিতে ব্যবসা করা যায়।

নিম্নের এই সহজ পদক্ষেপ গুলো অনুসরণ করে আপনি ব্যবসা শুরু করতে পারেন। তাহলে চলুন দেরি না করে আজকের আলোচনার বিষয়বস্তু শুরু করি।
বিনা পুঁজিতে আপনার ব্যবসা খাতে নামা উচিত কিনা তা নির্ভর করে আপনার ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি, দক্ষতা এবং আপনার ব্যবসায়ীক লক্ষ্যের ওপর। টাকা ছাড়া ব্যবসা শুরু করার আগে আপনাকে কিছু বিষয়ে বিবেচনা করতে হবে। যেমন-
১। আপনার দক্ষতা – নিজেকে প্রশ্ন করুন আপনার কি দক্ষতা আছে যা আপনি আপনার ব্যবসায় ব্যবহার করতে পারবেন?
২। মার্কেট – রিসার্চ করুন বাজারে আপনার পণ্য বা সেবার জন্য ঠিক কতটা চাহিদা রয়েছে?
৩। প্রতিযোগিতা – আপনার প্রতিযোগি কারা হতে পারে এবং তারা বর্তমানে কিভাবে কাজ করছে?
৪। সময় এবং প্রতিশ্রুতি – আপনি কতটুকু সময় এবং প্রতিশ্রুতি ব্যবসার জন্য ব্যয় করতে পারবেন?
Also Read
টাকা ছাড়া ব্যবসা করার কিছু সুবিধা –
বিনা পুঁজিতে ব্যবসা করার কিছু সুবিধা রয়েছে। নিম্নে টাকা ছাড়া ব্যবসা করার সুবিধা সম্পর্কে আলোচনা করা হলো।
- ১। কম ঝুঁকি – অর্থ বিনিয়োগ না করার কারণে ব্যর্থ হবার ঝুঁকি কম থাকে।
- ২। দ্রুত শুরু – কিছু ক্ষেত্রে বিনা পুঁজিতে ব্যবসা সহজে এবং দ্রুত শুরু করা যায়।
- ৩। নমনীয়তা – টাকা ছাড়া ব্যবসা করতে চাইলে এটি আপনার সময় অনুযায়ী করতে পারবেন এবং যেকোনো জায়গায় করতে পারবেন।
টাকা ছাড়া ব্যবসা করার কিছু অসুবিধা –
টাকা ছাড়া বিনা পুঁজিতে ব্যবসা করার যেমন কিছু সুবিধা রয়েছে। ঠিক তেমনি টাকা ছাড়া ব্যবসা করার কিছু অসুবিধাও রয়েছে। নিম্নে টাকা ছাড়া ব্যবসা করার কিছু অসুবিধা সম্পর্কে আলোচনা করা হলো।
- ১। সীমিত বৃদ্ধি – বিনা পুঁজিতে ব্যবসা করলে ব্যবসার বৃদ্ধির হার কম থাকে।
- ২। আয়ের অনিশ্চয়তা – আয় করার পরিমাণ কম হতে পারে। আবার অনিয়মিত এবং অনিশ্চিত হতে পারে। সেটি নির্ভর করবে আপনার দক্ষতা এবং পরিশ্রমের উপর।
- ৩। অধিক পরিশ্রম – বিনা পুঁজিতে ব্যবসা করে সফলতা পেতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। সেইসাথে আপনাকে অনেক ধৈর্য ধরে লাগাতার কাজ করে যেতে হবে।
টাকা ছাড়া ব্যবসা শুরু করার উপায়
এতক্ষণ আমরা টাকা ছাড়া ব্যবসা করার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানলাম। এখন আমরা জানতে চলেছি টাকা ছাড়া কি কি ব্যবসা শুরু করা যায়।
অর্থাৎ টাকা ছাড়া ব্যবসা শুরু করার উপায় সম্পর্কে। টাকা ছাড়া ব্যবসা আরম্ভ করার অনেক উপায় রয়েছে, নিচে আমরা কয়েকটি উপায় সম্পর্কে আলোচনা করছি।
ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্তপেশা। যেখানে আপনি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন। ফ্রিল্যান্সারগণ তাদের দক্ষতা ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উপার্জন করেন।
ড্রপশিপিং
ড্রপশিপিং ব্যবসা হচ্ছে অনলাইন বেইজড বিজনেস। যে ব্যবসায় ক্রেতাদের কোন পণ্য ডেলিভারি দেবার জন্য সেই পণ্য আগে থেকে নিজের কোন স্টোরে মজুদ রাখতে হয় না।
কারণ এই ব্যবসায় পণ্য ডেলিভারির সম্পূর্ণ প্রসেস করে সাপ্লায়ার। ড্রপশিপিং ব্যবসা করার বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। যেখান থেকে খুব সহজেই ড্রপশিপিং বিজনেস করা যায়।
এগুলো পড়তে পারেন –
- ড্রপশিপিং ব্যবসা কি? ড্রপশিপিং কিভাবে শুরু করবো?
- ব্লগিং কি? ফ্রি ব্লগ থেকে আয় করার উপায়।
- কিভাবে একজন প্রফেশনাল এবং সফল ইউটিউবার হওয়া যায়?
অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অন্যের পণ্য প্রচার করে সেখান থেকে কমিশন পেয়ে উপার্জন করা। অর্থাৎ আপনি কারো পণ্য প্রচার করে তার বিক্রয় বৃদ্ধি করে দিলেন সেখান থেকে সে আপনাকে যে কমিশন দেবে সেটাই অ্যাফিলিয়েট মার্কেটিং।
ব্লগিং

একটি ওয়েবসাইটে ব্লগ পোস্ট করে উপার্জন করাই হলো ব্লগিং। ব্লগ থেকে বিজ্ঞাপন বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনেক টাকা উপার্জন করা যায়। ব্লগিং থেকে উপার্জন করার আরো অনেক উপায় রয়েছে।
আপনার কাছে যদি ব্যবসা করার মত পর্যাপ্ত টাকা না থাকে তাহলে আপনি ব্লগিং করতে পারেন। বর্তমানে অনেকেই ব্লগিং কে একটি পেশা হিসেবে নিয়েছে।
ইউটিউব চ্যানেল

ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করে সেখান থেকে উপার্জন করতে পারেন। বর্তমানে ইউটিউব একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ইউটিউব থেকে আপনি কয়েকটি মাধ্যম ব্যবহার করে টাকা উপার্জন করতে পারেন। যেমন- গুগল এডসেন্স দ্বারা বিজ্ঞাপন দেখিয়ে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, স্পন্সরড নিয়ে ইত্যাদি।
অনলাইনে কোর্স বিক্রয়
আপনার যদি কোন বিষয়ে জ্ঞান থাকে সেটি আপনি কাজে লাগাতে পারেন। অর্থাৎ অনলাইনে আপনি আপনার জ্ঞান ভাগ করে টাকা উপার্জন করা। বর্তমানে অনেকেই অনলাইনে অনেক রকমের কোর্স বিক্রয় করে টাকা উপার্জন করছেন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
নিজের ব্যবসায় সফলতা আনতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। বর্তমানে বহু ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়া অনলাইন মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।
নিজের ব্যবসা না থাকলে অন্যের ব্যবসা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে অর্থ উপার্জন করতে পারেন। অনেকেই বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট খুঁজে থাকে তাদের ব্যবসার সফলতা জন্য। তাই নিজেই একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট হয়ে আপনিও শুরু করতে পারেন।
ই-বুক লেখা
আপনার যদি কোনো বিষয়ে লেখার দক্ষতা থাকে সেটিকে আপনি বর্তমান যুগে কাজে লাগাতে পারেন। আপনি সম্পূর্ণ ফ্রি তে ই-বুক লিখে সেটি অনলাইনে বিক্রয় করে টাকা উপার্জন করতে পারেন। বর্তমানে ই বুক একটি জনপ্রিয় ব্যবসা।
গ্রাফিক্স ডিজাইন
লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন এবং অন্যান্য গ্রাফিক্স ডিজাইন করে সেটি বিক্রয় করে টাকা আয় করুন। ঘরে বসেই বর্তমানে অনলাইনে এই কাজ করা যায়।
আপনার যদি এই সেক্টরে ব্যাপক দক্ষতা থাকে তাহলে এটি একটি অন্যতম মাধ্যম টাকা উপার্জন করার। আপনি ফ্রিল্যান্সিং প্লার্টফর্মেও গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারেন।
ফটোগ্রাফি ব্যবসা
বর্তমানে অনলাইনে ছবি বিক্রয় করে টাকা উপার্জন করা যায়। শাটার স্টক, এডোবি স্টক, ফ্রি-পিক সহ এমন আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে ছবি বিক্রি করে উপার্জন করা যায়। আপনি যদি ভাল ছবি তুলতে এবং ইডিট করতে পারেন তাহলে এই সেক্টরে কাজ করতে পারেন।
ভার্চুয়াল সহকারী পরিষেবা
অনলাইনে ভার্চ্যুয়াল এসিস্ট্যান্ট এর কাজ করে টাকা আয় করতে পারেন। বর্তমানে এটি একটি জনপ্রিয় পেশা।
ভিডিও এডিটিং
বর্তমানে ভিডিও এডিটিং এর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। আপনি যদি ভাল ভিডিও এডিট করতে পারেন তাহলে এর মাধ্যমেও টাকা উপার্জন করতে পারেন। দিন যত যাচ্ছে তত বেশি মানুষ ভিডিওর দুনিয়ায় প্রবেশ করছে। তাই আপনি যদি টাকা ছাড়া ব্যবসা করার কথা ভাবেন তাহলে এটি আপনার জন্য একটি ভাল অপশন।
শেষ কথা
প্রিয় পাঠক আজ আমরা টাকা ছাড়া কিছু ভাল ব্যবসা সম্পর্কে জানলাম। আশা করি এই সম্পর্কে আপনাকে আমি ব্যসিক ধারণাটি দিতে পেরেছি। আপনি যদি সত্যিই টাকা ছাড়া ব্যবসা করার কথা ভাবেন তাহলে আপনি উপরের যেকোনো অপশন বেছে নিতে পারেন।
টাকা ছাড়া ব্যবসা করার আরও অনেক মাধ্যম রয়েছে বর্তমান দুনিয়ায়। আমি আপনাকে মাত্র সেরা কয়েকটি সম্পর্কে জানালাম৷ আজকের পোস্ট সম্পর্কিত আপনার যদি আরো কিছু জানার থাকে বা মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন।
যথাসম্ভব উত্তর দেয়ার চেষ্টা করব। নিয়মিত বিভিন্ন বিষয়ে জানতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।



