প্রিয় পাঠক আপনি হয়তো এই পোস্টের টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে, আজ এই আর্টিকেলে আমরা কি বিষয়ে আলোচনা করব।
আজ আমরা আলোচনা করব, আপনি যদি একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করার কথা ভাবেন বা অলরেডি বানিয়েছেন।
তাহলে সেই ওয়েবসাইটে কিভাবে এসইও ফ্রেন্ডলি ব্লগে আর্টিকেল লিখতে হয় এবং একটি আর্টিকেল লেখার সময় আপনি কোন কোন বিষয়ের ওপর নজর দিবেন। আর এটিও আলোচনা করব একটা ব্লগ ওয়েবসাইটে কেমন আর্টিকেল লিখবেন।

কিভাবে ব্লগে আর্টিকেল লিখবেন এবং কি লিখবেন ?
এখনো অনেকে আছেন যারা ব্লগে আর্টিকেল কিভাবে লিখবেন বা কি লিখবেন ব্লগে ঠিক বুঝে উঠতে পারছেন না। এজন্য আজকের এই ব্লগে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে আপনি এই বিষয়ে সবকিছু সঠিকভাবে জানতে পারবেন।
বর্তমান সময়ে অনলাইন থেকে সঠিক উপায়ে উপার্জন করার শুধুমাত্র দুইটি লাভজনক এবং বিশ্বস্ত উপায় রয়েছে। উপায় দুটি হলো- “ব্লগ থেকে আয় ” এবং অপরটি হলো “ইউটিউব থেকে আয়“।
প্রিয় পাঠক আমি আমার পূর্বের আর্টিকেলে বলেছি যে, ব্লগ কি এবং ব্লগ থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, এই বিষয়ে। কিন্তু একটি ব্লগ ওয়েবসাইট বানিয়ে টাকা উপার্জনের বিষয়টি যেমন সহজ, ঠিক সেরকম তাতে একটি আদর্শ ব্লগে আর্টিকেল লেখার কাজটা মোটেও সহজ নয়।
আপনি নিজের ব্লগে কেমন আর্টিকেল লিখছেন এবং কিভাবে লিখছেন, সেটি ব্লগিংয়ের ক্ষেত্রে একটি অতিব গুরুত্বপূর্ন বিষয়।
কারণ একটি ব্লগ ওয়েবসাইট বানানোর পর সেখানে ব্লগে আর্টিকেল লিখে পাবলিশ করার পর আপনার আর কিছু করার থাকে না।
আপনি যেখানেই আর্টিকেল লেখেন না কেন, সেই আর্টিকেল পাবলিশ করার পর সেই আর্টিকেল গুলো পড়ার জন্য ট্রাফিক /ভিজিটরদের প্রয়োজন হবে।
Also Read
এই ট্রাফিক বা ভিজিটররা আপনার কন্টেন্ট গুলোর বিষয়ে অনলাইনে সার্চ করার মাধ্যমে আপনার ব্লগ বা ওয়েবসাইট ভিজিট করে থাকে।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সার্চ ইঞ্জিনের দ্বারা আপনি আপনার ব্লগের বা ওয়েবসাইটের জন্য প্রচুর অর্গানিক ভিজিটর পেতে পারেন।
এজন্য, নিজের ব্লগে আর্টিকেল গুলো এমনভাবে লিখতে হবে যেন সেগুলো যেকোনো সোশ্যাল মিডিয়া হোক বা যেকোনো সার্চ ইঞ্জিন হোক সব জায়গা থেকেই ভিজিটর পেতে পারেন।
তাহলে চিন্তা করছেন, ব্লগে কি লিখব? বা কিভাবে ব্লগে আর্টিকেল লিখতে হয়? কিসের ওপর ব্লগে আর্টিকেল লিখব, যাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং সার্চ ইঞ্জিন সব স্থান থেকেই ট্রাফিক আমাদের ব্লগে বা ওয়েবসাইটে আসবে এবং আমাদের লেখা গুলো পড়বে।
আপনার মনের ভিতরে থাকা সকল প্রশ্নের উত্তর বা সমাধান নিচে আমি এক এক করে দিতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক।
ব্লগ ওয়েবসাইটে কি আর্টিকেল লিখব এবং কিভাবে লিখব?
একটি ব্লগ ওয়েবসাইট বানানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ব্লগে আমরা কি আর্টিকেল লিখছি। সহজভাবে বলতে গেলে ব্লগে কি লিখব বা কোন বিষয়ে কন্টেন্ট লিখব।
অবশ্যই মনে রাখবেন, আপনি ব্লগে যা লিখছেন সেই লেখা মানুষ যদি পছন্দ করে এবং সার্চ ইঞ্জিন থেকে আসা ট্রাফিকের আপনার লেখা পড়ে যদি ভালো লাগে, তাহলে আপনি খুব কম সময়ে এই সেক্টরে সফলতা পাবেন। আর এভাবেই ব্লগ থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।
মনে রাখবেন, আপনার লেখা আর্টিকেল মানুষের তখনই পছন্দ হবে, যখন আপনি ব্লগে কোন বিষয়ে আর্টিকেল লিখবেন সেটা পূর্বেই বুঝে নিয়ে আর্টিকেল গুলোকে সম্পূর্ণ তথ্য সহকারে পাবলিশ করবেন।
ব্লগে কি লিখবেন? কিসের ওপর ব্লগ আর্টিকেল লিখবেন?
মনে রাখবেন, যদি ব্লগিং করে সফলতা পেতে চান তাহলে আর্টিকেল লেখার সময় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ওপর নজর দেয়াটা আপনার জন্য জরুরি।
আর্টিকেল লিখতে সবার আগে টপিক বা বিষয় নির্বাচন করুন
সবসময় চেষ্টা করবেন ব্লগে যেকোনো একটি বিশেষ টপিক, বিষয় বা নিশ এর উপর আর্টিকেল লিখতে। অর্থাৎ আপনি যদি এডুকেশন বা টেকনোলজির বিষয়ে আর্টিকেল লিখবেন বলে চিন্তা করেছেন।
তাহলে সবসময় এই এডুকেশন বা টেকনোলজির বিষয়ে আর্টিকেল লিখে পাবলিশ করুন। ব্লগ ওয়েবসাইটে কখনো এক বা একাধিক টপিকে আর্টিকেল লিখে সেটাকে জগা খিচুড়ি বানাবেন না। এতে ব্লগ ওয়েবসাইটের ভিজিটররা কনফিউজড হয়ে যেতে পারে।
এছাড়া যেকোনো একটি নির্দিষ্ট টপিকে আর্টিকেল লিখে নিয়মিত পাবলিশ করতে পারলে সার্চ ইঞ্জিন থেকে খুব সহজেই ট্রাফিক পাওয়া যায়।
এজন্য নিজের ব্লগে আর্টিকেল লেখা শুরু করার আগেই অবশ্যই চিন্তা ভাবনা করে নিন আপনি যে বিষয়ে ব্লগ তৈরি করছেন সেই বিষয়ে ভবিষ্যতে আরও আর্টিকেল লিখতে পারবেন কি-না।
উদাহরণ স্বরুপ- আপনি যদি ব্লগে এন্ড্রয়েড এপস এর বিষয়ে লিখেন, তাহলে ভবিষ্যতে সব আর্টিকেল এই বিষয়ের উপর লিখবেন।
এতে আপনার ব্লগের নিশ বা টপিক এন্ড্রয়েড থাকবে। এতে আপনার ব্লগের ভিজিটররা সবসময় ব্লগের আর্টিকেলে রুচি পাবেন।
এক্ষেত্রে যেটা হলো, আপনার ব্লগে ট্রাফিক আসছে এন্ড্রয়েড সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল পড়তে। আর আপনি যদি ব্লগে শুধুমাত্র এন্ড্রয়েডের উপরেই নতুন নতুন সমাধান বা বিভিন্ন তথ্য দিয়ে থাকেন।
তাহলে অবশ্যই ঐ সকল ভিজিটররা অবশ্যই আপনার ব্লগে বার বার আসবেন। এজন্য আপনার কোন বিষয়ে আগ্রহ আছে বা প্রচুর জ্ঞান রয়েছে অথবা কোন বিষয়ে আপনি নিয়মিত নতুন নতুন আর্টিকেল লিখতে পারবেন, সেটা আগে নিশ্চিত হন। তারপর আর্টিকেল লেখার কাজ শুরু করুন।
ব্লগিং এর কিছু জনপ্রিয় টপিক গুলো হলো:
- Android
- Android appsapps
- Internet
- Technology
- Blogging
- Educational
- Sports
- Food
- Story
উপরোক্ত বিষয় ছাড়াও আরও অনেক লাভজনক বিষয় রয়েছে। আপনি চাইলে যেগুলো নিয়ে আরও অনেক কিছুই লিখতে পারবেন।
ব্লগের topic বা বিষয়ের ওপর জ্ঞান:
সবসময় মনে রাখবেন, আপনি শুধুমাত্র দুটি বা চারটি আর্টিকেল লিখে ব্লগ থেকে কখনো আয় করতে পারবেন না। সোজা ভাবে বললে, ব্লগ ওয়েবসাইটে কখনো একটি বা দুটি আর্টিকেল লিখে বসে থাকলে কখনো তাতে ট্রাফিক আসবেনা।
একটি ব্লগ ওয়েবসাইটে যেই টপিকে আর্টিকেল লিখবেন ভেবেছেন, সেই টপিকে প্রতিদিন না হলেও সপ্তাহে তিন থেকে চারটি আর্টিকেল লিখতে হবে। তাহলেই শুধুমাত্র ব্লগে সার্চ ইঞ্জিন থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আসবে।
হয়তো আপনি এখন ভাবছেন, ” একই বিষয়ে বা টপিকে এত এত আর্টিকেল নিয়মিত কিভাবে লিখবেন আপনি? ”
এর উত্তর হলো- আপনি যেই টপিকে আর্টিকেল লিখছেন সেই বিষয়ে পূর্ণ জ্ঞান রাখতে হবে। হ্যাঁ, আপনি ব্লগে শুধুমাত্র সেই টপিকে আর্টিকেল লিখবেন যেগুলোর উপর আপনার সম্পূর্ণ জ্ঞান থাকে। এতে করে আপনি প্রতিটি আর্টিকেল বেশি তথ্যবহুল ভাবে লিখতে পারবেন।
উদাহরণ স্বরূপ – আপনার যদি একটা ব্লগ থাকে তাতে শুধু এমন আর্টিকেল লিখবেন যে বিষয়ে আপনি খুব ভালো করে জানেন।
অর্থাৎ আপনি মোবাইলের বিষয়ে খুঁটিনাটি অনেক কিছু জানেন তাহলে শুধুমাত্র মোবাইলের উপরেই আর্টিকেল লিখতে শুরু করুন।
আবার আপনি যদি এন্ড্রয়েড টিপস বা ইন্টারনেট কিংবা যে বিষয়ে ভালো জ্ঞান রাখেন এবং সেই বিষয়ে অন্যদের নিয়মিত কিছু শেখাতে পারবেন, তাহলে সেই বিষয়ে আর্টিকেল লিখুন।
এতে আপনার ব্লগ ওয়েবসাইটের ভিজিটররা ভবিষ্যতে নতুন কিছু শিখতে বার বার আপনার ব্লগে এসে ঘুরে যাবে।
আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন যে, নিজের একটি ব্লগ ওয়েবসাইটে কি লিখবেন বা কোন বিষয়ে আর্টিকেল লিখবেন।
মনে রাখবেন, আপনি যেকোনো টপিকেই আর্টিকেল লিখতে পারবেন। এটি করতে শুধুমাত্র আপনার সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। আসুন এবার আমরা আদর্শ বা সেরা আর্টিকেল লেখার ক্ষেত্রে আরো কয়েকটি জরুরি বিষয় সম্পর্কে জেনে নেই।
কিভাবে ব্লগে আর্টিকেল লিখতে হয়? ব্লগে আর্টিকেল লেখার নিয়ম
একটি ব্লগ ওয়েবসাইটকে সাফল্যের দিকে এগিয়ে নিতে আপনি কি লিখছেন এবং সেটি কিভাবে লিখছেন সে বিষয়ে পূর্ণ মনোযোগ দেয়াটা বেশ জরুরি।
এজন্য আমি আজ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পাঁচটি এমন নিয়ম বলতে চলেছি যেগুলো একটি আদর্শ আর্টিকেল লেখার পূর্বে আপনার জেনে রাখাটা জরুরি।
ব্লগে আদর্শ এবং আকর্ষণীয় আর্টিকেল লেখার নিয়ম
১। সম্পূর্ণ জ্ঞান নিয়ে এক্সপার্ট হিসেবে আর্টিকেল লিখুন
মনে রাখবেন, আপনি বর্তমানে যে টপিকে আর্টিকেল লিখতে চাচ্ছেন সেই টপিকে অনেকেই আপনার আগে আর্টিকেল লিখে রেখেছেন।
আপনি একবার গুগলে সার্চ করেই বুঝতে পারবেন যে আপনি যেই বিষয়ে আর্টিকেল লিখতে চাচ্ছেন সেই টপিকে আগে থেকেই আরও কতগুলো আর্টিকেল লেখা হয়ে গেছে।
এখন প্রশ্ন হলো আপনার লেখা আর্টিকেল ভিজিটর কেন পড়বেন বা সার্চ ইঞ্জিনে আপনার লেখা কন্টেন্ট গুলো কেন সবার আগে দেখানো হবে?
এটির একটি সহজ সমাধান হলো, আপনি যা লিখবেন অভিজ্ঞ হিসেবে লিখুন। অর্থাৎ আপনি যে বিষয়ে লিখছেন সেই বিষয়ে খুব ভালো করে জেনে বুঝে সবগুলো কথা বিস্তারিত লিখুন। সুতরাং আপনার লেখার বিষয়ে পূর্ণ জ্ঞান থাকতে হবে।
আপনার আর্টিকেলের বিষয়ে আপনি যতটুকু ভালো ভাবে লিখতে পারবেন, যতটা তথ্য বহুল ভাবে সব বিষয় সহজেই বুঝিয়ে বলতে পারবেন, ঠিক ততোটাই ট্রাফিক আপনার ব্লগে আসবে।
কারণ ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে সেই বিষয়ের উপর সবকিছু খুব ভালভাবে জানতে পারছেন।
উদাহরণ স্বরূপ – আপনি যদি “এন্ড্রয়েড মোবাইল রুট” বিষয়ে আর্টিকেল লিখেন তাহলে ভিজিটর আপনার আর্টিকেল তখন ভাল বলবে যখন, আপনি এন্ড্রয়েড মোবাইল রুট সম্পর্কে পুরোটা ভালভাবে বুঝিয়ে লিখবেন।
যেমন- রুট কাকে বলে? মোবাইল রুট করলে কি লাভ হয়? মোবাইল রুট কিভাবে করে ইত্যাদি। এতে অনলাইনে অন্যদের লেখা আর্টিকেলের চেয়ে আপনার আর্টিকেল ভিজিটরের কাছে বেশি ভালো লাগবে। কারণ আপনি একটি মাত্র আর্টিকেলে ভিজিটরের সব সন্দেহ এবং প্রশ্নের সমাধান পেয়ে যাচ্ছেন।
২। সহজ ভাষায় ব্লগে আর্টিকেল লিখবেন –
আপনার ব্লগ ওয়েবসাইটে ভিজিটররা এসে যদি আপনার আর্টিকেল বুঝতে না পারে বা তাদের বুঝতে বেশ অসুবিধা হয়, তাহলে শুধু শুধু আপনার আর্টিকেল লেখার কোন মানে হয় না।
এরকম ভাবে আর্টিকেল লিখলে আপনি ব্লগিং ক্যারিয়ারে কখনো সফলতা পাবেন না। এজন্য সর্বত্র সহজ সরল এবং প্রাঞ্জল ভাষাতে ব্লগ আর্টিকেল লিখতে হবে।
যেন যেকোনো ব্যক্তি খুব সহজেই আর্টিকেলের তথ্যগুলো বুঝে নিতে পারেন। এছাড়াও খেয়াল রাখতে হবে আর্টিকেল লেখার সময় প্যারাগ্রাফ গুলো যেন ছোট ছোট হয়।
আপনি যদি বড় বড় প্যারাগ্রাফ দিয়ে আর্টিকেল লেখেন সেক্ষেত্রে পাঠকদের পড়তে অসুবিধা হবে। আপনি আমাদের এই ব্লগের সকল আর্টিকেল দেখতে পারেন, আমরা যথাসম্ভব ছোট ছোট প্যারাগ্রাফ সহকারে আর্টিকেল গুলো লিখে থাকি।
যাতে করে আপনাদের পড়তে এবং বুঝতে বেশ সুবিধা হয়। সেইসাথে বিভিন্ন জায়গায় সঠিক স্থানে কমা, প্রশ্ন বা বিরাম চিহ্ন ব্যবহার করুন।
৩। Bold Heading, কমা, প্রশ্ন চিহ্ন সঠিকভাবে ব্যবহার করুন
আপনি হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে, আমি সকল আর্টিকেলের বিভিন্ন জায়গায় বোল্ড হেডিং, কমা বা প্রশ্ন চিহ্ন ব্যবহার করেছি।
আপনাকেও একটি আদর্শ আর্টিকেলে অবশ্যই এই ধরনের চিহ্নের ব্যবহার করতে হবে। এতে, আর্টিকেল পড়তে যেকোনো ভিজিটরের পড়তে এবং বুঝতে অনেক সুবিধা হবে। এছাড়াও গুগলের মতো সকল সার্চ ইঞ্জিনগুলো এধরণের আর্টিকেল গুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
অবশ্যই খেয়াল রাখবেন, একটি আদর্শ আর্টিকেল লেখার সময় H2 Bold Heading এবং তিন থেকে চারটি H3 অথবা H4 Heading অবশ্যই ব্যবহার করবেন। এতে যেকোনো আর্টিকেল দেখতে যেমন আকর্ষণীয় হবে, সেই সঙ্গে পড়তেও অনেক সহজ হবে।
৪। আর্টিকেলে অবশ্যই ছবি ব্যবহার করুন
একটি ব্লগ আর্টিকেলে অবশ্যই সঠিক ছবির ব্যবহার করবেন। কিন্তু যেকোনো ছবি ব্যবহার করা যাবে না। যে আর্টিকেল লিখছেন সেই আর্টিকেলের সঙ্গে মিল রেখে ছবি ব্যবহার করবেন।
মনে রাখবেন, একটি আর্টিকেলে ছবি ব্যবহার করলে সেই আর্টিকেল দেখতে যেমন আকর্ষণীয় হবে। তেমনি আর্টিকেল সম্পর্কিত ছবি ব্যবহারের ফলে ভিজিটররা খুব সহজেই আর্টিকেলের তথ্যগুলো বুঝতে পারবেন।
আপনি যদি যেকোনো টিউটোরিয়াল নিয়ে আর্টিকেল লেখেন, যেমন- “কিভাবে ব্লগ বানাতে হয়?” অথবা “কিভাবে অনলাইনে কেনাকাটা করতে হয়“। আর এতে যদি আপনি আর্টিকেল সম্পর্কিত ছবির সঠিক ব্যবহার করেন তাহলে আপনার লেখা আর্টিকেল যেকোনো ব্যক্তি খুব সহজেই বুঝতে পারবেন।
একটি আর্টিকেল সম্পর্কিত ছবি অনেক কিছু বুঝিয়ে দেয়। এজন্য যতটুকু সম্ভব আর্টিকেলের মধ্যে রিলেটেড ছবি বা স্ক্রিনশট ব্যবহার করুন।
৫। নিয়মিত ব্লগে আর্টিকেল লিখবেন
একটি ব্লগ ওয়েবসাইটে সপ্তাহে কম করে হলেও তিন থেকে চারটি নিয়মিত আর্টিকেল লিখে পাবলিশ করবেন। এই বিষয়ে অনেকেই জানে না যে, ব্লগে নিয়মিত আর্টিকেল পাবলিশ না করলে গুগল সার্চ থেকে ফ্রি ট্রাফিক পাবার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়।
কারণ গুগল চায় আপনি যেন প্রতিনিয়ত একটি ব্লগে নতুন নতুন আর্টিকেল নিয়মিত পোস্ট করুন। গুগল সোজাভাবে বলে দিয়েছে, যেসব ব্লগ নিয়মিত আর্টিকেল পাবলিশ করে ব্লগ রেগুলার আপডেট রাখে সেগুলোকে বেশি বেশি ভিজিটর দেবে।
এজন্য আপনি যদি ব্লগে গুগল সার্চ থেকে বেশি ভিজিটর পেতে চান, তাহলে ব্লগেএ সকল পুরনো আর্টিকেল গুলো নিয়মিত আপডেট রাখবেন। সেইসাথে নিয়মিত নতুন নতুন আর্টিকেল পাবলিশ করবেন।
যখন আপনি ব্লগে নতুন নতুন আর্টিকেল পাবলিশ করবেন তখন আপনার ব্লগের ভিজিটররা সবসময় নতুন নতুন বিষয়ে জানতে পারবেন। এর ফলস্বরূপ নতুন কিছু জানার জন্য ঐসকল ভিজিটররা আপনার ব্লগে বার বার আসবেন।
শেষ কথা –
প্রিয় পাঠক একটি ব্লগ ওয়েবসাইট তখনই সফলতা পাবে যখন ব্লগের আর্টিকেল গুলো লেখার নিয়ম অনুসরণ করবে এবং এর গুণগত মান ভাল থাকবে।
কারণ একটি আদর্শ ব্লগ একটি বইয়ের মতো। যেখানে নিজের মনের ভাব লিখিত আকারে প্রকাশ করা যায়। আর সেই লেখা পড়ে যদি মানুষের ভালো লাগে, তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না।
সুতরাং আজকের এই পোস্ট টি খুব মনযোগ দিয়ে পড়ুন এবং একটি ব্লগে কি লিখবেন এবং কিভাবে লিখবেন বুঝে নিন। উপরোক্ত আর্টিকেল সম্পর্কে আপনার যেকোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন।


